Better Life with Steem || The Diary Game || December 01, 2025

in Incredible India5 months ago

cover-pic.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১লা ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ৮টার সময় আমার ঘুম ভাংলো, তাই আজ আর ময়লা ফেলা হলো না। আমি রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি করে আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে কলা আর ব্রেড কিনে আনলাম। বাড়ী ফিরে আমি দুটো কলা আর চার পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করলাম, তারপর এক কাপ চা খেলাম।

তারপর আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। আজকে রান্না করার কোনো ঝামেলা নেই, গতকালের রান্না করা শংকর মাছ আছে, তা দিয়ে আমার দুইবেলা আরামসে হয়ে যাবে। এরপর আমি কয়েকঘন্টা অনলাইনে কাজ করলাম। সি.ই.এস.সি’র ইলেকট্রিক বিলটাও আমি অনলাইনে জমা করে দিলাম কারণ আজকেই বিল জমা দেওয়ার শেষ তারিখ।

“দুপুর”

দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চের পর আমি দুটো কমলালেবু খেলাম এবং তারপর কয়েকঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

2.jpg

3.jpg

4.jpg

বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ আমার ঘুম ভাংলো। আমি এক কাপ কফি বানিয়ে খেলাম। ৫টার সময় সন্ধ্যে দিয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লেখা শুরু করলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর The Family Man – Season 3 ওয়েব সিরিজের বাকি এপিসোডগুলো দেখা শুরু করলাম। রাত ৯টার সময় আমি লণ্ড্রী থেকে ইস্ত্রি করা জামাকাপড় নিয়ে আসলাম।

বাড়ী ফিরে আমি আবার ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। রাত ১১টা নাগাদ আমি খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনারের পর আমি আবার ওয়েব সিরিজ দেখতে লাগলাম। রাত ১২টা ৩০ মিনিট নাগাদ আমার ওয়েব সিরিজ দেখা শেষ হলো।

তারপর আমি কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম আর ফেসবুক সার্ফ করলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১লা ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।