"আমার বাংলা ব্লগ" সম্পর্কিত কিছু মজার তথ্য

in আমার বাংলা ব্লগ4 years ago


স্টিমিটে যে বাংলা লেখা আগে হতো না এমনটা নয় । স্টিমিট তার যাত্রা শুরু করে ২০১৬ সালে । আমার স্টিমিটে যাত্রা শুরুও হয় সেই ২০১৬ সালে । এই আইডি দিয়ে নয়, এটার বয়স মোটে বছর খানেক । তো, প্রথম পোস্টে ১১ সেন্ট না ১২ সেন্ট এরকম কি জানি পাই ঠিক মনে নেই । স্টিমিট-কে আমি তখন টুইটার এর মতো ব্যবহার করতাম । তখন এত নিয়ম কানুনের বালাই ছিলো না । একটি মাত্র ফটোগ্রাফ দিয়ে একটি পোস্ট, বা কোনো নিউজ এর অংশবিশেষ উদ্ধৃত করে লিংক শেয়ার করতাম । মাঝে মাঝে দীর্ঘ এক একটা আর্টিকেল লিখতাম । তো এমন একটা পর্যায়ে এসে cheetah র সাথে সংঘাত হয় সেই ২০১৬ সালের শেষের দিকে । আমার একটি রেসিপি পোস্ট কে plagiarized কনটেন্ট হিসাবে ঘোষণা করে এবং ডাউনভোট প্রদান করে । সেই সাথে স্টিমিট চ্যাটে আমাকে ডাকা হয় কেন আমাকে ব্ল্যাক লিস্টেড করা হবে না তার কারণ দর্শিয়ে ।

আমি দ্রুতই রেসপন্স করি এবং আপীল করি । দেখা যায় আমার পোস্টের প্রায় ৩০% এর বেশি plagiarized । এর কারণ হিসেবে আমি বলি, যে রেসিপি পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি তার থেকে কিছু কিছু লাইন আমি হুবহু তুলে দিয়েছি । সেই প্রথম জানলাম যে স্টিমিটে এখন নিউ রুলস হয়েছে । সে গুলো ফলো করতে হবে । সব কিছু সম্পর্কে আমাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হলো এবং কোনো ধরণের বিধিনিষেধ বা শাস্তি প্রদান করা হলো না । কারণ, আমি অনেককেই এই কেসে ইনভল্ভড করে ফেলেছিলাম স্টিমেটের কয়েকজন উইটনেস এবং ডেভেলপার আমার পক্ষেই ছিল ।

খুব দ্রুত স্টিমিট এর তখনকার টীমের কাছাকাছি চলে আসি । স্টিমিট এর প্রতিষ্ঠাতা নেড স্কট এবং প্রধান ডেভেলপার স্টিমিটের সৃষ্টিকর্তা ড্যানিয়েল লারিমার, এদের সাথেও চ্যাট করতাম স্টিমিট চ্যাটে । তখনই আমি "বাংলা" ট্যাগ এর প্রচলন করার পক্ষে সওয়াল করি । তাঁরা আমাকে জানান বাংলা ভাষা ব্যবহার করলে ইন্টারন্যাশনালি ইউজার এনগেজমেন্ট খুবই কম হবে । তাই তাঁরা এই ট্যাগ-এর পোস্টগুলিকে তেমন একটা কিউরেশন এর যোগ্য বলে বিবেচিত করবেন না । অথচ মান্দারিন, স্প্যানিশ, কোরিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষায় তখন দিব্যি অজস্র পোস্ট হচ্ছে এবং স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ট্যাগ ইউজ করে প্রচুর কিউরেশন সাপোর্টও পাচ্ছে ।

অনেক বাক্য বিনিময়ের পরে তাঁরা সম্মত হলেন এবং এক জন উইটনেস এর আন্ডারে বাংলা ট্যাগ চালু করলাম , সাথে ইন্ডিয়ান ও নেপালি ইউজারদের যে কোনো ভাষায় লেখা পোস্টগুলিকেও । আমি যাকে ভোট দিতাম তার ৩ সেকেন্ড পরে অটো ওই উইটনেস একাউন্ট থেকে আপভোট পড়তো । স্টিমিট প্রাইস তখন ছিল $৮ ডলার এর মতো । সবাইকে ভালোই সাপোর্ট দিতাম । চালু করলাম "royal macro curation trail" । ২০১৭ সালের শেষের দিকে এসে স্টিমিট ছেড়ে দিই । ২০১৬ সালের শেষ থেকে ২০১৭ সালের শেষ - এই এক বছর অব্দি মোট ৫৭,০০০ পোস্ট কিউরেশন হয়েছে "royal macro curation trail" এর মাধ্যমে । যার মধ্যে প্রায় ৩০% ট্যাগ ছিল বাংলা ।

