Better Life with Steem || The Diary Game || April 03, 2026

in Incredible Indialast month

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩রা এপ্রিলের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৭টার একটু আগে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ময়লার গাড়ী আসলে আমি তাতে দুটো ময়লার প্যাকেট ফেলে দিলাম। এরপর ঘরে ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে আমি প্রথমে আলু, পেঁয়াজ, আদা ও রসুন কিনলাম।

3.jpg

4.jpg

তারপর ফুলকপি, টম্যাটো, তেঁতুল আর কাঁচা লঙ্কা কিনে মাছের বাজারে গিয়ে কাতলা মাছের পেটি কিনলাম। এটা আমি রবিবার রান্না করবো বা ভাজা করেও খেতে পারি। আপাতত বাড়ীতে আমি চারদিন ধরে বোয়াল মাছ খাচ্ছি।

5.jpg

এরপর বাজারের একটা মুদী দোকান থেকে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল কিনলাম। বাড়ী ফেরার পথে কচুরি আর জিভে গজা কিনে নিলাম ব্রেকফাস্ট করার জন্য। বাড়ী ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে আমি এক কাপ চা খেলাম।

তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়ে আমি তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি রান্না করলাম। এদিকে ইন্ডাকশনে ভাত রান্নাও ততক্ষণে হয়ে গেছে। এরপর ল্যাপটপ অন করে স্টিমিটে গিয়ে দেখলাম যে steemcurator01 আমার শেষ পোস্টে upvote দিয়েছে। আমার দেখে দিলটা বেশ গার্ডেন গার্ডেন হয়ে গেলো। দুঃখ একটাই যে আমার স্টিমিটে নিয়মিত পোস্ট করা হচ্ছে না। এর জন্য আমি কোনো অজুহাত দেবো না, আমিই দায়ী।

“দুপুর”

অনলাইনে কিছুক্ষণ কাজ করার পর দুপুর ১টা বাজলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল বেগুণ দিয়ে বোয়াল মাছের ঝোল আর টম্যাটোর চাটনি। লাঞ্চের পর আমি কিছুক্ষণের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

6.jpg

7.jpg

বিকেল ৪টের পর ঘুম থেকে উঠে আমি এই গরমের মধ্যেও এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর রোজকার মতো হাঁটতে বের হলাম। বাইরে বেড়িয়ে দেখি যে তখনও যথেষ্ট রোদ আছে। আধঘন্টার মতো হেঁটে বাড়ী ফিরে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“রাত”

রাত ৯টা নাগাদ আমার আজকের মতো কাজ করা শেষ হলে আমি শাহিদ কাপুর আর তৃপ্তি দিম্রি অভিনীত O'Romeo মুভিটা দেখা শুরু করলাম। এই সময় আমি আবার এক কাপ চা বানিয়ে খেলাম। রাত ১১টা নাগাদ আমি সব খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। আজকে দিদি আসবে না, তাই ওর জন্য আর অপেক্ষা করলাম না।

ডিনার হয়ে যাওয়ার পর আমি আবার মুভিটা দেখা শুরু করলাম। তখনও ১ ঘন্টার মতো মুভি দেখা বাকি ছিল। আমার মুভি দেখা যখন শেষ হলো তখন প্রায় রাত ১টা বাজে। এরপর আমি বেডরুমের এসি অন করে আর সব ঘরের লাইট এবং ফ্যান সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৩রা এপ্রিলের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...



Curated by: @ahsansharif
Posted using SteemX

 last month 

@ahsansharif, thank you for supporting my post.