Mandala Art with Penguins

in Incredible India5 days ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি আবার নতুন কিছু শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

1000482146.jpg

আজ শেয়ার করব Mandala art with penguins আঁকার স্টেপ। প্রথমেই খাতা পেন্সিল নিয়ে নেই।
তারপর পেন্সিল দিয়ে পরপর তিনটে পেঙ্গুই এঁকে নিলাম। আঁকার পর এরকম লাগছিল দেখতে।

1000481242.jpg

তারপর পেঙ্গুইনগুলির মাঝ বরাবর কম্পাস বসিয়ে অর্ধবৃত্ত এঁকে নিলাম ঠিক এইভাবে....

1000481244.jpg

পরপর পাঁচটি অর্ধবৃত্ত এঁকে নিলাম। এই অর্ধবৃত্ত গুলির ওপর ডিজাইন করব।
অর্ধবৃত্ত গুলি কম্পাস দিয়ে একে নেওয়ার একটাই সুবিধা সব ডিজাইন গুলি সমান মাপের হবে আর দেখতেও ভালো লাগবে।

1000481247.jpg

অর্ধবৃত্ত আঁকা হয়ে গেলে পেঙ্গুইনগুলির ওপর আমি ব্ল্যাক পেন দিয়ে বর্ডার টেনে নিলাম।

1000481251.jpg

তারপর এরকম লাগছিল দেখতে। এরপর অর্ধবৃত্তের ভেতরে ডিজাইন করতে শুরু করি। তবে ডিজাইন গুলি আমি একেবারে পেন দিয়েই করতে শুরু করি।
পরপর দুটি অর্ধবৃত্তের মধ্যে নিজের ইচ্ছে মতো ডিজাইন এঁকে নিলাম।

1000481253.jpg

আঁকার পর এরকম লাগছিল দেখতে। শেষের অর্ধবৃত্তের উপরও মন মতো একটি ডিজাইন এঁকে নিলাম।

1000481274.jpg

ডিজাইনটি এরকম ছিল। শেষের অর্ধবৃত্তটির ডিজাইন কমপ্লিট হলে দেখলাম একটি জায়গায় ফাঁকা ফাঁকা লাগছে তাই সেখানে ভরাট করার জন্য আরেকটি ডিজাইন দিতে শুরু করলাম।

1000481300.jpg

ডিজাইনটি ঠিক এইভাবে দিচ্ছিলাম। সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট হলে পেন্সিল দিয়ে দাগানো অর্ধবৃত্ত গুলি রবার দিয়ে মুছে দিলাম, যেন ডিজাইনের ফাঁকে পেন্সিলের দাগ দেখা না যায়।

1000482091.jpg

মোছা হয়ে গেলে ডিজাইনটি এরকম লাগছিল দেখতে। এবার কিছু রং এর কাজ করে নেব। মান্ডালা ডিজাইনের মাঝের অর্ধ বৃত্তটির ওপর নীল রং দিয়ে ভরাট করে নিলাম।

1000482112.jpg

নীল রংটি করার পর ঠিক এরকম লাগছিল দেখতে। এবার পেঙ্গুইন গুলি রং করার পালা। প্রথমেই পেঙ্গুইনের চোখগুলি করে নিলাম। চোখটি কালো এবং নীল রং দিয়ে সম্পূর্ণ করলাম। তারপর পেঙ্গুইনের পা এবং ঠোঁট কমলা রং করে নিলাম। তবে পেঙ্গুইনের ঠোঁটে কমলা রঙের সাথে সাথে হালকা গোলাপি রং ও দিয়েছি। পেঙ্গুইন সাধারণত সাদাই হয়, তবে তাদের পিঠের দিকে কালো রং হয়। তাই কালো রং করে নিলাম। তারপর অর্ধবৃত্তে
র প্রথম বাউন্ডারিটি স্কেচপেন দিয়ে মোটা করে দিয়েছি। আর অর্ধবৃত্তের শেষের ডিজাইনটির ওপর ও একই রকম করেছি, যেন ফুটে ওঠে খুব সুন্দর ভাবে।

1000482127.jpg

শেষে আর একটি জিনিস দেওয়া বাকি ছিল, সেটি হল পেঙ্গুইনের নীচে হালকা নীল রং দেওয়া। দিয়ে দিলাম..... নীল রং টি দিয়েছিলাম কাঠপেন্সিল আর স্কেচপেন দিয়ে। আর বাকি রং গুলো সব স্কেচপেন দিয়ে করেছি।

1000482146.jpg

এরপরেই আমার আঁকানো Mandala art with Penguins সম্পূর্ণ হলো।
আমার তো খুব ভালো লাগছে নিজের আঁকানো ছবি দেখে।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কাল আবার নতুন কিছু গল্প নিয়ে চলে আসব। আজকের আঁকানো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  


image.png
Curated by: @ahsansharif

Loading...

What a creative idea! I love how the mandala patterns wrap so nicely around the penguins. I really like how clean and consistent your lines are, You did a great job keeping everything neat and balanced. Well done

 3 days ago 

Thank you so much