এরপর দীর্ঘদিন পরে ২০২০ সালের পুজোর সময় আবার curation এর কাজ শুরু করি । এবং, ২০২১ সালের জুন মাসে শুধুমাত্র বাংলা ভাষার একটি স্বতন্ত্র এবং স্বাধীন স্টিমিট কমিউনিটি খোলার চিন্তা ভাবনা করি । বাংলা সারা বিশ্বের ৭,০০০ এরও অধিক ভাষার মধ্যে সব চাইতে মধুরতম ভাষা হিসেবে স্বীকৃত, ইউনেস্কো কর্তৃক (Bengali is the sweetest language in the world )। সেই ভাষা কেন অবহেলিত থাকবে ব্লকচেইন বেসড স্বাধীন ব্লগিং প্লাটফর্ম স্টিমিটে ? আমার কাছে মাতৃভাষা সবার উপরে, সর্বদা ।

এবার আসুন কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক "আমার বাংলা ব্লগ" সম্পর্কে ।


=> ২০২১ সালের জুন মাসের ১১ তারিখ "আমার বাংলা ব্লগ" তার যাত্রা শুরু করে ।

=> "আমার বাংলা ব্লগ"-এর প্রথম সুগঠিত রুলস পাবলিশ হয় ২০২১ এর জুনের ১৫ তারিখে ।

=> প্রথম পোস্টে ইন্ডিয়ান কান্ট্রি representative sapwood কে মেনশন করেছিলাম । কিন্তু, তিনি রেসপন্স করার প্রয়োজনীয়তা অনুভব করেননি । নিজ দেশের country representative যদি কোনো কাজেই না আসে তবে থেকে কি লাভ তাঁর বুঝলাম না !

=> প্রথম কমেন্টকারী ছিলেন @hafizullah । আমাদের বর্তমানের কমিউনিটির অ্যাডমিন হাফিজ ভাই ।

=> দ্বিতীয় পোস্টের প্রথম কমেন্টকারী ছিলেন @shuvo35 । আমাদের বর্তমানের কমিউনিটির অ্যাডমিন শুভ ভাই ।

=> প্রথম তিনদিন আমি ছাড়া আর কেউ পোস্ট করেনি ।

=> সর্বপ্রথম পাশে থাকার বার্তা পেয়েছিলাম হাফিজ ভাই ভাইয়ের কাছ থেকে ।

=> প্রথম ডেলিগেটর হাফিজ ভাই ।

=> প্রথম অ্যাডমিন আমার ভাই @blacks

=> প্রথম মডারেটর আমার ভাইয়ের বন্ধু @winkles

=> কমিউনিটিতে সর্বপ্রথম ভোট পড়ে @curators একাউন্ট থেকে ।

=> কমিউনিটির ডিসকোর্ড চ্যানেল চালু হয় ২০২১ সালের জুন মাসের ১৬ তারিখে বিকেল ৫ টায় ।

=> ডিসকোর্ড-এর রুলস পাবলিশ হয় সর্ব প্রথম জুনের ২৯ তারিখ, ২০২১ সালে ।

=> ডিসকোর্ড-র প্রথম মডারেটর করা হয় আমার ভাইকে @blacks

=> ডিসকোর্ড-এ প্রথম চ্যাট করেন শুভ ভাই @shuvo35

= ডিসকোর্ড-র সর্ব প্রথম টিপস দেওয়া হয় @hiramoni , শুভ ভাইয়ের স্ত্রীকে ।


Sort:  
 4 years ago 

আমিও আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরু থেকে আছি। আমার বাংলা ব্লক কমিউনিটির অগ্রযাত্রা সম্পর্কে তখন তেমন একটা ধারণা ছিল না। দাদা আপনার এই পোষ্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি অগ্রযাত্রা সম্পর্কে ও যারা পাশে রয়েছে তাদের সম্পর্কে জানতে পারলাম। আপনি মাতৃভাষাকে অনেক শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখেন যেটা অনেক বড় পাওয়া। আমরা বাঙ্গালী হয়েও অনেকে এটা ছোট মনে করি যেটা কোনোভাবেই কাম্য ছিলনা। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার পর থেকে বাংলায় লেখা লেখির উপর দক্ষতা বেড়ে গেছে যেটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা আরো অনেক সফলতার পথ ধরে এগিয়ে যাব সব সময় পাশে থাকব আমার বাংলা ব্লগ কমিউনিটির।❤️❤️

