Better Life with Steem || The Diary Game || June 09, 2026

in Incredible India3 days ago

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৯ই জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৮টা নাগাদ আমি ঘুম থেকে উঠলাম। আজকে আবর্জনা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন, তাই ময়লা ফেলার কোনো চাপ ছিল না। রোজকার মতো যথারীতি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাঘাযতীন বাজারে গিয়ে বেগুন, টম্যাটো, কাঁচা লঙ্কা আর হিমসাগর আম কিনলাম।

3.jpg

আজকে আর বাজার থেকে ব্রেকফাস্ট কিনলাম না। বাড়ী ফিরে আমি ডিম দিয়ে পাস্তা বানিয়ে খেলাম। এরপর এক কাপ চা খেয়ে নিয়ে সব বাসি বাসনপত্র মেজে নিলাম। তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়ে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে রান্না করার কোনো ঝামেলা নেই। গতকালের রান্না করা মুরগীর মাংস আর আমের চাটনি আছে। তা দিয়ে আমার দুইবেলা হয়ে যাবে।

“দুপুর”

দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে আমি একটা পাকা হিমসাগর আম খেয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

বিকেল ৫টার সময় ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। আজকে প্রায় ১ ঘন্টার মতো আমি হাঁটলাম। এরপর সন্ধ্যে হলে আমি বাড়ী ফিরে আসলাম। বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।

“রাত”

রাত ৮টা নাগাদ আমি আমাদের এলাকার একটা দোকান থেকে ডাবল ডিম দিয়ে এগ রোল কিনে খেলাম। এরপর বাড়ী ফিরে আমি আবার অনলাইনে কাজ করতে বসলাম। রাত ১০টার একটু পরে আমার অনলাইনে কাজ করা শেষ হলো। আমি আর দেরী না করে সব খাবার মাইক্রোওয়েভে গরম করে নিয়ে ডিনার করে নিলাম।

ডিনার হয়ে যাওয়ার পর আমি আবার ল্যাপটপ অন করলাম। বেশ কিছু ইমেল চেক এবং রিপ্লাই দেওয়ার পর আমি ফেসবুকের কিছু পোস্ট পড়লাম আর কিছু রিলস দেখলাম। পশ্চিমবঙ্গে এখন সব জায়গায় ডিম অভিযান চলছে। ডিমের দাম আবার এই কারণে না বেড়ে যায়!

এরপর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। প্রথমে আমি বেশ কিছু রান্নার রেসিপি ভিডিও দেখলাম। আজকে আমি বেশীরভাগ নিরামিষ রান্নার ভিডিও দেখেছি যেমন শুক্তো, পাঁচমিশেলি সব্জী ইত্যাদি। আমি নিরামিষ রান্না করায় যথেষ্ট কাঁচা।

তারপর আমি বেশ কিছু ট্রাভেল ভ্লগের ভিডিও দেখলাম, শিবাজীদার কিছু ভিডিও অবশ্যই ছিল তার মধ্যে। এরপর আমি কিশোর কুমারের গানের ভিডিও দেখা শুরু করলাম। ১ ঘন্টার মতো গানের ভিডিও দেখার পর আমি আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। ফোনে বউয়ের সাথে কথা হয়ে যাবার পর আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৯ই জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  


image.png
Curated by: @ ripon0630

 2 days ago (edited)

@ripon0630, thank you for supporting my post.

Loading...