নাম যজ্ঞের কিছু মুহুর্ত!

in Incredible India2 months ago

IMG_20260404_000550.jpg

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি।
বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিলো তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নি। বিগত একটা পোস্টে নাম যজ্ঞে যাওয়ার মুহুর্ত শেয়ার করেছিলাম তবে সেটা ছিলো আমাদের গ্রামের অন্য পাড়ায়। তবে এবার আমাদের পাড়াতে অনুষ্ঠিত হচ্ছে।

এই দিনটা আমাদের সকলের জন্য অনেক স্পেশাল, দিনটার জন্য গ্রামবাসী অনেক অপেক্ষায় থাকে। তবে সত্যি বলতে, কিছু কারন বশত এখন আগের মতো ওতটাও আমেজ ছড়ায় না।

আমাদের নিজেদের ঐতিহ্য আমরা নিজেরাই অবহেলা করি। একটা সময় গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলোর আয়োজন করতো।

দাদুর কাছে শুনেছি, গ্রামের প্রতিটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে গ্রামে নাম যজ্ঞের আয়োজন করতো কারন তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলো না তাই এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে আসাটা ছিলো অনেক কষ্টসাধ্য।

সময়ের সাথে সাথে সব কিছু সহজ হয়েছে ঠিকই হবে তবে অনুন্নত হয়েছে আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা!
হিংসা আর অসহযোগী মনোভাবের যাতা কলে পড়ে সামাজিক কাজগুলোর টালমাটাল অবস্থা প্রায়।

এরকম অনেক বাঁধা পেরিয়ে এবছরও অনুষ্ঠান হচ্ছে এটাই বড় ব্যাপার। আমি বাবা কারো পক্ষে নই, অনুষ্ঠান পরিচালনা দায়িত্ব কাদের উপর থাকলো সেটা থেকেও হাজারও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে কিনা!

IMG_20260404_001855.jpg

এদিক ওদিক করতে করতে ছবি তোলার কথা স্মরণে ছিলো না। তবে রাত তখন অনেক প্রায় ১২ টা বেজে গিয়েছে তখন আনন্দবাজার অর্থাৎ যেখানে নাম যজ্ঞের প্রসাদ বিতরন করা হয় সেখানকার সকল কাজ বন্দ।

সেই মুহুর্তে বন্ধুরা মিলে মন্দিরে এসে বসলাম। সন্ধ্যায় লোকের যেমন ভীড় থাকে রাত বাড়লে খুব বেশি লোক থাকে। যারা নাম যজ্ঞ শুনতে খুব বেশি ভালোবাসা তারাই থাকে হয়ত, যেহেতু সারা রাত হবে তাই তারাও সারারাত বসে থাকে।

IMG_20260403_210549.jpg

ছোটোবেলায় খেলনা বন্দুক নিয়ে খেলা করতে কে না ভালোবাসতো। প্রত্যেকের জীবনে হয়ত খেলনা বন্দুক নিয়ে খেলা করার মধুর স্মৃতি রয়েছে।

নাম যজ্ঞের সময় অনেক মেলা বসে তখন অনেককেই দেখা যায় বন্দুক কেনার জন্য মা অথবা বাবার কাছে বায়না করে। যখন তারা সেটা পেয়ে যায় তাদের খুশির যেন সীমা থাকে না। একটা সময় আমরা সকলেই এমন করতাম, যত বড় হয়েছি সুখের মূল্য অনেকটা বেড়ে গেছে!

IMG_20260403_230708.jpg

বন্ধুের নিয়ে অনেক রাত পর্যন্ত নাম যজ্ঞের এখানে ছিলাম। আজকের দিনটা চলে গেলে আবারও প্রায় একটা বছর অপেক্ষা করতে হবে।

সুর আর তাল ঠিক থাকলে যেমন নাম যজ্ঞ শুনতে ভালো লাগে, আমাদের জীবনের ক্ষেত্রেও হয়ত তেমন।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায় তবে অধিকাংশ মানুষ এই একটা জায়গাতেই ভুল করে!
সুর আর তালের বড্ড অভাব আমাদের!

Sort:  
Loading...
 2 months ago 

Thank you Very much for your support. 🙏