 4 years ago 

মনে হলো কোথায় যেন হারিয়ে গেলাম, স্মৃতিগুলো আবার ফিরে আসতে চাইছে সম্মুখে। সত্যি দাদা পুরো বিষয়টি জেনে খুবই ভালো লাগলো, বাংলা প্রতি আপনার আগ্রহ এবং ভালোবাসাটা শুরু হতেই ছিলো। কিন্তু আফসুস আমাদের সকলের মাঝে যদি এই রকম একটা আকাংখা কিংবা ভালোবাসা থাকতো তাহলে বাংলা ভাষার অবস্থান অনেক উচুঁতে থাকতো। আমরা সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি, ভালোবাসার আপনার প্রতি, সবাইকে একটা দারুণ প্লাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

 4 years ago (edited)

সত্যি দাদা, এককথায় অসাধারণ হয়েছে। অনেক কিছু নতুন ভাবে জানতে পেরেছি। আপনি কি ভাবে যাত্রা শুরু করলেন এবং আপনার যাত্রার পথে কি কি বাধা বিপত্তি এসেছিল সেগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। চমৎকার বিষয় হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে অনেকগুলো মজাদার তথ্য আপনি তুলে ধরেছেন। এর মধ্যে অনেক কিছুই আমি জানতাম আবার কিছু কিছু বিষয়ে নতুন করে জেনেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ।।

বাংলা ভাষার জন্য আপনি যে যুদ্ধটা চালিয়ে গিয়েছেন তার সত্যিই অভাবনীয়। আপনি না থাকলে হয়তো বাংলা ভাষাকে এই প্লাটফর্মে এতটা শ্রদ্ধা করা হতো না। সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

মজার তথ্যটি পড়ে খুবই ভালো লাগলো দাদা।"আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে প্রথম থেকে থাকতে পেরে এবং বাংলা ভাষায় লিখতে পেরে মন থেকে ভালো লাগছে।সত্যিই দাদা আপনার প্রতি কৃতজ্ঞ আমরা সবাই।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে স্টিমিট বাংলার পদযাত্রা ইতিহাস সুন্দর ভাবে লিখেছেন সেই সাথে আমার বাংলা ব্লগের বেসিক ইনফরমেশন গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবথেকে ভালো লেগেছে শুরুর সময় কে কি করছে সে তথ্যগুলো আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং আমরা জানতে পারলাম বাংলা ব্লগের প্রথম পদযাত্রায় স্বর্ণখচিত নামগুলো।

 4 years ago 

আমার বাংলা ব্লগ সম্পর্কে এতগুলো তথ্য জেনে ভীষণ ভালো লাগলো। আপনি শুরু থেকে বাংলা ভাষা-ভাষী মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন, সত্যিই কৃতজ্ঞ আমরা আপনার প্রতি। সত্যিই এ যুদ্ধ এতো সহজ ছিলোনা। আর ছোটদাদা, হাফিজ ভাই এবং শুভ ভাই যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন সত্যিই প্রশংসনীয় এটি। সত্যিই আমরা সবাই কৃতজ্ঞ আপনার প্রতি চমৎকার একটি সুযোগ করে দেয়ার জন্য।

 4 years ago (edited)

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমার বাংলা ব্লগ কে এখানে দাঁড় করিয়েছেন। এটা শুধুই আপনার অক্লান্ত পরিশ্রমের ফল যেটার সুফল আমরা সকলে ভোগ করছি। বাংলা ভাষা কে সাড়া বিশ্বের কাছে তুলে ধরেছেন। আপনার লেখায় যেটা বুঝতে পারলাম বহু সমস্যা মোকাবেলা করে আজ এই স্হানে এসেছেন। কি বলবো দাদা আপনার ঋন কেউ শোধ করতে পারবে না। ভালবাসা রইল। শুভেচ্ছা নেবেন। ভাল থাকবেন।