আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তবে সুস্থতা ধরে রাখার জন্য নিয়মিত লড়াই করে যাচ্ছি। আজ বাড়িতে আছি যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু বিশ্রামে থাকতে পারছি না। শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য কিছু চঞ্চলতায় জড়িয়ে থাকতে হচ্ছে। সত্যি বলতে আমাদের জীবন ব্যবস্থাটাই এমন, অনেকটা জোর করে চঞ্চল থাকতে হয় আবার মাঝে মাঝে জোর করেই নীরব হতে হয়।
একটা অন্যরকম সমীকরণের মাঝ দিয়ে আমাদের গতিশীল থাকতে হয়, এর কোন বিকল্প আমাদের কাছে নেই। হ্যা, আপনি হয়তো জোর করে কোন বিকল্প তৈরী করতে পারেন কিন্তু সেখানে কতটা সময় ধরে নিজের সুস্থতা কিংবা চঞ্চলতা ধরে রাখতে পারবেন সেখানে যথেষ্ট সন্দেহ আছে। আমরা চাইলেই সব ক্ষেত্রে সবটা করতে পারি না, নিয়মের বাহিরে কিছু করার চেষ্টা করার মানেই হলো নিজেদের বিপদের মুখে ঠেলে দেয়া।
আমাদের শৈশবটা একটু চিন্তা করে দেখুন, আমরা কতটা চঞ্চলতায় ডুবে থাকতাম, কতটা সময় আমরা বাহিরের পরিবেশে অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে ব্যস্ত থাকতাম, রোদ কিংবা বৃষ্টি কোন কিছুই আমাদের আটকে রাখতে পারতো না, এতো বেশী অস্থিরতায় থাকতাম যে, মাঝে মাঝে সন্ধ্যা হলেই ঘুমের ঘরে ঢলে পড়তাম। সেই চঞ্চলতা কি এখন আছে? না না না আমাদের ক্ষেত্রে নয় বরং বর্তমান প্রজন্মের ক্ষেত্রে বলছি।
চাইলেই তাদের বাহিরে নেয়া যায় না, চাইলেই তাদের একটু বৃষ্টিতে ভেজানো যায় না, চাইলেই তাদের একটু রোদের মাঝে নেয়া যায় না, আর পুকুর দেখলে তো দৌড়ে পালায়। অথচ আমরা ছিলাম সম্পূর্ণ বিপরীতমুখী, আমরা যেমন বৃষ্টিতে ভিজতাম, ঠিক তেমনি পুকুরেও বেশ ডুবাতাম। চোখ লাল না অব্দি আমাদের এই ডুবানো কিংবা ঝাঁপ দেয়া থামতো না। সেই আমরাই যদি প্রকৃতির নিয়মে এমন অসুস্থতা কিংবা অস্বস্তি ভোগতে পারি, তাহলে তাদের অবস্থা কতটা খারাপ হতে পারে?
এটা নিয়ে অবশ্যই চিন্তার অবকাশ আছে, অবশ্যই আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ তাদের শারীরিক গঠন আমাদের মতো অতোটা শক্ত কিংবা চঞ্চল নয়। তারা হয়তো বর্তমানে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারছে কিন্তু অদূর ভবিষ্যতে সেটা কতটা ধরে রাখতে পারবে তা নিয়ে কিন্তু আমরা সন্দেহ আছে। সুতরাং সময় থাকতেই আমাদের নিজেদের শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তা করা উচিত।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




