" Recipe: Egg Chilli "

in Incredible India2 days ago
Black and Orange Bold Food Youtube Thumbnail_20260622_005336_0000.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

দুদিন আগের একটি পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতে রুটির সাথে খাওয়ার জন্য আমি ডিমের একটা প্রিপারেশন তৈরি করেছিলাম। যার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেবো কথা দিয়েছিলাম। তাই আজ সেই রেসিপিটিই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

ইতিপূর্বে আমি আপনাদের সাথে "চিলি চিকেন" র রেসিপি শেয়ার করেছিলাম। এটি খানিকটা চিলি চিকেনর মতনই।

তবে যেহেতু ডিম দিয়ে তৈরি তাই এই রেসিপিটির নাম "এগ চিলি"। ইউটিউব দেখেই রেসিপিটি তৈরি করেছি। তবে কিছু জিনিস আমি নিজের মতো করে যোগ করেছি, আবার কিছু জিনিস বাদও দিয়েছি। যাইহোক ঘরোয়া উপায়ে এই "এগ চিলি" আমি কিভাবে তৈরি করেছিলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি,-

1672344690977_010726.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো এই "এগ চিলি" তৈরি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছিলাম। বেশ কিছু উপকরণ একেবারেই চিলি চিকেনর মতন, আর কিছু উপকরণ একটু আলাদা। তবে হ্যাঁ ঘরে থাকা জিনিস দিয়েই এই সুন্দর সুস্বাদু রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন একথা বলতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিয়েছিলাম, -

নংউপকরণপরিমাণ
১.সেদ্ধ ডিম৩ টি
২.ক্যাপসিকাম১ টি
৩.পেঁয়াজ২ টি
৪.আদা ও রসুন কুচি২ চা চামচ
৬.কাঁচা লঙ্কা‌২- ৩ টি
৭.সাদা তেল১ কাপ
৮.গোলমরিচ গুঁড়ো২ চা চামচ
৯.টমেটো সস৩ চামচ
১০.সয়া সস২ চামচ
১১.চিলি সস২ চামচ
১২.কর্নফ্লাওয়ার৫-৬ চা চামচ
১৩.ময়দা৩-৪ চা চামচ
১৪.কাঁচা ডিম১ টি
১৫.লবনস্বাদ অনুসারে

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

ইতিপূর্বেই উল্লেখ করেছি ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তৈরি করার রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকের রান্নাটা খানিকটা চিলি চিকেনর মতোই। শুধু চিকেনের বদলে এখানে আমি ডিম ব্যবহার করেছি। তাই কিভাবে ডিমগুলোকে তৈরি করেছি, আর সম্পূর্ণ রান্নাটা কিভাবে শেষ করেছি, চলুন এবার সেটাই শেয়ার করি, -

IMG_20260617_202122.jpg

IMG_20260617_202449.jpg

IMG_20260617_202607.jpg

প্রথমে তিনটি ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে, সেগুলোর খোসা ছাড়িয়ে, একটি ডিমকে চার টুকরো করে কেটে নিতে হবে। টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। আমি টুকরোগুলোকে একটু লম্বা ভাবে করেছিলাম। আশাকরি উপরে শেয়ার করা ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন।

1737775560596.png

IMG_20260617_201703.jpg

অন্যদিকে একটা বাটিতে দু চামচ ময়দা, দু চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে, তার মধ্যে কাঁচা ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে একটা ব্যাটার তৈরি হয়। প্রয়োজনের সামান্য জল ব্যবহার করতে পারেন।

1737775560596.png

IMG_20260617_201659.jpg

অন্যদিকে আর একটা পাত্রে এক চামচ, ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ আর গোলমরিচ মিশিয়ে রাখতে হবে। তবে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। এই সমস্ত কিছু মিলিয়ে একটা বাটিতে শুকনো অবস্থাতেই রাখতে হবে।

1737775560596.png

IMG_20260621_235149.jpg

IMG_20260622_001856.jpg

চিলি চিকেন এর মতনই সব রকম সস অর্থাৎ টমেটো সস, সয়া সস, চিলি সস, সবকিছু সামান্য জল দিয়ে একটা বাটিতে গুলে রাখতে হবে।

1737775560596.png

IMG_20260617_204121.jpg

এরপর কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর ডিমের টুকরোগুলোকে প্রথমে সবকিছু মিলিয়ে শুকনো যে মিশ্রণটি তৈরি করেছি, তার মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে।

1737775560596.png

IMG_20260617_204130.jpg

IMG_20260617_204149.jpg

IMG_20260617_204318.jpg

IMG_20260617_204709.jpg

IMG_20260617_212205.jpg

তারপর আগে থেকে গুলে রাখা ব্যাটারের মধ্যে ডিমের টুকরো দিকে, এপাশ ওপাশ করে, গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমরা চিলি চিকেন তৈরি করার সময়, আগে চিকেন পকোড়া গুলো ভেজে নিই, ঠিক সেই রকম ভাবে এই ডিমের টুকরোগুলো দিয়ে পকোড়ার মতন তৈরি করে নিতে হবে।

1737775560596.png

IMG_20260621_235114.jpg

IMG_20260617_212149.jpg

IMG_20260622_005812.jpg

এইটুকুই প্রধান কাজ। এরপর বাকি রান্নাটা চিলি চিকেনের মতনই। সমস্ত পকোড়া গুলো ভাজা হয়ে গেলে, বাকি তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা আদা ও রসুন দিয়ে দিতে হবে। তারপর টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম গুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে, আগে থেকে গুলে রাখা সমস্ত সসের মিশ্রণ ঢেলে দিতে হবে।

1737775560596.png

IMG_20260622_005823.jpg

IMG_20260622_002918.jpg

ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে এলে, তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পকোড়া গুলো দিয়ে দিতে হবে। আর নামানোর একটু আগে যেই বাটিতে সস গুলে রাখা হয়েছিলো, তাতে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে সুন্দরভাবে গুলে, ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা সামান্য গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিতে হবে।

1737775560596.png

IMG_20260622_002957.jpg
IMG_20260622_002932.jpg

রান্নাটা চিলি চিকেন এর মতন হলেও, ডিমের পাকোড়াটার কারণে টেস্টটা বেশ অন্যরকম লাগছিলো। এর সাথে খাওয়ার জন্য আমি সেদিন তৈরি করেছিলাম গরম গরম রুটি। সেটা দিয়েই সেদিন রাতে আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম।

1672344690977_010726.jpg

রেসিপিটি খুবই সিম্পল, তবে স্বাদটা বেশ ভিন্নধর্মী। বানাতেও খুব বেশি সময় লাগে না। সবকিছু মিলিয়ে এই সুস্বাদু রেসিপিটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম, আশাকরি আপনারাও একবার বাড়িতে তৈরি এটি তৈরি করবেন। তার আগে কেমন লাগলো রেসিপিটি পড়ে সেটা জানাতে ভুলবেন না।

ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...