জীবনের গল্প || নিজেকে ভালো রাখতে হবে
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃষ্টিমুখর প্রকৃতির সাথে আরো সতেজ ও সুন্দর আছেন। হৃদয়ের সাহসি ভূমিকা নিয়ে চারপাশের প্রতিকূল বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছেন। যতটা সময় আপনি এই লড়াইয়ে সংযুক্ত থাকতে পারবেন ততটা সময় আপনি এক অদ্ভুত শক্তির শীতল ছায়া অনুভব করতে পারবেন। কিন্তু যখনই আপনি হাল ছেড়ে দিবেন তখনই আপনি এক ধরণের একাকী অনূভব করতে শুরু করবেন। আর নিঃসঙ্গতা সফলতার পথ হতে খুব সহজেই নিজেকে হারিয়ে ফেলা।
দেখুন এই সমাজটা এক ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছে, এখানে অনেক কিছুই যেমন কঠিন ঠিক তেমনি অনেক কিছুই একদমই সহজলভ্য। সুতরাং আপনাকে নিজের অবস্থান তৈরী করতে হবে, কঠিনতম বিষয়ের দিকে আপনি এগিয়ে যাবেন নাকি সহজলভ্য বিষয়গুলোর সংস্পর্শে থেকে নিজেকে আরো সুন্দরভাবে মেলে ধরার চেষ্টা করবেন। কারণ আপনার পথে আপনাকে একা হাঁটতে হবে, আপনার পথে কেউ আলোকিত করে অন্ধকার দূর করার চেষ্টা করবে না বরং সবাই সেই অন্ধকারকে আরো কঠিন করার চেষ্টাই করে যাবে।
অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে আমরা খুব বেশী মন খারাপ করি, কারণ আমাদের যাত্রা পথে কিংবা লড়াইয়ে খুব বেশী ভালো করতে পারি না বলে। অনেকের বিরূপ ব্যবহার কিংবা আমাদের একাকী পথ চলার যন্ত্রণা আমাদের অসহায় করে দেয়। যার কারণে মন খারাপ করে প্রায় সময় আমরা আমাদের লড়াই হতে ছিটকে যাই। কিন্তু বাস্তবতা হলো, এমন পরিস্থিতিতে কেউ আমাদের পাশে এগিয়ে আসবে না, কেউ আমাকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎসাহ যোগাবে না। বরং আমাকে নিজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
বাস্তবতা বলে নিজের ভালোটা নিজেকেই বেঁছে নিতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই পালন করতে হবে। আমার খারাপ সময় মানেই হলো খারাপ কিছুর দিকে এগিয়ে যাওয়া, নিজেকে খারাপ অবস্থায় রাখার মানেই হলোই নিজের শেষ পরিণতিটা খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই সহজভাবে বুঝতে হলে এটাই বুঝতে হবে যে, নিজেকে নিজের জন্য ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই পালন করতে হবে। আমাকে ভালো রাখার জন্য কেউ এগিয়ে আসবে না,আসতে পারেও না।
তবে হ্যা, ভালো ভাগ্য হলে মাঝে মাঝে কিছুটা ব্যতিক্রম কিছু দেখার সুযোগ পাওয়া যায় কিন্তু সেটা যে আমার ক্ষেত্রেও ঘটবে এমন নিশ্চিতয়তা কেউ দিতে পারেনা, সেটা কেউ নিশ্চিতভাবেও বলতে পারবে না। সুতরাং এমন বিষয় নিয়ে অন্ধকারে বসে থাকাটা চরম বোকামী ছাড়া ভিন্ন কিছু নয়। বরং প্রচেষ্টায় গতিশীলতা ধরে রেখে নিজের ভালো নিজেকেই পালন করতে হবে। নিজের পথ নিজেকেই একাকী পাড়ি দেয়ার চেষ্টা করতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




