Incredible India Monthly Contest of May#2:The Importance of Child Protection!

in Incredible Indialast month (edited)
1000040934.jpg

Hello,

Everyone,

‌ "সন্তান না হলে নারীদের মাতৃত্ব পূর্ণ হয় না"‌ এ কথা গুরুজনেরা বলে গেছেন। একটি সন্তান , বাবা-মায়ের সাথে তার বংশের পরিচয় বহন করে থাকে ।‌ আজকে শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের ‌ সুস্থ ও নিরাপদ ‌ ভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে সকল পিতা-মাতার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে ।

এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ‌ প্রতিযোগিতার আয়োজন করার জন্য ‌ এ্যাডমিন ম্যাম (@sduttaskitchen)কে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে এই প্লাটফর্মের প্রিয় বন্ধুদের @britanny,@bossj23&@fannyescobarকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাদের মতামত প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ,তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করবেন । আর দেরি না করে মূল বিষয় চলে আসি।

How can we ensure the protection of our children? Please share several key points.

1000040822.jpg1000040824.jpg

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখার জন্য আমি ম্যাম কে আবারো ধন্যবাদ জানাচ্ছি ।‌‌ প্রতিটি পিতা মাতার স্বপ্ন থাকে একটি সুস্থ সন্তান। শুধু সন্তান জন্মদেয়া পিতা মাতার শেষ কাজ নয়, সেই সন্তানকে সুস্থভাবে এবং নিরাপদ ভাবে জীবন দান করা পিতা-মাতার প্রধান দায়িত্ব ।

মা সন্তানকে দশ মাস গর্ভে রেখে সুন্দর এই পৃথিবীর আলো দেখার চেষ্টা করে এবং একজন বাবা সেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য ৩০বছর পর্যন্ত চেষ্টা করে থাকেন ।‌ তবে, বর্তমান সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে ‌, একটি মেয়ে শিশু হোক কিংবা একটি ছেলে শিশু হোক তাদের সুন্দর জীবন এবং নিরাপদ জীবন প্রদান করা পিতা-মাতাকে ‌ নানা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে ।

বর্তমানে এমন এমন ঘটনাগুলো আমাদের চোখের সামনে চলে আসে যা আমরা বিশ্বাস করতে পারছি না। অপরাধীরা তাদের ঘৃণিত অপরাধ শিশুদের সাথে বেশি করে থাকেন। ‌‌ সারা বিশ্বে শিশুশ্রম রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ,আজ হয়তোবা কিছুটা শিশুশ্রম বন্ধ হয়েছে কিন্তু শিশুদের উপর যে নির্যাতন, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার এখনো বন্ধ করতে পারেনি ।

বিশেষ করে, শিশু ধর্ষণ মূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে। যা মানবজাতি হিসেবে একটি নিকৃষ্ট ও জঘন্য অপরাধ বলে আমি মনে করি। শিশু হলো একটি "পবিত্র ফুল" । ‌ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার ‌ হিসেবে একটি শিশু সন্তান প্রদান করে থাকেন কিন্তু সেই শিশু সন্তানটির উপরে নানা সময় অমানবিক অত্যাচার, নির্যাতন যা মানবজাতির ইতিহাসকে কলঙ্কিত করে ।

আজ শিশুরা কোথায় নিরাপদ ? তা আমি সঠিক উত্তর দিতে পারছি না কারণ শিশুরা আজ ঘরে -বাইরে কোথাও নিরাপদ নয়। মা বাবা শত চেষ্টা করলেও শিশুদের নিরাপদ রাখতে পারছে না । শুধু পিতা-মাতার একার পক্ষে শিশুকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় । ‌ শিশু নিরাপত্তার জন্য পিতা-মাতার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সবাইকে এগিয়ে আসতে হবে ।

Should we consider that, in addition to institutional education, it is essential to provide our children with practical lessons?

1000029232.webp

‌ আমি এই প্রশ্নের সাথে সহমত প্রকাশ করছি ।শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই শিশুকে নিরাপত্তা দিতে পারে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবারিক সচেতনতা মূলক শিক্ষা দিতে হবে। ‌ শিশুর নিরাপত্তার জন্য শিশুকে কিছু সাধারণ ধারণা দিতে হবে। শিশুকে ভালো স্পর্শ কিংবা খারাপ স্পর্শ এগুলো বোঝাতে হবে। কারণ শিশু প্রথম শিক্ষা গ্রহণ করে থাকে তার পরিবার থেকে ।

