বিয়েবাড়ি - শেষ পর্ব

in Incredible India5 hours ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব পিসিদের সাথে কাটানো আর একটি বিয়েবাড়ির গল্প।

1000508455.jpg

আগের পোস্টে গল্প যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। আজ শেয়ার করব বৌভাতের গল্প। সেদিন সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা আকাশ।
এবারও ঈশা দিদি আর আমি ঠিক করেছি শাড়ি পড়বো। সেই মতো বিকেল থেকে আমরা রেডি হতে শুরু করি। কিন্তু অবাক কাণ্ড সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টি আর থামছেই না। হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে......
এদিকে আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টি আর থামছে না। তখন রাত প্রায় নয়টা বেজেই গেছে।
আমরা এখনও বিয়ে বাড়িতে যেতে না পারলেও ঠাম্মা পেরেছে। ঠাম্মা বৃষ্টি শুরু হওয়ার আগেই বেরিয়েছে, ঠাম্মাও পৌঁছেছে তখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে।
ভালোই হয়েছে ঠাম্মা আগে গিয়েছে নাহলে পরে আর যেতে পারত না।

1000508432.jpg

বৃষ্টি না থামলেও আমাদের তো যেতেই হবে। তারপর যখন বৃষ্টি হালকা কমলো তখন আমরা ছাতা নিয়ে বেরোবো বলে ভাবলাম। কিন্তু আরও একটা সমস্যা দেখা গেলো.... সমস্যাটা হলো আমাদের রাস্তায় বৃষ্টি হলেই জল জমে। সেই জলের মধ্যে দিয়ে শাড়ি পরে যাওয়া অসম্ভব।
অনেক্ষণ থেকে বৃষ্টি হওয়ায় বেশ অনেকটাই জল জমেছে। তারপর আমরা একটা বুদ্ধি বের করলাম। আমরা ছিলাম মোট ছয়জন। বুদ্ধিটা হলো ভাই একজন একজন করে সাইকেল নিয়ে আমাদের জল পার করে রেখে আসবে।

প্ল্যান অনুযায়ী আমরা ছাতা ও সাইকেল নিয়ে বের হলাম, বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল। জলের কাছে যেতেই ভাই এক এক করে পার করতে শুরু করলো। প্রথমে বুনু, তারপর ঈশা দিদি তারপর আমি। তবে মা আর পিসি জলের মধ্যে দিয়েই এসেছিল হেঁটে।

1000508872.jpg

অবশেষে এইভাবেই আমরা বিয়েবাড়ি পৌঁছাই। আর সাইকেলটা ভাই বিয়ে বাড়িতেই রেখেছিল কারণ ফেরার সময়ও তো একইভাবেই ফিরতে হবে। জল পার হওয়াটা সমস্যাজনক ব্যাপার হলেও বেশ মজাদার ছিল।
এরপর বিয়ে বাড়িতে ছবি তুলে নেই। স্টলে পকোড়া, ফুচকা, কফি, পান এইসব ছিল।
বৃষ্টির কারণে অনেককেই সঠিক সময়ে আসতে পারেনি। তবে পরে বেশ ভালোই মানুষ এসেছিল।
কিছুক্ষণ বসে থেকে আমরা খাওয়া দাওয়া করে নেই। কিন্তু বৃষ্টি এখনই একটু হলেও পড়ছেই।

তারপর একটু বসে বাড়ি ফিরে আসি, সেই একইভাবে সাইকেল করে। আজ ভাই ছিল বলেই সমস্যাটার সমাধান করা গিয়েছিল। সত্যি কথা বলতে বিয়েবাড়ির থেকেও বেশি আমরা জল পার হওয়াতে মজা করেছি।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো গল্পটা জানাবেন। ধন্যবাদ।

Sort:  

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093596.png

Curated by : @ sduttaskitchen