আজকে রাতের পিজ্জা পার্টি
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন দিনের গল্প শেয়ার করার জন্য।
আজকে আমি সকাল থেকে মায়ের বাড়িতেই ছিলাম। সকাল বেলা ৬ টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ও সকালের কিছু কাজকর্ম সেরে আমি চলে গিয়েছিলাম পড়াতে। পড়াতে যাওয়ার সময়ই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। তারপর পড়ানো শেষ করে চলে গিয়েছিলাম ঐ বাড়ি। আবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম। তারপর আবার পড়াতে গিয়েছিলাম। পড়িয়ে যখন বাড়ি ফিরলাম তখন আমার বর বললো ওদের এক রিলেটিভ এর বাড়িতে যাবে। আমিও বললাম "আমাকেও নিয়ে চলো"। তারপর দুজন মিলে বেড়িয়ে পড়লাম। তারপর সেখানে গিয়ে কী কী করলাম সেই গল্পই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো।
যে রিলেটিভ এর বাড়িতে গিয়েছিলাম সেটা আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। ওনাদের দুই ছেলে --- তথাই আর মানাই ( ওদের ডাক নাম)। ওরা সম্পর্কে আমার বরের মামা হলেও বয়সে দুই - তিন বছরের ছোটো বড়ো হওয়ায় ওরা বন্ধুর মতোই মেশে। আমি বিয়ের আগে থেকেই দেখেছি আমার বরের সেই রকম কোনো বন্ধু নেই, যাদের সাথে কোথাও ঘুরতে যাবে বা গল্প করবে। বন্ধু বলতে আমি এই তথাই আর মানাই এর সাথেই ওকে মিশতে দেখি। ওদের সাথে ও ভীষণ comfortable থাকে। আর ওরাও খুব ভালো। ওদের বাড়ির সদস্যরাও খুব ভালো। তাই আমিও ওদের পছন্দ করি।
যাইহোক, আমরা পৌঁছানোর পর কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমরা ভেবেছিলাম কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে যাবো। তবে মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। রাঙা দিদুন ( তথাই মানাই এর মা) বললো, " তোদের আর বাড়ি যেতে হবে না, আজকে থেকে যা। আর কি খাবি বল।" সকলে খিচুড়ি খেতে চাইলো। রাঙা দিদুনও রাজি হয়ে গেল। তারপর আমরা দোতলায় গিয়ে গল্প করছিলাম। হঠাৎ করে সবাই প্ল্যান চেঞ্জ করে বললো, খিচুড়ি খাবে না, রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হবে। তবে যে যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার চেষ্টা করা হলো সবগুলোই সার্ভার ডাউন ছিল। তাই আমরা খাবার অর্ডার করতে পারলাম না। প্রায় ঘন্টাখানেক এর প্রচেষ্টাতেও আমরা খাবার অর্ডার করতে পারিনি। শেষে ডমিনোস থেকে কয়েক ধরনের পিজ্জা, চকোলাভা কেক ইত্যাদি অর্ডার করা হলো।

বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তাই আমরা সময় কাটানোর জন্য ludo খেলা শুরু করলাম। আমাদের কাছে তো ludo ছিল না তাই tab এ ludo ডাউনলোড করে আমরা খেলছিলাম। প্রথম বারে আমি 3rd হয়েছিলাম, তথাই মামা 1st হয়েছিল আর আমার বর 2nd হয়েছিল। এই করতে করতে আরো এক ঘন্টা কেটে গেলো। তবুও খাবার আসেনি। আসলে প্রচন্ড বৃষ্টির কারণে ডেলিভারি বয় বেরোতে পারছিল না। তাই আমরা আবার 2nd time ludo খেলা শুরু করলাম।

এর প্রায় ১.৫ ঘন্টা পর বৃষ্টি একটু কমলে খাবার এসেছিল। আমি তো দেখেই অবাক। প্রত্যেকে নিজের নিজের পছন্দের আলাদা আলাদা পিজ্জা অর্ডার করেছিল। ৩ কে বড়ো সাইজের পিজ্জা ও দুটো ছোটো সাইজের পিজ্জা ছিল। অত নাম আমার মনে নেই। বিভিন্ন রকমের পিজ্জা ছিল। আর ছিল মটন বল, চকোলাভা কেক আরও একটা আইটেম ছিল তবে তার নাম আমার জানা নেই। আমি তো just একটা Slice খেয়েছিলাম। আর কিছু খেতে পারিনি। বাকিরা যতটা পারলো খেলো।

তারপর বৃষ্টি না থামার কারণে রাতটা আমরা এখানেই থেকে গেলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
0.00 SBD,
0.07 STEEM,
0.07 SP
Thank you so much for upvoting my post.
TEAM 7
Congratulations! Your post has been upvoted from sc-09 account.