জীবনের গল্প || জীবন অনেক বেশী সুন্দর

in আমার বাংলা ব্লগ21 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি যদিও পায়ের সমস্যাটা এখনো সমাধান হয়নি কিন্তু আগের তুলনায় ভালো। ফিজিওথেরাপিতে কিছুটা কাজ হচ্ছে অবশ্য, তার সাথে সাথে কিছু নির্দিষ্ট ব্যায়ামও করছি। তবে ঐ যে ফিজিওথেরাপির ব্যথাটা ভীষণ যন্ত্রনাদায়ক, না পেলে একদমই বুঝতে পারবেন না। তবুও ভালো, ব্যথায় যদি ব্যথা কাটে তাতে সমস্যা কি? আমরা কথায় কথায় বলি না, গরমে গরম কাটে, বলতে পারেন এটাও অনেকটাই সেই রকম বিষয়।

আসলে আমাদের জীবনটা অনেক বেশী সুন্দর, হয়তো আমরা যার যার অবস্থান হতে সেটা বুঝতে পারি না, কাংখিতভাবে আমাদের জীবনকে উপভোগ করতে পারি, আর বাকি থাকলো উপলব্ধি। সত্যি বলতে আমাদের উপলব্ধির মাঝেই যত গন্ডগোল, মানে আমরা সব কিছুতে গোল পাকিয়ে ফেলি। সঠিকটাকে আর সঠিক অবস্থানে থাকতে দেই না। যেটা ভুল সেটাকে সামনে নিয়ে আসি আর যেটা ঠিক সেটাকে পিছনে ঠেলে দেই। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবার আফসোস করা শুরু করে দেই।

didgeman-to-go-biking-5178398.jpg

কিন্তু আমরা যদি সত্যি বুঝতে পারতাম, সঠিকভাবে উপলব্ধি করতে পারতাম তাহলে নিশ্চিতভাবে বলতে পারি, আমরা অযথা জীবনের সময়গুলোকে নষ্ট করতাম না বরং সেগুলোর পূর্ণ ব্যবহার করার চেষ্টা করতাম। কারণ জীবনের যে সময়টুকু চলে যাচ্ছে সেটা চিরতরে চলে যাচ্ছে, যতই চেষ্টা করা হোক না, যতই ক্ষমতাশালী হোক না কেন, সেই সময়কে আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং মূল্যবান যা হারিয়ে যাচ্ছে তা একদমই চিরতরে হারিয়ে যাচ্ছে।

আমরা তাহলে এখনো সময়কে নষ্ট হতে দিতাম না, আমাদের সুযোগগুলোকে অবহেলা করতাম না। সত্যি প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে হোক আমরা জীবনকে নষ্ট করছি, জীবনের সুযোগগুলোকে ধ্বংস করছি, তারপর সব কিছু হতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। দেখুন, বাহিরের দেশগুলোতে, যত বড় অপরাধ করুক না কেন? তারা মৃত্যুদণ্ড দিতে চায় না, তাদের আইন সেটাকে সমর্থন করে না। কিন্তু কেন করে না? এর পেছনে প্রকৃত কারণটা কি?

সেই কারণটাই হলো জীবন, জীবন অনেক সুন্দর, যেটা একবার শেষ হয়ে গেলে আর ফিরিয়ে আনা কারো পক্ষে সম্ভব না। তাই জীবনকে তারা সর্বাত্মকভাবে রক্ষা করার চেষ্টা করে, বার বার সুযোগ দেয়ার চেষ্টা করে, সঠিক উপলব্ধি ফিরিয়ে আনার চেষ্টা করে, জীবনকে ভালোবাসতে শেখায়। নতুন সুযোগ দিয়ে সেটাকে উপভোগ করতে দেয়। অথচ আমরা মানুষ, সবচেয়ে বেশী জ্ঞানী হয়েও আজকাল নির্বোধের মতো কাজ করি, সুন্দর জীবনটাকে নির্মমভাবে নষ্ট করে ফেলি, আফসোস! যদি জীবনের মর্যাদা আমরা বুঝতে পারতাম!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png