জীবনের গল্প || দুর্ভোগের শেষ নেই
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। সত্যি বলতে এই মুহুর্তে খুব একটা সুখকর অবস্থায় নেই। কারণ আমাদের দেশের পরিবেশ কিংবা সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সেবা প্রাপ্তির বিষয়টি প্রায় বিবর্ণ হয়ে যায়। অনুভূতিগুলো অনুভূতির জায়গায় থাকে না বরং সেগুলো যন্ত্রণা হয়ে উড়তে থাকে। এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়েছে তেমনটা কিন্তু নয় বরং চারপাশের সকল মানুষগুলোর অনুভূতিই এমন, একটা খোঁজ নিলেই সেটা বুঝতে পারবেন।
আমি সেদিন উপজেলার এক কার্যালয়ে গিয়েছিলাম একটা সিগনেচার লাগবে, নির্দিষ্ট ব্যক্তির কথা বলে দিয়েছিলেন উপজেলা নির্বাচন অফিস কর্তৃক। সেই সিগনেচার পেয়েছিলাম আমি তবে তার জন্য সারাদিন বসে থাকতে হয়েছিলো। সেদিন আর অফিসে যাওয়ার সুুযোগ হয় নাই, আধাবেলার ছুটি নিয়েছিলাম অফিস হতে কিন্তু সারাদিনই সেখানে লেগে গিয়েছিলো। ঘন্টা দুয়েক বসার পর যখন এক ভদ্রলোকের সাথে সাক্ষাত হলো, বললাম এতো সময় ধরে বসে রইলাম, সিগনেচার শেষ পর্যন্ত পাবো কিনা সেটাই বুঝতেছিনা?
উত্তরে তিনি খুব স্বাভাবিকভাবে বললেন, আপনি তো আজকেই এসেছেন মাত্র আমি বিগত তিনদিন ধরে ঘুরছি, আমি সত্যি উনার মুখের দিকে তাকিলে শুধু বললাম, আমার আর তাহলে কোন দুঃখ রইল না, কারন আপনার তুলনায় আমার এই সামান্য সময় কিছুই না। আসলে তাকে বলার মতো আমার কোন ভাষা ছিলো না তখন, কারণ এমন নাজুক অবস্থায় পড়বো আমি সেটা চিন্তায় ছিলো না। এটা বাস্তব সত্য, শুধু লিখতে হবে বলে বলছি না। আমাদের সেবা প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে সেটা নিয়ে কোন সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে আমাদের অনুভূতিগুলোও পাল্টে দিচ্ছে।
সময়ের সাথে সব পাল্টে যায়, পাল্টে যায় আমাদের অনুভূতি আর সেবার প্রকৃতি। এই জন্য আমাদের তাদের দায়ী করছি না বরং আমাদের এই জটিল সিস্টেমকেই দায়ী করছি। একটা ছোট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেখানে পৌরসভা কর্তৃক আমাকে নাগরিক সনদ দিচ্ছে, সেখানে আবার নির্বাচন অফিসের আবেদন ফরমে কেন পৌরসভার মেয়রের বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সিগনেচার লাগবে? তাহলে আমার নাগরিক সদনের মূল্য কোথায়? সেখানে তো সেই পৌরসভার দায়িত্বপ্রাপ্ত তিনজন বিশেষ ব্যক্তির স্বাক্ষর রয়েছে!
এই সিস্টেম আজকের গড়া না হয়তো কিন্তু দিন দিন এটা আরো বেশী জটিল করেছে কারা? সেবা নিতে গিয়ে মানুষের যে হয়রানির স্বীকার হতে হচ্ছে সেটার দায় কাদের? কারা সেটার জন্য দায়ী আমি আর আপনি হয়তো জানি আবার জানি না কিন্তু এটা সত্য যে আমাদের এই ভোগান্তির কোন শেষ নেই, এটা আদৌ শেষ হবার নয়, দিন দিন বরং সেটা আরো জটিল এবং যন্ত্রণাদায়ক হয়ে উঠবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




