ইসলামী সংগীত : তোমারই আগমণে প্রাণ পেলো এ ধরণী - ইয়া রাসূলাল্লাহ

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 6 জানুয়ারি 2025 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000156167.jpg
Photo narocky71

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছি। আমার ইসলামিক সংগীত পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে ইসলামী সংগীত গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

YouTube ইসলামী সংগীত শুনতে ক্লিক করুন

ইসলামী সংগীত : তোমারই আগমণে প্রাণ পেল এ ধরণী - ইয়া রাসূলাল্লাহ


ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ

ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (২)
তোমারই আগমণে প্রাণ পেল এ ধরণী (২)
তোমারই নূরে আলোকিত এ ধরণী (২)

তুমি যে নূরে খোদা, তুমি মাহবুবে খোদা (২)
তুমি যে শানে খোদা, তুমি প্রকাশে খোদা (২)
ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

তুমি শাফাআতে নবী, তুমি নাজাতে নবী (২)
তোমারই শাফাআতে পার পাবে এ উম্মাতি (২)
ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

তুমি জামালে খোদা, তুমি কামালে খোদা (২)
তোমারই স্মরণ খোদ-খোদারই স্মরণ (২)
ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

জগতের যে দিকে তাকাই দরদী তুমি নবী (২)
তোমাকে ছাড়া নাই জীবনের গতি (২)
ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ (ঐ)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

1000217305.jpg

1000217308.jpg

1000217311.jpg

 2 years ago 

আপনার গান আমি আগেও শুনেছি ভাই। এই ইসলামী সংগীতটিও ভীষণ সুন্দরভাবে পরিবেশন করলেন। কিন্তু ভিডিওটি সরাসরি ব্লগের পাতায় পেস্ট করলেন না কেন? এখানে পেস্ট করে দিলে তো শুনতে আরো সুবিধা হত। তবে গান আপনি খুব সুন্দর গান। আপনার গলার ভয়েসে এই গানটিও শুনতে ভালো লাগলো।

 2 years ago 

আসলে তাড়াহুড়ো করে করেছিলাম তো তাই সরাসরি দিতে পারিনি।

 2 years ago 

অনেক সুন্দর একটা গজল কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গজল গুলো শুনতে সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর গজল কভার করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

তুমি আজকে অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছো। যেটা শুনে আমার অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো আমার অনেক ভালো লাগে। এর আগেও তোমার কন্ঠে সুন্দর সুন্দর ইসলামিক সংগীত শুনেছিলাম। মনটা একেবারে ভালো হয়ে গেল এটা শুনে।

 2 years ago 

তোমার কাছে এটা শুনতে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

দীর্ঘ দিন পর আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি ইসলামী সংগীত পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি ইসলামী সংগীত শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি পুরো ইসলামী সংগীত টি খুবই সুন্দর করে কভার করেছেন। বেশ দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

সব সময় চেষ্টা করবো সুন্দর সুন্দর গজল কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ইসলামিক সংগীতটা আমারও খুব পছন্দ। মাঝেমধ্যে শোনা হয়। আজকে আপনার পোষ্টের মাধ্যমে আবারও শুনতে পারলাম। আপনি খুব সুন্দর ভাবে এটা কভার করেছেন। আপনার কন্ঠে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গজল কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে এটা শুনে আপনার কাছে বেশি ভালো লাগলো শুনে খুশি হলাম।

 2 years ago 

অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত শুনতে পারলাম। আপনার কন্ঠে এত চমৎকার ইসলামিক সংগীত শুনতে পেলে খুবই ভালো লাগলো আমার। অনেক সুন্দর কন্ঠ দিয়েছেন আপনি।

 2 years ago 

আপনার কাছে এটা শুনতে পেরে খুব ভালো লেগেছে বুঝতেই পারছি।।

 2 years ago 

এই প্রথম আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনলাম। বেশ ভালো লাগলো ভাই আপনার কন্ঠে ইসলামী সংগীত শুনে। চেষ্টা করেছেন সুন্দর করে গাওয়ার জন্য। ধন্যবাদ ভাই রাসুলুল্লাহকে (স:)নিয়ে অসাধারণ ইসলামী সংগীত গাওয়ার জন্য।

 2 years ago 

আপনি হয়তো শুনেন নিই। আমি এর আগেও অনেকবার ইসলামিক সংগীত কভার করেছি।