জীবনের গল্প || অভিনয় শেখাটাও জরুরী

in আমার বাংলা ব্লগ20 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্রাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার অভিনয়ে অভ্যস্থ হওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে কিছু সময় কিছু কিছু মানুষের মতো অভিনয় করতে পারাটা ভীষণ উপকারী, অন্তত এই সমাজের বাস্তবতায় সেটা বেশী জরুরী বলে আমি মনে করি। কারণ ঐ যে এই সমাজের সত্যবাদীর ভাত নেই একদমই। বরং না খেয়ে থাকতে শিখতে হয় তাদের সবার আগে, ভালো কথায় কিংবা কাজে কেউ থাকবে না তাদের পাশে।

আর সবাই কি তাহলে খারাপদের পাশে আছে না সেটাও নেই, তাহলে যা দেখছেন বা শুনছেন তার পুরোটাই আদতে দারুণ একটা অভিনয়। দেখেন না, সরকার পরিবর্তন হলে, শুধুমাত্র মন্ত্রী কিংবা এমপিরা কিছু সময়ের জন্য পালিয়ে বাঁচার চেষ্টা করে কিন্তু তাদের সাথে কিংবা তাদের পাশে যারা সব সময় থেকে সুবিধা আদায় করে নিয়েছিলো চরম চাটুকারীতার মাধ্যমে, তারা একজনও কি কখনো পালিয়েছিলো? তাহলে আর কি বলবেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারাও দল পরিবর্তন করে ফেলেছেন।

192635-carnival-326494.jpg

এটাই আসল বাস্তবতা, সুবিধাবাদী আজকাল সবাই, অভিনয়ে পারদর্শি আজকাল সবাই হয়ে গেছেন। এই জন্যই হয়তো মানুষ এখন আর সিনেমা টিনেমা দেখতে হলে যেতে চায় না, চিন্তা করে আমি নিজেই তো একজন বড় অভিনেতা। প্রতিনিয়ত যে দক্ষতার সাথে অভিনয়ে করে যাচ্ছি, বড় বড় লিডারদের যেভাবে কানপড়া দিতে পারছি, সেটা কয়জনে পারে আর চলচ্চিত্রের নায়করাতো আরেকজনের দেখানোটা দেখে দেখে অভিনয় করে।

যাইহোক, মজার একটা কথা নিয়ে শেষ করার চেষ্টা করছি আজ, এতো বেশী বাস্তবতার তেতো কথা আবার হজম করতে কষ্ট হতে পারে হি হি হি। আমি নিজেও মাঝে মাঝে কিছু কৌতুক পড়ার চেষ্টা করি, নির্মম বাস্তবতার মাঝে থেকে মুখে কিছুটা হাসি ফিরিয়ে আনার চেষ্টা করি। এক ভদ্রলোক বাজারে গিয়েছেন মাছ কিনবে সেই আশা নিয়ে। কিন্তু মাছের বাজারে যে আগুন লেগেছে সেটা উপেক্ষা করে ভদ্রলোক খুব বেশী ভেতরে প্রবেশ করতে পারলেন না।

তাই সামনের থাকা একজোরা মাছের দাম জিজ্ঞেস করে একটুর জন্য অজ্ঞান হওয়ার হাত থেকে বেচেঁ গিয়েছেন। শেষে মাছওয়ালাকে বললেন ভাই ঐ মাছের নিচ হতে আমাকে দুটো বরফের টুকরা দাও, আগে নিচেকে বাঁচাই তারপর না হয় মাছের কথা চিন্তা করবো। ঠিক এমন এক কঠিন অবস্থায় আমরা বেঁচে আছি, না যন্ত্রণা সহ্য করতে পারি না অভিনয়ের হাসি হেসে নিজেকে রক্ষা করতে পারি!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png