টাকো নিজস্ব দেশীয় পদ্ধতিতে!

in Incredible India9 days ago
1000092321.jpg

খাবার শুধু খাবার নয়, এটি একটি শিল্প! বিষয়টি অনেকেই জানি, কিন্তু শৈল্পিক ভাবনা প্রয়োগ করে, নিজের মতো করে কিছু তৈরি করবার সাহস, ইচ্ছে কিংবা ধৈর্য্য কেবলমাত্র তারাই দেখাতে পারেন, যারা শিল্পের প্রকৃত অর্থ বোঝেন, সাথে নিজের ভালোলাগা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষায় সামিল হন!

আজকে একটি খাবারের বিষয় নিয়ে হাজির হয়েছি, আর সেটি খুব সাধারণ, সহজ, এর পাশাপাশি খেতেও বেশ সুস্বাদু।

যদিও আজকে প্রথম এইভাবে তৈরি করেছি খাবারটি এবং নামকরণ করেছি নিজের মতো করে, তবে আমি শুধুমাত্র খাবার তৈরি নিয়েই শিল্প ভাবনা চিন্তার কথা বলছি না!

দেখুন, দৈনন্দিন কাজের দিকে যদি ফিরে দেখা যায়, তাহলে প্রত্যহ আমাদের একটি গতানুগতিক রুটিন মেনে দিনযাপন করতে হয়, কিন্তু এখানেও আমি মাঝেমধ্যে ঘরের আসবাব এদিক ওদিক করে ঘরের চেহারা পরিবর্তন করে একটা অন্যরকম পরিবেশ দেবার প্রয়াস করি নিজেকে।

এর সাথে এক্ জায়গায় থাকতে থাকে স্তুপাকৃতি ধুলো জমতে পারে না, এইভাবে আসবাব মাঝেমধ্যে স্থান পরিবর্তন করলে।

1000092318.jpg

1000092319.jpg1000092320.jpg

এবার যে বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই বিষয়ে ফেরা যাক! আর শুরু করা যাক অভিনব দেশীয় টাকো তৈরির পদ্ধতি!

উপকরণ:-

1000092304.jpgআটা এবং ময়দা১/২ কাপ করে (উভয় মিলে এক্ কাপ)
1000092300.jpgডিম২টো
1000092302.jpgপেঁয়াজ এবং টমেটো১টা করে মিহি করে কুচনো
1000092303.jpgথেচানিজের পছন্দ অনুযায়ী(রেসিপি আগে দেওয়া রয়েছে)

তৈরির পদ্ধতি:-

  • প্রথমে:- বাড়িতে কতজন সদস্য সেই অনুযায়ী আটা এবং ময়দা সময় পরিমাণে নিয়ে, তাতে সামান্য নুন, চিনি দিয়ে মেখে, একদম শেষে সামান্য সাদা তেল দিয়ে মেখে রাখা আটা ময়দার ডো ব্রাশ করে ঢেকে রাখতে হবে ৩০ মিনিটের জন্য।

1000092302.jpg

  • দ্বিতীয়:- এরপর, একটি চপারের সাহায্যে পেঁয়াজ এবং টমেটো মিহি করে কুচিয়ে নিতে হবে!

1000092426.jpg

  • তৃতীয় পর্যায়ে:- একটি ডিম ফেটিয়ে নিতে হবে, খুব সামান্য নুন দিয়ে, কারণ থেচাতে সমস্ত উপকরণ আগে থেকেই দেওয়া থাকে।

1000092305.jpg

  • চতুর্থ ধাপে:- মেখে রাখা ডো থেকে লেচি কেটে সাধারণ পদ্ধতিতে রোলিং পিন দিয়ে পরোটার আকারে বেলে নিতে হবে।
    এরপর বেলে রাখা পরোটা হালকা সেঁকে তুলে নেবেন অন্য একটি পাত্রে।
1000092313.jpg1000092315.jpg
  • পঞ্চম পর্যায়ে:- একই তাওয়ায় সামান্য তেল দিয়ে ডিমের গোলা দিয়ে, তার উপর ছড়িয়ে দেবেন, কুচিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো!
    সাথে সাথে সেঁকে রাখা পরোটা তার উপর দিয়ে দেবেন এমন করে, যেনো পরোটার অর্ধেক ডিম দিয়ে ঢেকে যায়!
1000092312.jpg1000092316.jpg
  • ষষ্ঠ ধাপ:- খানিক সময় সেঁকে নিয়ে, উল্টে দিয়ে আরেক পাশে থেচা দিয়ে পরোটা ঢেকে দেবেন, ঠিক যেমনটি ভিডিওতে দেখানো রয়েছে।

  • সপ্তম পর্যায়ে:- পরোটা ফোল্ড করে দেবেন, এবং এরপর আরো খানিকটা সাদা তেল দিয়ে এপাশ ওপাশ করে একটু ভালো করে ভাজবেন, যতক্ষণ মুচমুচে না হয়ে যায়, দু'পাশ!
1000092311.jpg1000092310.jpg

এরপর, সাজিয়ে পরিবেশন করুন, বিদেশী টাকো, দেশী স্টাইলে!
এখানে কিছু টিপস তাদের জন্য যারা কখনও থেচা খান নি!

1000092323.jpg1000092322.jpg
  • এর সাথে আপনি চিজ, এবং মেয়োনিজ ব্যবহার করতে পারেন
    তবে, এর সাথে ক্যাচাপ একেবারেই যাবে না, খাবারের স্বাদ যাতে নষ্ট না হয়, তাই এই বাড়তি সতকর্তা জারি করলাম, তবে জিভ যখন নিজের তখন পরীক্ষা নিরীক্ষা করে ফেল করলে কর্তৃপক্ষ দায়ী নয়!

হাহা! মজা করলাম, তবে একবার বানিয়ে দেখবেন, আশাকরি ভালো লাগবে।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Me gustó mucho lo que compartiste. Me encanta cuando la gente comparte su proceso creativo.

Loading...