এক্ষেত্রে পিতা মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‌, সন্তানের সামনে পিতা-মাতার কখনো ঝগড়া করা উচিত নয়, তাতে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয়। শিশুদের মন অনেক কমল থাকে তারা যে ব্যবহারগুলো দেখে তারা সেগুলোই অনুসরণ করে থাকে । সামাজিক রীতিনীতি পালন করা ,বড়দেরকে সম্মান করা ,কোন অন্যায় কাজ না করা।

বাবা মার সুন্দর সম্পর্ক দেখে শিশু শান্ত মেজাজের হয়ে থাকে । বর্তমান সময়ে শিশুরা একা থাকতে ভালোবাসে কারণ তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হচ্ছে ।ইন্টারনেট সুবিধা যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক রয়েছে। ‌ অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা নানান কাজে ব্যস্ত থাকে, শিশুদেরকে সময় দিতে পারছে না তাই তারা শিশুদের হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দেয়, যার কারণে শিশু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ।তারা সবার সাথে মিশতে পারে না ।এক্ষেত্রে মোবাইল ফোন না দিয়ে বাবা-মা যতটা অবসর সময় পাবেন তারা শিশুর সাথে কাটাবেন । ‌ শিশুদের সাথে খেলাধুলা করা উচিত।

শিশুকে এটা শেখানো উচিত যে , স্কুল থেকে কোন অপরিচিত ব্যক্তির ‌ সাথে না যাওয়া ,বাবা মায়ের ফোন নাম্বার মুখস্ত রাখা ,অপরিচিত লোকের কাছ থেকে কোন উপহার না নেয়া ‌, পরিবারের বড়দের সম্মান করতে শেখানো ।

বাবা-মা সন্তানের যতটা অভিভাবক ততটা বন্ধু হয়ে ওঠা । সন্তান প্রতিদিন স্কুলে কি করেছে, কি হয়েছে? বন্ধু হিসেবে বাবা-মাকে সেগুলো সোনা এবং সন্তানের কোন সমস্যা হলে সেগুলো সমাধান করা ।

শিশুর উপর অযথা রাগ করা উচিত না ।শিশুর সুস্বাস্থ্য দিকে লক্ষ্য রাখার পাশাপাশি শিশুর মানসিক বিকাশ হয় এমন বিষয় লক্ষ্য রাখা উচিত। ‌ শিশুকে ধর্মীয় রীতি নীতি অনুসরণ করতে পরিবারের ভূমিকা পালন করা উচিত।

Please outline some significant reasons why children continue to be unprotected in both indoor and outdoor environments.

1000040932.jpg

বর্তমান সময় শিশুরা ঘরে বলুন কিংবা বাহিরে বলুন সর্বক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন ।শিশুরা যে কোথায় নিরাপদ? আমি সেটা খুঁজে পাচ্ছি না ।খবরের কাগজে এমন এমন খবর আসে যেগুলো পড়লে গা শিউরে ওঠে ‌ ‌।

‌কিছু শিশু বাবা নামক পুরুষ এর কাছেও নিরাপদ নয় ,‌ ‌ শিশুকে কখনো পাশের বাসায় একা খেলতে দেয়া উচিত নয় ‌। একটু অসাবধানতার কারণে অনেক বড় বিপদ ঘটতে পারে। যাত্রা পথে অন্য পুরুষের কোলে শিশু সন্তানকে বসতে দেওয়া উচিত নয় ‌ । কোন পিকনিক বা বন্ধুদের সাথে একা কোথাও যেতে দেয়া উচিত নয় ‌‌ ।বান্ধবীর বড় ভাই আছে এমন বাসায় একা যেতে দেওয়া উচিত নয়। ‌ কোন কিছু কেনাকাটা করার জন্য দোকানে একা শিশুকে পাঠানো উচিত নয় ।

‌ শিশু স্বাস্থ্য সুরক্ষা পাশাপাশি মানসিক সুরক্ষা দরকার। একটি সুস্থ শিশুই আগামী দিনের সুষ্ঠু নাগরিক হতে পারবে তাই ‌ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাকে পারিবারিক শিক্ষা ,সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাগুলো অনুসরণ করা উচিত ।ভবিষ্যতের দেশ গড়ার হাতিয়ার লুকিয়ে থাকে শিশুর মাঝে ।

‌ শিশু নিরাপত্তার জন্যে কঠিন আইন চালু করা উচিত। ‌ পিতা মাতার পাশাপাশি সুশীল সমাজ এবং রাষ্ট্রপ্রধানকে এগিয়ে আসা উচিত। ‌ প্রতিটি শিশু তার মায়ের কোলে সুস্থ ভাবে বেড়ে উঠুক। সেই কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

|

Sort:  
Loading...
 last month 

Thank You, Ma'am.@ruthjoe.