আর্ট পোস্টঃ-কালার কলম দিয়ে জবা ফুলের আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভ সন্ধ্যা,


আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই বোনদেরকে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের সাথে আমার ভালোমন্দ বিষয়গুলো শেয়ার করে নিতে। ইদানিং এত অসুস্থ এত ব্যস্ততার মাঝে ক্রিয়েটিভ কিছু তৈরি করতে একদম সুযোগ হয় না। বিশেষ করে কোন কিছু করতে হলে মনের একটি আগ্রহ দরকার হয়। সেই মনের আগ্রহ যদি হারিয়ে ফেলা হয় তাহলে কোন কাজে মন বসাতে পারে না। এটার জন্য অবশ্যই সুস্থ মন মানসিকতা সুস্থ শরীর লাগে। ইচ্ছে করলে যেমন ইচ্ছে তেমন করা যায় না তার জন্য পারফেক্ট মন মানসিকতা সুন্দর পরিবেশ সবকিছু প্রয়োজন হয়। যদিও আগে চেষ্টা করতাম ক্রিয়েটিভ কোন কিছু তৈরি করার। কিন্তু ইদানিং একদম কোন কিছু তৈরি করা হয় না।

ar14.jpg

যদিও মাঝে মধ্যে মন স্থির করি কোন কিছু তৈরি করব কিন্তু শেষমেষ আর পারি না ক্লান্ত লাগে। আজকে হঠাৎ করে একদম ভালোমন্দ কোন কিছু না ভেবেই একটি কালারফুল আর্ট করতে বসে পড়েছিলাম। যদিও বুঝতে পারছিলাম না আসলেই কি আর্ট করব। অবশেষে চিন্তা করলাম যে একটা সাদামাটা সোজা সাপটা জবা ফুলের আর্ট করি। জবা ফুল আর্ট করে যখন কালার করা হয় দেখতে বেশ ভালো লাগে। আমাদের ফুলের বাগান গুলোতে আমরা বিভিন্ন কালারের জবা ফুল দেখতে পাই। এছাড়া বিভিন্ন ধরনের ডিজাইনের জবা ফুল রয়েছে। ফুলের বাগানে গেলে এ ধরনের জবা ফুল গুলো দেখতে আমার খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আজকের লাল টকটকে একটি জবা ফুল এঁকে কালার করে নিলাম। যে কোন কালারফুল আর্ট আমার খুব পছন্দের। তাই চেষ্টা করেছি কালার কলম দিয়ে একটি জবা ফুলের আর্ট করে নিতে।

ar13.jpg

আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের সিম্পল জবা ফুলের আর্ট ভালো লাগবে। বন্ধুরা আমি কিভাবে জবা ফুলের আর্ট করেছি সেই ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করে নিব। যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনাদেরও আর্ট খুব সহজ হবে। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করেছি সেই প্রসেস সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—

ar12.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • কালার পেন।

  • পেন্সিল।

  • ইরেজার।

ar.jpg

আর্টের এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সাদা কাগজ নিয়েছি। সেই কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটি জবা ফুলের কিছু্টা অংশ এঁকে নিয়েছি।

ar.jpg

ar1.jpg


দ্বিতীয় ধাপঃ

যখন জবা ফুলের পুরো অংশ আর্ট করা শেষ হয়ে যায় তখন লাল কালারের কালার কলম দিয়ে আমি কালার করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা অংশ কালার করে নিয়েছি।

ar2.jpg

ar3.jpg

ar4.jpg


তৃতীয় ধাপঃ

বন্ধুরা আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন আমি জবা ফুল কালার করে নিয়েছি। সেই সাথে কলির অংশ কালার করে নিয়েছে। এখন নিচের ফুলের বোটার অংশ সবুজ রং দিয়ে কালার করে নিব।

ar5.jpg

ar6.jpg

ar7.jpg


চতুর্থ ধাপঃ

এই ধাপে আমি ফুলের পাতা ও গাছের অংশ কালার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালার করা আমার সম্পূর্ণ হয়ে গেছে।

ar8.jpg

ar9.jpg

ar10.jpg


৫ম ধাপঃ

যখন ফুলের সম্পূর্ণ আর্ট করা এবং কালার করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন।

