ম্যাংগো পুডিং বানানোর কিছু সুন্দর মুহূর্ত||

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি সেই মজার খাবারগুলো তৈরি করার মুহূর্ত খুবই উপভোগ করি। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আজকে শেয়ার করব।


ম্যাংগো পুডিং বানানোর কিছু সুন্দর মুহূর্ত:

IMG_20260729_210607.jpg
Device-OPPO-A15
Location


এই গরমে ঠান্ডা কিছু খেতে ভীষণ ভালো লাগে। আসলে গরমের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে সারাক্ষণ মন চায় ঠান্ডা কিছু খেতে। যদিও সেভাবে তেমন কিছু তৈরি করা হয় না। তাই হঠাৎ করে মন চাইলো ম্যাংগো পুডিং তৈরি করি। যদিও আমের সিজন প্রায় শেষের দিকে। তবুও বাজারে বেশ ভালো আম পাওয়া যাচ্ছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাংগো পুডিং।


IMG_20260810_155409.jpg
Device-OPPO-A15
Location


সত্যি কথা বলতে এই ধরনের খাবারগুলো আমার ভীষণ প্রিয়। তবে খুব একটা তৈরি করার সময় বা সুযোগ হয়ে ওঠে না। আসলে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এই খাবারগুলো বেশি তৈরি করতে ইচ্ছে করে। যেহেতু আমার বাসায় তেমন কেউ নেই তাই খুব একটা তৈরি করার সুযোগ হয় না। আর নিজেরও সেভাবে খাওয়ার ইচ্ছে জাগে না। আসলে একার জন্য কোন কিছু তৈরি করতে ভালোই লাগে না। তাই খুব একটা বেশি কিছু তৈরি করা হয় না।


IMG_20260810_155343.jpg
Device-OPPO-A15
Location


হঠাৎ করেই সেদিন খুব খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম ঠান্ডা কিছু তৈরি করে ফেলি। ম্যাংগো পুডিং তৈরি করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এরপর একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল আর খেতেও ভীষণ ভালো লেগেছিল। এই গরমে ঠান্ডা যে কোন খাবার খেতে কিন্তু ভালো লাগে। বিশেষ করে গরমে যদি ঠাণ্ডা পুডিং টাইপের খাবারগুলো খাওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। আমারও ভীষণ ভালো লেগেছিল। আর দারুন সময় কাটিয়েছিলাম।


IMG_20260810_155545.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর মুহূর্তের সবকিছু ভালো লাগে। আর স্মৃতিগুলো রেখে দিতেও ভালো লাগে। তাই আমার কাটানো সুন্দর মুহূর্তের সেই সুন্দর স্মৃতিগুলো এবং মজার এই খাবারের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আজকে সবার মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার কাছেও ভীষণ ভালো লেগেছে। এই গরমে একটু প্রশান্তি পেতে আপনারাও এভাবে পুডিং তৈরি করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
Loading...