জীবনের গল্প || আতংক যেখানে স্বাভাবিক
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি কারণ অসুস্থতা নিয়ে খুব বেশী কথা বলা ঠিক না, বিশেষ করে ধারাবাহিকভাবে সেটা বেশী দিন বললে সবাই ভাবতে শুরু করবে এটা আমার জন্য কমন একটা বিষয় হয়ে গেছে। আসলে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের সমস্যাগুলো ঠিক ততোদিন আমাদের তাড়া করে বেড়াবে। আমাদের পিছু পিছু আসতে থাকবে, এটাই চলমান একটা বিষয়। আমরা চাইলেও সেখান হতে বের হয়ে আসতে পারবো না। দেখুন পৃথিবীতে কাঠ যত দিন থাকবে তার মাঝে ঘুনে ধরা পোকার আক্রমনও ততোদিন থাকবে।
হয়তো কিছু একটা ব্যবহার করে সেই আক্রমনটাকে আমরা দীর্ঘ সময়ের জন্য আটকে রাখতে পারবো কিন্তু এই কথার নিশ্চয়তা কোনদিনও দিতে পারবো না যে এটাতে ঘুনে ধরবে না। যদি কোন কিছুর ক্ষেত্রে নিশ্চয়তা দেই তাহলে সেটা আর কাঠ থাকবে না বরং কাঠ হতে রূপান্তরিত হয়ে সেটা অন্য কিছু বনে যাবে। এটাই বাস্তবতা, কারণ কাঠের সাথে ঘুনে ধরা পোকার একটা যোগসূত্র আছে যেটা আল্লাহপাক নিজেই সংযুক্ত করে দিয়েছেন। সুতরাং এখানে আমাদের করার কিছুই নেই বা থাকতে পারে না। শুধুমাত্র সময়টাকে একটু দীর্ঘায়িত করা ছাড়া।
যাইহোক, আমার দৃষ্টিতে পৃথিবীতে আমরা সেই জাতি যারা ধোঁকাবাজিতে বিশ্বে অদ্বিতীয় । মানুষ হয়তো ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করে, অনেক কিছু গোপন বা আড়াল করে প্রতারণা করার চেষ্টা করেন। কিন্তু আমরা সেই সব নিয়মও মানি না, বরং প্রকাশ্যে এবং চর্ম চক্ষুর সম্মুখেই ধোঁকাবাজি করে থাকি। আমাদের ক্ষমতা কিংবা অবস্থানগত সক্ষমতার প্রভাবে এমনটা করে থাকি, সেটাও সব সময় সত্য না বরং মাঝে মাঝে সেই সক্ষমতার বাহিরে থেকেও চালাকীর মাধ্যমে সেটা করি। আপনি হয়তো বুঝতে পারবেন কিন্তু তবুও সেখান হতে নিজেকে বাঁচাতে পারবেন না।
আমরা ছোটবেলা হতেই একটা বিষয়ে ভীষণভাবে অস্থির হয়ে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি আর সেটা হলো অন্যের ধোঁকা বা প্রতারণা হতে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। আমাদের শহরের ব্যবস্থাপনা মানে মানুষের অবস্থানগত রীতি নীতিগুলো ঠিক এভাবেই গড়ে উঠেছে, এখানে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে, না নিজেদের সেরা হিসেবে জাহির করার জন্য নয় বরং কিভাবে অন্যদের ধোঁকা দেয়া যায় সেই বিষয়ে। কি আশ্চার্য বিষয় না? বিশ্বে যেখানে সবাই নানাভাবে নিজেদের অস্থিত্বকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, নানা কিছু তৈরীর মাধ্যমে, নানা সৃষ্টিশীল কিছু করার মাধ্যমে।
সেখানে আমরা এখনো টিকে আছি শুধুমাত্র সৃষ্টিশীল নিত্য নতুন প্রতারণার ফাঁদ তৈরীর মাধ্যমে। বিষয়টি পড়তে খারাপ লাগলেও এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। এই শহরের মাঝে যারাই বসবাস করেন, তারা সবাই একটা ভিন্ন রকমের আতংকের চাপ নিয়েই বেঁচে থাকেন, একটা অন্য রকম ভয় সর্বদা তাদের মাঝে থাকে, হয়তো এই বুঝি ফেঁসে গেলাম, হয়তো এই বুঝি প্রতিযোগিতায় আমি হেরে গেলাম। হয়তো এই বুঝি আমি শেষ কিংবা নিঃশ্ব হয়ে গেলাম। না না না এগুলো কথার কথা নয়, প্রতিনিয়ত এমন কিছু ঘটছে ধারাবাহিকভাবে।
হয়তো সবগুলো আমরা জানতে পারি না, হয়তো সবগুলো মিডিয়ায় ভেসে উঠে না, অনেক কিছুই প্রশাসন নানাভাবে আটকে রাখে, প্রকাশ হতে দেয় না। কিন্তু ভুক্তভোগিরা ঠিক জানে তাদের কোথায় ফাঁসিয়ে দেয়া হয়েছে, সেখান হতে কোনভাবেই তাদের আর বেরিয়ে আসা সম্ভব না। হয়তো এই ক্ষতটা তাদের বাকিদিনগুলো তাড়িয়ে বেড়াবে, হয়তো এই অদ্ভুত রকমের অভিজ্ঞতা নিয়েই তাকে এগিয়ে যাওয়ার চেষ্টায় গতিশীল থাকতে হবে। কি নির্মম এক প্রতিযোগিতার যাত্রা!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