"একাকিত্বকে সঙ্গী করেই কাটলো আজকের দিনটা "

in Incredible India6 hours ago
IMG_20260612_182641_Bokeh.jpg
"আমাদের গাছে ফোঁটা সন্ধ্যামালতি ফুল"

Hello,

Everyone,

আজ সারাটা দিন একাই কাটালাম বাড়িতে। সকালবেলায় শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে, বাড়িতে ফেরার আগে পর্যন্ত সম্পূর্ণ বাড়িতে একা থাকা যে এই প্রথম এমনটা নয়। তবে আজকের একাকিত্বের অনুভূতিটা যেন একটু বেশি তীব্র ছিলো।

কারণটা যে বুঝতে পারেনি এমনটা নয়, গতকাল রাজার মায়ের চলে যাওয়ার কষ্টের অনুভূতিটা এখনু অনেকটা তাজা বলেই, আজ যেন সম্পূর্ণ দিন খুব মন খারাপ নিয়েই কেটেছে। তবে কথায় আছে সময় নিজের গতিতে চলতেই থাকে। তাই দেখতে দেখতে আজকের দিনটাও কিন্তু পার হয়েই গেলো।

ইচ্ছে ছিলো শুভ অফিস থেকে ফিরলে ওর সাথেই একবার রাজাদের বাড়িতে যাবো। তবে আজ অফিস থেকে ফিরতেই ওর প্রায় নটা বেজে গেছে। তাই বাড়িতে ব্যাগটা রেখেই ও ছুটেছে রাজাদের বাড়িতে, রাজা ফোন করেছিলো যাওয়ার জন্য। তাই একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলো। আমিও আর দাঁড়াতে বলিনি, কারণ এতো রাতে আমার আর যেতে ইচ্ছা করেনি।

গতকাল যেহেতু অফিসে যেতে পারেনি, তাই কাজের চাপ আজ অনেকটাই বেশি ছিলো। এই কারণে আজ আর আমার যাওয়া হলো না। তবে ও ঘুরে এসেছে। আজ পুরোহিত এসেছিলো ওদের বাড়িতে, তিনি প্রয়োজনীয় সমস্ত কিছুর লিস্ট দিয়ে গেছেন। সেই সম্পর্কে কিছুক্ষণ কথা বলে শুভ বাড়িতে ফিরেছে। তারপর ডিনার করে এখন আপনাদের সাথে পোস্ট লিখতে বসলাম।

IMG_20260612_234605.jpg
"আমাদের গাছের টগর ফুল"

গতকাল রাতে আমার খুব একটা ভালো ঘুম হয়নি। মাঝে মধ্যেই ঘুম ভেঙ্গে গিয়েছে বারবার মোবাইলের সময় দেখেছি, আবার একটু তন্দ্রা মতো এসেছে, এই ভাবেই গোটা রাত কাটার পর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে ছাদে চলে গিয়েছিলাম। সেখানে গাছ থেকে ফুল তুলে, ঠাকুরের শয়ন তুলে তারপর নিচে এসে শুভর অফিসের জন্য রান্না বসালাম।

বাড়িতে আজ আমরা দুজন। তবে আমি আজ নিরামিষ খাবো, কারণ গতকাল একাদশী ছিলো এবং একাদশীর আগের দিন ও পরের দিন আমি নিরামিষ খাই। তবে শুভর সেসব ব্যাপার নেই। ও শুধু একাদশীর দিনটাই পালন করে।‌ প্রতিদিন বাইরে যেতে হলে সমস্ত নিয়ম সঠিকভাবে পালন করা একটু সমস্যাই হয়ে যায়।

IMG_20260612_235056.jpg
"ডিম,রুটি ও টমেটো সস দিয়ে আজ আমরা ব্রেকফাস্ট করেছিলাম"

যাইহোক ওর রান্না হয়ে যাওয়ার পর আমি টিফিন গুছিয়ে স্নান সেরে নিলাম। আসলে কাল একাদশী থাকার কারণে আজ আমার পারণ ছিলো। নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ শেষ করার পর, আমি আর শুভ আজ একসাথেই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে ও অফিসে বেরিয়ে গেলো। আর আমি ধীরে ধীরে ঘরের কাজগুলো গোছাতে শুরু করলাম।

