মানুষটা বদলায় না, পরিস্থিতি তাকে বদলে দেয়।
কিন্তু সময়ের সাথে সাথে আমরা বাস্তবতার মুখোমুখি হই। কিছু মানুষ আমাদের ঠকায়, কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু স্বপ্ন পূরণ হয় না। আর এই সব অভিজ্ঞতা ধীরে ধীরে আমাদের ভিতরটা বদলে দিতে শুরু করে।একটা সময় আমরা আর আগের মতো বিশ্বাস করতে পারি না। আগে যেখানে সহজেই হাসতাম, এখন সেখানে একটু হিসাব করে চলি। আগে যেখানে মন খুলে কথা বলতাম, এখন সেখানে কিছু কথা নিজের মধ্যেই রেখে দেই।এটা কি খারাপ?হয়তো না।
কারণ এই পরিবর্তনটাই আমাদের শেখায় কিভাবে বাস্তবতার সাথে মানিয়ে নিতে হয়। কিভাবে নিজেকে রক্ষা করতে হয়।কিন্তু একটা জিনিস খুব কষ্টেরএই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অনেক সময় নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি।যে মানুষটা একসময় খুব প্রাণবন্ত ছিল, সে এখন চুপচাপ হয়ে যায়।যে মানুষটা সবাইকে বিশ্বাস করতো, সে এখন কাউকে সহজে বিশ্বাস করতে পারে না।
তবুও জীবন থেমে থাকে না।আমরা এগিয়ে যাই, নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুনভাবে বাঁচতে শিখি।শেষে একটা কথা বলি মানুষ আসলে বদলায় না, তার ভেতরের অনুভূতিগুলোকে পরিস্থিতি নতুনভাবে গড়ে তোলে।তাই কারো পরিবর্তন দেখলে তাকে দোষ না দিয়ে, তার পেছনের গল্পটা বোঝার চেষ্টা করুন।সবাই ভালো থাকবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মানুষটা বদলায় না, পরিস্থিতি তাকে বদলে দেয়।
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!