জীবনের গল্প || প্রকৃতির উষ্ণতা

in আমার বাংলা ব্লগ4 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে গতকাল রাতের তীব্র উষ্ণতায় হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিলাম। সত্যি সুস্থতা কত বড় নেয়ামত সেটা খুব সহজে হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু যখন সামান্যতম অসুস্থ হয়ে যাই তখনই কেবল সেটা অনুধাবন করতে পারি। মানুষ আসলেই এমন, দাঁত থাকতে কেউ তার মর্ম বুঝতে পারে না। যখনই দাঁত হারিয়ে যায় তখনই সেটা নিয়ে অনুধাবন করতে পারে। কিন্তু তখন আর কিছুই করার থাকে না।

বিষয়টা হলো গরমের মাত্রা বেশী হয়ে গেলে আমাদের শরীর সেটা সহ্য করতে পারে না। যার কারণেই মাঝে মাঝে শরীরি বিদ্রোহ করে বসে। আর আমার ক্ষেত্রে এটা সত্যি একটু বেশী কষ্টকর বিষয়। গরীব মানুষতো তাই বাড়িতে এখনো এসি লাগাতে পারি নাই, ভবিষ্যতে পারবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আসলে সক্ষমতা নামক একটা বিষয় আছে যার কিঞ্চিৎ পরিমানও আমার মাঝে নেই। অনেক জন্য এবং অনেক কিছুর ক্ষেত্রে আমাকে অন্যদের উপর নির্ভরশীল থাকতে হয়। যার কারণে চাইলেও অনেক সময় কিছুই করতে পারি না।

cdd20-ocean-6507058.jpg

সুতরাং যন্ত্রণাটা থেকেই যাবে যতদিন উষ্ণতার এই অবস্থা বিড়জমান থাকবে। সারাদিন অফিসে এসির শীতলতায় কাজ করা, তারপর বাড়িতে এসে উষ্ণতার মাঝে প্রবেশ করা, আর সেটার চূড়ান্ত ফলাফলটা পাওয়া যায় রাতে ঘুমাতে যাওয়ার সময়। সুতরাং এই অবস্থায় আমার করণীয় একটাই সেটা হলো যন্ত্রণা সহ্য করা, যতটা সম্ভব রাতে গোসল করে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করা। কিন্তু গতকাল রাতে দুই দুইবার গোসল করার পরও কোন কাজ করে নাই, শরীরের উষ্ণতা একদমই দূর হয় নাই, যার কারণে ঘুমটা পরিপূর্ণ হয় নাই।

আর এই কারণেই আজকে সকালে একটু দেরী হয়েছিলো ঘুম হতে উঠার ক্ষেত্রে, ভাগ্য ভালো যে শনিবার অফিস বন্ধ থাকে না হলে সত্যি যন্ত্রণার পরিমানটা অনেকটাই বেড়ে যেতো। সময় ও প্রকৃতি দুটোর উপরই আমাদের কোন নিয়ন্ত্রণ নেই, ভবিষ্যতে থাকবে বলে এমনটাও বলা যাচ্ছে না। সময়ের প্রভাবে যেমন আমাদের জীবনের রংগুলো ধূসর হয়ে যায় ঠিক তেমনি মাঝে মাঝে প্রকৃতির বিরূপ প্রভাবে আমাদের রঙিন সময়গুলো বিবর্ণ হয়ে যায়, নির্জীবতার আড়ালে সবটা কেমন নিস্তব্দ হয়ে যায়।

তবুও সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়, প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করতে হয়, জীবনের গতিশীলতা ধরে রাখতে হয়। তবুও প্রকৃতির সাথে আমাদের সংযুক্ত থাকতে হয়, প্রকৃতির শীতলতায় আমাদের চঞ্চলতা ধরে রাখতে হয় এবং জীবনের গতিশীলতা প্রকৃতির নির্মল উষ্ণতায় ভেসে থাকার চেষ্টা করতে হয়, বাস্তবতা হলো মাঝে মাঝে এগুলোর বিরূপ প্রভাবে সবটা হারাতেও হয় আমাদের।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png