শেষ এক্সাম দিয়ে রেস্টুরেন্টে যাওয়া

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা। আমি আজ আবার একটি নতুন গল্প শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তবে আজ আমাদের এখানে গরম নেই কারণ আজ বৃষ্টি হয়েছে। আজকের আবহাওয়া বেশ মনোরম।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শেষ এক্সাম দিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া। সেদিন আমাদের UG 6th semester এর শেষ theory এক্সাম ছিল। তবে প্র্যাকটিক্যাল এক্সাম এখনও বাকি আছে।

1000380624.jpg

শেষ এক্সাম বলে কথা খেতে তো কোথাও না কোথাও যেতেই হয়। তাই এক্সামের শেষে সবাই মিলে ঠিক করলাম ইউনিভার্সিটি'র পাশে যে রেস্টুরেন্ট আছে সেখানেই যাব খেতে। রেস্টুরেন্টের নাম হল Green View, কোন রেস্টুরেন্টে যাব সেটা এক্সাম দেওয়ার পরে ঠিক করা হলেও খেতে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের আগে থেকেই ছিল।

1000380413.jpg

যদিও আগে থেকে প্ল্যান করলে সব প্ল্যান ঠিকমতো সফল হয় না তবে এই প্ল্যানটা অবশ্যই সফল হয়েছিল।
শেষ এক্সামের দিন আমরা দু, তিনটে ছবি তুলে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট যাওয়ার জন্য। রেস্টুরেন্ট এর ভেতরে ঢুকলাম, রেস্টুরেন্টের নাম যেহেতু Green View, এই নাম শুনেই বোঝা যাচ্ছে রেস্টুরেন্টের ভেতরে গ্রিন গ্রিন ব্যাপারটা থাকবে। একদম ঠিক ভেতরে ঢুকেই দেখলাম চারিদিকে সবুজ। আর্টিফিশিয়ালি সবুজ পাতা, সবুজ ব্যাকগ্রাউন্ড আর এই সবুজের মাঝে কিছু warm lights। সেগুলো যেন সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে।
সেদিন শেষ এক্সাম থাকায় রেস্টুরেন্ট এর ভেতরে আমাদের মত অনেক স্টুডেন্টস খেতে গিয়েছিল।

1000380343.jpg

একটাই টেবিল ফাঁকা ছিল, হয়তো সেটা আমাদের জন্যই। তারপর বসে পড়লাম টেবিলে। মেনু কার্ড দিয়ে গেল। খাবার অর্ডার করা হলো অনেকেই ভেজ খায় আবার অনেকে নন ভেজ। যার যেমন খাবার পছন্দ করে সেই মতোই অর্ডার দেওয়া হলো। যারা ভেজ খায় তাদের জন্য পনিরের আইটেম অর্ডার করা হলো আর যারা ননভেজ খায় তাদের জন্য চিকেনের আইটেম অর্ডার করা হলো।

1000380253.jpg

খাবারগুলো আসতে অনেক সময় লাগছিল সেই সময় আমরা ছবি তুলে, আড্ডা দিয়েই কাটালাম। তারপর অর্ডার আসলো প্রথমেই ভেজের খাবার গুলো আসলো কিন্তু আমরা অর্ডার করেছিলাম দু প্লেট ভেজ থালি, তবে আমাদের দিয়ে গেল চার প্লেট ভেজ থালি। তারপর আমরা সেখানকার ওয়ার্কারদের ডেকে বললাম ব্যাপারটা। কিন্তু তারা কিছুতেই মানতে চাইলো না যে আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম। তারা বলছে আমরা নাকি চারটে ভেজ থালি অর্ডার করেছি।

1000480715.jpg

যাইহোক আমরা আর বেশি তর্কে না গিয়ে খাবার খেতে শুরু করি। এরমধ্যেই আমাদের নন ভেজের থালি গুলো চলে এসেছে। তারপর আমরা খাবার খেয়ে বেরিয়ে আসি।

আজ এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

image.png

Curated by: @jyoti-thelight

Loading...