IMG_20260612_142159.jpg
"বাড়ির নিত্য পুজো"

আজ যেন কোনো কাজ করতে ইচ্ছেই করছিলো না। মাঝে আমার ননদ ও মালদা থেকে আমার বৌদি ফোন করেছিলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর বাকি কাজ করলাম। স্নান সেরে পূজো দিয়ে উঠে একা একা আর লাঞ্চ করতে ইচ্ছে করেনি আজ। তাই এক প্যাকেট ম্যাগী বানিয়ে, টিভি চালিয়ে ম্যাগী টা খেলাম।

IMG_20260612_144843.jpg
"আজ একা এইভাবেই টিভি দেখতে দেখতে শুধু এক প্যাকেট ম্যাগী দিয়েই লাঞ্চ‌ করেছিলাম"

তারপর কিছুক্ষন চুপচাপ শুয়ে রইলাম। ঘুম পাচ্ছিলো ঠিকই, কিন্তু ঘুমাতে পারছিলাম না কিছুতেই। কেমন যেন চোখ বন্ধ করলে গতকালকের সমস্ত মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছিলো। তাই ফোনের গ্যালারিতে পুরনো অনেক ছবি দেখলাম বেশ কিছুক্ষণ ধরে। তবে বুঝলাম তাতে মন খারাপ আরও বাড়ছে, তারপর ফোনটা রেখে ছাদে চলে গেলাম।

IMG_20260612_182656_Bokeh.jpg
"বিকালে গাছে ফোঁটা সন্ধ্যামালতি ফুলের ছবি"

ফুল গাছের দিকে তাকাতেই চোখে পড়ল সন্ধ্যামালতী ফুলগুলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। দিনের বেলায় ফুলগুলো একদম কুঁড়ি অবস্থায় থাকে। বিকেলের পর থেকেই ধীরে ধীরে ফুটতে শুরু করে। খুব সুন্দর একটা গন্ধ আছে এই সন্ধ্যা মালতী ফুলের। এই ফুলের আরও বিভিন্ন রং আছে ঠিকই, তবে আমার ব্যক্তিগতভাবে এই রংটাই বেশ পছন্দের। ফোনটা নিচে রেখে গিয়েছিলাম, তাই আবার নিচ থেকে ফোনটা নিয়ে গিয়ে কয়েকটি ছবি তুললাম।

এরপর ছাদের কিছু কিছু গাছে একটু জল দিলাম। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে এলে বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে, সন্ধ্যা পূজো শেষ করলাম। সম্পূর্ণ বাড়িতে একা থাকতে তখন আমার একটু ভয় ভয় লাগছিলো। তবে মোবাইলে কৃষ্ণের ভজন চালিয়ে অনেকটা সময় কাটল আমার।

IMG_20260612_234627.jpg
"আমাদের ডিনার- লুচি ও ছোলার ডাল"

শুভ অফিস থেকে ফিরলে একসাথে ডিনার করে নিতে পারবো‌ ঠিক করেছিলাম। রাতে আজ শুধু ছোলার ডাল আর লুচি করেছিলাম। জানি গরমে লুচি খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়, তবে নিরামিষের মধ্যে আর অন্য কোনো কিছু করতে ইচ্ছে করছিলো না। আর লুচি খেতে যেহেতু শুভও পছন্দ করে, তাই সেটাই করলাম।

তবে শুভ বাড়িতে এসে রাজাদের বাড়িতে গিয়ে অনেকটা সময় কাটালো, তাই ডিনার আগে করবো এমনটা চিন্তাভাবনা করলেও সেটা করতে অনেকটা দেরি হয়ে গেলো। এইরকম ভাবেই একাকিত্বের মধ্যে সময় কেটেছে, ফলতো আমার দিনটা একেবারেই ভালো কাটেনি।

তবে জীবন মানেই ভালো আর মন্দের সংমিশ্রণ, তাই কোনোদিন ভালো কাটবে আর কোনোদিন খারাপ, এটাই স্বাভাবিক। তাই এই স্বাভাবিক নিয়মকে মেনে নিয়েই আগামী দিন যাতে সুন্দর কাটে সেই চেষ্টাই করবো।

আপনাদেরও আগামী দিনগুলো সুন্দর হোক সেই প্রার্থনা রইলো। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
Loading...