আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ21 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে হৃদয়ের মাঝে অস্থিরতা কেন জানি বেড়েই চলছে, সত্যি বলতে আগের মতো সেই প্রশান্তি এখন আর কিছুতেই খুঁজে পাই না। হয়তো এটা সময়ের দোষ, না হলে হয়তো এটা বয়সের দোষ, হয়তো এখনো সেটা এখনো অজানাই রয়ে গেছে। কিন্তু অবশ্যই তার পিছনে একটা যথার্থ কারণ আছে।

এই সময়টায় আগে প্রচুর বৃষ্টিপাত হতো এখন কিন্তু তেমনটা হচ্ছে না, সময়ের পরিবর্তন কিংবা প্রকৃতির রূপান্তর এর কারণে এমটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে সামাজিক অবক্ষয় কিংবা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য হয়েছে। এমন অসংখ্য কারণ হয়তো সামনে আনা যাবে কিন্তু প্রকৃত বিষয়টি আড়ালেই থেকে যাবে। আর এই প্রকৃত বিষয়টা শুধুমাত্র আমরা নিজেরাই জানি কিংবা বুঝি। হয়তো সব সময় সেটাকে আমরা প্রকাশ করার মতো অবস্থায় আনতে পারি না।

mirek-g-jackdaw-8249384.jpg

যাইহোক, এবারের বৃষ্টিপাত নিয়ে আমার মাঝে ভীষণ রকমের একটা আফসোস রয়ে গেছে, এখনো সেটাকে দূর করতে পারি নাই। আসলে প্রতি বছর কোন না কোনভাবে বৃষ্টিতে একটু হলেও ভেজার সুযোগ পাওয়া গেছে কিন্তু এবার এখনো পাইনি। দুই বার বেশ ভালোভাবে প্রস্তুত ছিলাম, হৃদয়টাকে একটু শীতল বৃষ্টিতে ভেজাবো, হৃদয়ের অস্থিরতা দূর করণের জন্য একটা শীতলতার স্পষ্ট নিবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠে নাই।

সত্যি বলছি, নানা কারণে আমাদের মানসিকতায় অস্থিরতা বাড়তে থাকে, হৃদয়ের অশান্তির ঢেউ প্রসস্ত হতে থাকে, তাই মাঝে মাঝে আমাদের সেটাকে মানে হৃদয়কে একটু শীতল করা দরকার, একটু প্রশান্তির স্পর্শে আসা দরকার। আর সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো প্রকৃতির সেরা উপহার বৃষ্টির ফোঁটা। আপনি নিজের অতীতটা একটু চেক করে দেখুন তো, কখনো কি এমন হয়েছে আপনি বৃষ্টিতে ভেজার পর আপনার মন খারাপ হয়েছে? কিংবা বৃষ্টির কারণে হৃদয়ের অস্থিরতা বৃদ্ধি পেয়েছে?

আমরা মনে হয় না কেউ এখানে হ্যা, উত্তর দিবে। বরং ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক অথবা প্রকৃতির ফাঁদে পড়ে হোক, বৃষ্টিতে ভেজার পর সবার মনে দারুণ একটা শীতলতার ছোঁয়া প্রবাহিত হয়েছে, দারুণ শীতলতার প্রশান্তি ফিরে এসেছে, শীতলতার কোমলতা দারুনভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছে। হ্যা, ঠিক এই কারণেই আমাদের মাঝে মাঝে একটু বৃষ্টির শীতলতায় নিজেকে মেলে ধরা উচিত, একটা আনমনে সেখানে দাঁড়িয়ে থাকা উচিত। তাতে প্রশান্তির ছায়া দ্বিগুন হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png