ar11.jpg

ar12.jpg

ar13.jpg


উপস্থাপনা

বন্ধুরা যখন পুরো আর্ট করা সম্পূর্ণ হয়ে যায় তখন আমি আপনাদের সাথে উপস্থাপন করে নিয়েছি। জানিনা কতটুকু ভালো লেগেছে আপনাদের। যদিও বেশ কিছুদিন হল কোন ধরনের আর্ট করি না। যখন কোন কিছু করতে করতে আয়ত্তের ভিতরে চলে আসে তখন আস্তে আস্তে যে কোন জিনিস সুন্দর হয় দেখতে ভালো দেখায়। যেহেতু অনেক দিন ধরে করতেছি না আর্ট সত্যি বলতে হাত একদম ভারি হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করেছি আজকে জবা ফুলে কালারফুল আর্ট করার। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আর্ট করার। সময় সুযোগ পেলে প্রতিনিয়ত কিছু না কিছু আর্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ar12.jpg

ar13.jpg

ar14.jpg

ar15.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি কালারিং আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

শুধুমাত্র কালার পেন ও পেন্সিল দিয়ে খুব সুন্দর জবা ফুল আঁকলেন আপু। সবশেষে আপনার আঁকাটি একটি পরিপূর্ণ জবা ফুলে পরিণত হয়েছে। কালার খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে যেভাবে সম্পূর্ণ আঁকাটি ছবি সমেত ব্যাখ্যা করেছেন তা অপূর্ব। সব মিলিয়ে আপনার দুর্দান্ত একটি শিল্পকর্ম দেখতে পেলাম।

 2 years ago 

হ্যাঁ দাদা আগে মোটামুটি আর্ট করতে পারতাম কিন্তু ইদানিং একদম আর্ট করা হয় না। হঠাৎ করে এই আর্ট করে শেয়ার করেছি।

 2 years ago 

ফুলের বাগানের চমৎকার সুন্দর সুন্দর জবা দেখে আপনার জবা আর্ট করা জেনে বেশ ভালো লাগলো।ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার লাল টসটসে জবা ফুলটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে জবা ফুল আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার কাছ থেকে এত সুন্দর অনুপ্রেরণামূলক মতামত পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনার জবা ফুলটি চমৎকার হয়েছে। আসলে আপু এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। দেখতে বেশ কিউট লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা জবা ফুলের আর্ট দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই খিব সহজে আপনি এই জবা ফুলের আর্টটি এঁকেছেন৷ জবার অনেক রঙ হয় ঠিকই তবে লাল রঙ সব চেয়ে দেখতে ভালো লাগে৷ শুধু মাত্র কালার পেন ব্যবহার করে এতো সুন্দর ফুল এঁকেছেন, আপনাকে অভিবাদন জানাই৷

 2 years ago 

হ্যাঁ আপু জামা ফুলের রং গুলা আমারও খুব ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কালার কলম দিয়ে জবা ফুলের আর্ট করেছেন। আসলে কালারফুল কলম দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে।আর আপনার আর্ট করা জবা ফুলের দৃশ্য টি অসাধারণ হয়েছে। আপনি আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সময় দিয়ে বিস্তারিত আর্টের ধাপ গুলো দেখার জন্য অনেক ভালো লেগেছে।

 2 years ago 

দারুন জবা ফুলের চিত্র অংকন করেছেন আপনি। অসাধারণভাবে কাজ সম্পন্ন করেছেন আপনি। আমার অনেক অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর একটা দক্ষতা দেখতে পেলে। ফুলটা কিন্তু দেখার মত ছিল।

 2 years ago 

জবা ফুলের আর্ট সময় দিয়ে দেখলেন ধন্যবাদ।

 2 years ago 

কালার কলম ব্যবহার করে জবা ফুলের চমৎকার একটি আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।নিখুঁত হাতে এত সুন্দর ভাবে জবা ফুলের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাজের প্রশংসা করার জন্য অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া।

 2 years ago 

মন ভালো না থাকলে কিছুই ভালো লাগেনা আপু। মন মানসিকতা ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জবা ফুলের আর্ট করেছেন দেখে ভালো লাগলো। জবা ফুল দেখতেও অনেক সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু। দেখেই মন ভালো হয়ে গেলো।

 2 years ago 

সুন্দরভাবে কাজ করার জন্য সুস্থ মন-মানসিকতা ভালো শারীরিক অবস্থার দরকার হয় আপু।

 2 years ago 

কালার কলম দিয়ে খুবই সুন্দর জবা ফুলেলের চিত্র অঙ্কন করেছেন। জবা ফুলটি একদম হুবহু অরিজিনাল হয়েছে দেখে ভালো লাগলো।

 2 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।