Better Life With Steem || The Diary game || 6 April 2026

in Incredible Indialast month

IMG_20260406_214309_760.jpg

আশা করি, সকলে অনেক ভালো আছেন। যদি আপনার ভালো লাগাগুলো অন্যের উপর নির্ভরশীল না হয় তাহলে মন থাকার ই কথা! নিজের খুশি, আনন্দ তথা ভালো লাগাগুলো যদি অন্য কারোর উপর নির্ভর করে তাহলে মন থেকে শান্তি কোথায় জানি পালিয়ে যায়।

অধিকাংশ মানুষ বেঁচে থেকেও মৃত্যুর অনুভব করে নিজের অনুভূতি নামক ঘুড়ি সুতো অন্যের হাতে ধরিয়ে দিয়ে। অন্যের সুখে হাসতে না জানলেও আমরা অন্যের কাটা জায়গায় বারবার খোঁচা দেওয়ার শিক্ষা খুব ভালো জানি।

IMG_20260406_185348_718.jpg ডাবের জল

আমাদের পছন্দ - অপছন্দের বিচার না করে গরম পড়তে শুরু করেছে। শীতকাল বা বর্ষাকাল আমার কাছে উপভোগ্য মনে হলেও গরমকাল বিশেষ পছন্দ না আমার। গরমের এই সময়টাতে শরীর ঠিক রাখা বেশ কষ্টসাধ্য।

অতিরিক্ত গরমের কারনে শরীরের ক্লান্তিভাব খুব সাধারন একটা বিষয়। তবে গরমকাল যেমন প্রকৃতির অংশ ঠিক তেমনই প্রকৃতি নিজেই তার সমাধান দিয়েছে।

IMG_20260406_214310_691.jpg ডাব

চাইলেও তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে গরম দুর করতে পারবো না কিন্তু সেটাকে মোকাবিলা করতে পারি। গরমে শরীর ঠিক রাখতে ডাবের জলের বিকল্প নেই।

আজ সকালে বাড়িতে লোক এসেছিলো গাছ থেকে নারকেল পাড়ার জন্য। তখন আমি তাকে দিয়ে কয়েকটা ডাব পাঠিয়ে নিলাম। ডাবের জল গরমের ক্লান্তি যেন মুহুর্তেই দুর করে। তাছাড়া কিডনির সুস্থতার জন্যেও ডাবের জল কার্যকরী ভুমিকা পালন করে।

IMG_20260406_214310_316.jpg

তবে আজকাল বাজারে ফ্রেশ কিছু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিছুদিন আগে দেখছিলাম, ডাবের জলকে মিষ্টি করতে ডাবের ভিতর সিরিঞ্জের মাধ্যমে চিনির জল ঢুকিয়ে দিচ্ছে।

তবে আমি যেহেতু বাড়ির গাছ থেকেই ডাব পেড়ছি তাই সেই ভয় নেই। ডাবের জল খাওয়ার পর ডাবের ভেতরের অংশ খেতে যেন আরও বেশি ভালো লাগে। ডাবের শাস খুব বেশি শক্ত হয় নি, নরম ছিলো তাই খেতে ভালো লাগছিলো। আপনারাও এই সময়ে ডাবের জল খেয়ে দেখবেন আপনাদের শরীর ভালো বোধ করবে।

IMG_20260406_214310_535.jpg

শ্রেষ্ঠার কথা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। ও সাজতে ভালোবাসে। কত সুন্দর করে শাড়ি পড়েছে দেখেন।
ওর এমন বায়না আমরা মাঝে মাঝে দেখতে পাই। যদিও ওর এমন বায়নাগুলো আমাদের জন্য ভীষণ উপভোগ্য। আজ সকালে আমি বই পড়ছিলাম তখন শাড়ি পড়ে, চোখে সানগ্লাস দিয়ে আমার সামনে হাজির।

কাকা, কাকা বলে ডাকতে ডাকতে আমার কাছে এসে হাজির। তারপর ওর কয়েকটা ছবি তুলে রাখলাম। কি মিষ্টি লাগছে দেখুন, কত সুন্দর মুচকি হাসি দিচ্ছে, একদম পাকা বুড়ি!

IMG_20260406_214309_754.jpg

আজ বিকালে রাস্তায় বেরিয়েছি,
চোখে পড়লো একটা দূর্ঘটনার চিত্র। একটা গাড়ি মাল বোঝাই করে যাওয়ার পথে রাস্তার পাশে কাত হয়ে পড়ে আছে।

দূর্ঘটনায় কেউ খুব বেশি আহত হয় নি এটাই সৌভাগ্য। রাস্তায় চলাচল করার ক্ষেত্রে সব সময় সতর্ক থাকা আবশ্যক। তবে অনেক সময় সতর্ক থাকলেও দূর্ঘটনা ঘটে।

যাই হোক, রাস্তায় কিছু সময় হাঁটাহাটি করে বাড়িতে চলে আসলাম। স্পেশাল কোনো মুহুর্ত না হলেও প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে, শান্ত ও নিরবে!

Sort:  
Loading...
 last month 

Thank you Very much for your support

Thanks for sharing