মামার বাড়ি গিয়ে কীভাবে ছবি তুললাম...
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই এই গরমে সুস্থ এবং ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। কিন্তু সত্যি বলতে খুব গরম পড়েছে। আজ আমি আবার একটি নতুন গল্প শেয়ার করতে চলে এসেছি। গল্পটি হলো মামার বাড়ি গিয়ে ছবি তোলার প্রস্তুতি।
যেই দিনের গল্প আজ শেয়ার করব, সেই দিন ছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে ছবি তুলতে বেশ ভালোই লাগে। সন্ধ্যা বেলা বাইরে থেকে ঘুরে এসে সবাই মিলে গল্প করছিলাম। হঠাৎই ইচ্ছে হলো ছবি তোলার। তখন বুনু কে জিজ্ঞেস করলাম তুলে দিবি? কারণ তুলে দেওয়ার মন না থাকলে ছবি ভালো আসে না। সব কাজ মন থেকে করলেই বেশি ভালো হয়। তো প্রথমে বুনু না না বলছিল..... তারপর পাশ থেকে ভাই বললো হ্যাঁ দিদি আমি তুলে দিবো।
তারপর ছবি তোলার তোড়জোড় শুরু করলাম। সব সময় আমার ইচ্ছে হয় একটু নতুন কোনো কিছু ট্রায় করে ছবি তুলতে। তখন ভাই, বুনু আর আমি মিলে একটা আইডিয়া বের করলাম। অন্ধকার ঘর হবে, আর পোস দেওয়া হবে বইয়ের সাথে। কিন্তু বইয়ের মধ্যে একটা টর্চ লাইট জ্বালানো থাকবে যেন আমার মুখে আলো আসে।
এই ভেবেই আমরা সব জিনিস জোগাড় করলাম। বই তো সবার বাড়িতেই থাকে আর টর্চ লাইটও। এবার প্রথমেই একটা দেওয়ালের পাশে বসে পড়লাম ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক আসার জন্য। তারপর বইয়ের মাঝ বরাবর একটা টর্চ লাইট রেখে দিলাম। বইটা এমন ভাবে হাতে ধরলাম যেন বই আর বইয়ের ভেতরে থাকা টর্চ লাইট দুটোই ধরা যায়। তারপর ঘরের লাইট অফ করে দিলাম।
তখন টর্চের আলোটা ঠিক আমার মুখে এসে পরছিল। অন্ধকার ঘরের মধ্যে শুধু আমার মুখটাই আলোকিত হয়েছিল। তবে পরে একটা জিরো বাল্ব জ্বালিয়ে রেখেছিলাম যেন ব্যাকগ্রাউন্ডটাও হালকা হালকা দেখা যায়।
তারপর বিভিন্ন পজিশন থেকে ভাই ছবি তুলে দিচ্ছিল। ভাইও কিন্তু খুব সুন্দর ছবি তুলতে পারে। তারপর একটু পরে বুনু বলল আমি এবার একটু তুলে দেই। তারপর বুনুও পজিশন মতো, পোস বুঝে ছবি তুলে দেয়।
বুনুর ছবি তুলে দেওয়া হয়ে গেলে ঘরের আলো জ্বালিয়ে দেই। আমাদের ছবি তোলাতে কিন্তু মামীও আমাদের খুব সাহায্য করেছে।
তারপর ছবি গুলো দেখি, দেখে মন জুড়িয়ে যায়। ভীষণ ভালো এসেছিল ছবি গুলো। অল্প আলোতেও খুব সুন্দর ছবি এসেছিল।
মামার বাড়িতে একটি বিড়ালের বাচ্চা ছিল, তবে বড় বিড়াল বেশ কয়েকটা আছে। সেই ছোট বাচ্চাটার ছবি তোলা হয়েছিল। ঘরের আলো বন্ধ করে, ফোনের ক্যামেরা অন করে ফ্ল্যাশ জ্বালিয়ে.... ভাই বিড়ালটা ধরে ছিল আর আমি ছবি তুলেছিলাম। বিড়ালের ছবিটাও কী সুন্দর এসেছিল। আজ মনে হলো ছবি তোলা স্বার্থক হলো।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ধন্যবাদ।




Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.
Curated by: @mvchacin