আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ, সুস্থতার জন্য লড়াই করে যাচ্ছি আর অসুস্থতাগুলোকে আড়াল করার চেষ্টা করছি। সত্যি বলতে আমাদের পুরো জীবনটাই হলো একটা পরীক্ষা, আর জীবনের সময়গুলো হলো সেই পরীক্ষার সিলেবাস, যার পরতে পরতে নতুন কিছুর অভিজ্ঞতা। অথচ অধিকাংশ সময়ে আমরা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারি না, অন্যদের সচেতন হওয়ার সুযোগ সৃষ্টি করতে পারি না। এটা সত্যি এক অদ্ভুত সমীকরণের বিষয়।

আজকে ছুটির দিন, সারাদিনই বাড়িতে থাকবো, থাকবো না বলতে পারেন থাকতে বাধ্য হবো। কারণ পায়ের যন্ত্রণা নিয়ে বাহিরে খুব একটা বেশী বের হই না এখন। অফিস হতে বাড়িতে ফিরে আসার পরও খুব একটা আগ্রহ থাকে না ল্যাপটপ অন করার, কারণ সেই পায়ের ব্যথার ভয়। অবশ্য থেরাপি নেয়ার কারণে সেটার মাত্রা কিছুটা বেড়েছে। আর থেরাপিষ্টের পরামর্শে তিন বেলা বরফ দিচ্ছি। বলতে পারেন পুরাতন এক অভিজ্ঞতায় নতুনভাবে, নতুন করে আবার সংযুক্ত হচ্ছি। শুরুর কথাগুলো বলার কারণও এইটা।

geralt-wireframe-model-10236390.jpg

ছোট বেলায় মানে যখন স্কুলে পড়তাম, তখন বেশ ফুটবল খেলতাম আমি। বেশ খাটুনে খেলোয়াড় ছিলাম। তখন মাঝে মাঝে পায়ে ব্যথা পেলে, শীতের দিন হলে গরম পানি ছেঁকা নিতাম আর গরমের দিন হলে ঠান্ডা পানির ছেঁকা। এটা একটা চমৎকার অভিজ্ঞতা ছিলো। কিন্তু দেখুন বাস্তব জীবনে সেটার সঠিক মূল্যায়ন করতে পারলাম কোথায়? শিক্ষা হয়েছিলো সাথে অভিজ্ঞতাও কিন্তু বাস্তবায়ন আর করতে পারলাম না।

হ্যা, করতে পেরেছি তবে নিজের বুদ্ধিতে নয় বরং অন্যের বুদ্ধিতে, তাও আবার ফিস দিয়ে অর্থাৎ টাকা দিয়ে। আমাদের সমস্যাগুলো কিন্তু এমনই, নিজে জানি অথচ সেটার উপর বিশ্বাস কিংবা আস্থা কোনটাই রাখতে পারি না, আবার অন্য কেউ যখন সেই একই বিষয়ে পুরাতন পরামর্শ নতুনভাবে উপস্থাপন করে, তখন আবার সেটার প্রতি আমাদের আগ্রহের মাত্রা যথারীতি বেড়ে যায়।

এটাই নির্মম বাস্তবতা, যাইহোক আমি থেরাপিষ্টের কাছে নিয়মিত যাচ্ছি এবং নতুন পুরাতন যাইহোক, তার দিক নির্দেশনাগুলো আপাদত মেনে চলার চেষ্টা করছি। আবার না মেনেও উপায় নেই, কারণ অফিসের বস উনার কাছে পাঠিয়েছেন, পাছে না আবার উনি বসের কাছে কোন নালিশ করে দেন, হি হি হি। কথায় বলে না সময়ের মাইর ডাইনেও নাই, বাঁয়েও নাই। আমার অবস্থা অনেকটাই তাই, বাঁচার কোন পথ নাই হা হা হা।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png