জীবনের গল্প || ভেজালের ছত্রছায়া

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তবে যন্ত্রণা সহ্য করে যথারীতি থেরাপি নিয়ে যাচ্ছি। সুস্থ থাকার জন্য আমরা কত কিছু করছি, যার যার অবস্থান হতে যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো আমরা পারি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি নিয়মিত। অর্থাৎ আমরা সবাই যার যার অবস্থানে সুস্থ থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। আসলে আমরা মানুষ, নিজেদের প্রয়োজনে আমরা সবটা করতে পারি, তাতে অন্যের ক্ষতি হলো কিনা সেটা দেখার প্রয়োজন নেই।

অর্থাৎ আমরা স্বার্থবাদী ঠিকই কিন্তু অন্যের স্বাহ্যের হানিকর। নিজের অবস্থান ধরে রাখার জন্য আমরা অন্যের অবস্থান নষ্ট করছি, প্রতিনিয়ত এবং প্রতি মুহুর্তে। আর এর সঠিক উদাহরণ হতে পারে আমাদের প্রাণের শহর ঢাকা। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই শহরের অলিগলিতে এতো অধিক পারিমাণে ভাসমান মানে অস্থায়ী দোকান আছে যা চিন্তা করেও হিসেব মেলাতে পারবেন না। এক দৃষ্টিকোন হতে তারা কতটা কঠিন লড়াই করছে টিকে থাকার জন্য, সহজভাবে বলতে গেলে বেঁচে থাকার জন্য তারা কঠিন পরিশ্রম করে যাচ্ছেন।

aberrantrealities-brutalist-8971822.jpg

আবার অন্য দিক বিবেচনায় নিলে তারা নিজেদের স্বার্থ রক্ষা করছে ঠিকই কিন্তু পক্ষান্তরে তারা অন্যের নিদারুণ ক্ষতি করে যাচ্ছে। সেই বিষয়টিই আমার আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ এখানেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি। এই যে লোকগুলো সকাল হতে সন্ধ্যা অব্দি লড়াই করে যাচ্ছে, টিকে থাকার লড়াই করে যাচ্ছে, যেটা একদিক হতে অনুপ্রেরণা। কিন্তু অন্য দিক হতে শুধু অনুশোচনা। কারণ এখানে নিজের জন্য লড়াই করছে কিন্তু অন্যের নিদারুণ ক্ষতি করছে, অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর কিছু খাওয়ানোর মাধ্যমে।

গত কয়দিন আগেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা রিপোর্ট করেছেন, ঢাকা শহরের ভাসমান দোকারগুলোর খাবার শুধু অস্বাস্থ্যকর নয় বরং মারাত্মক ক্ষতিকর। এমন জীবাণু পাওয়া গিয়েছে যেগুলো সাধারণ মলমূত্রের মাঝে পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন ভাসমান এই সকল অস্থায়ী মানে ফুটপাত হতে আমরা কি খাচ্ছি? কিংবা যারা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তারাই বা আমাদের জেনে শুনে কি খাওয়াচ্ছেন? নিজে হয়তো ঠিক বেঁচে যাচ্ছেন কিন্তু পক্ষান্তরে অন্যদের ঠেলে দিচ্ছেন নিশ্চিত মৃত্যুর দিকে।

অবাক করা বিষয় হলেও এটাই আমাদের জন্য এখন পরম বাস্তবতা, আমরা বুঝে হোক কিংবা না বুঝে হোক, এই লোকগুলোর উপর ভরসা করছি, তাদের বিশ্বাস করছি, আর পক্ষান্তরে নিজেদের নিদারুণ ক্ষতি করে যাচ্ছি। অস্বাস্থ্যকর এবং ভেজালযুক্ত কিংবা উচ্চঝুঁকি সম্পন্ন এই সকল খাবার হতে আমাদের দূরে থাকতে হবে, এটা হয়তো খুবই সহজ একটা সমাধান। কিন্তু এর বিকল্প কি আমাদের কাছে আছে? সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, অথচ সহজ পরামর্শ দিয়েই সবাই চলে যাচ্ছে!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

1001175472.jpg

 yesterday 

Thank you so much.