ভালোলাগার কিছু কাজ||

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগার কাজগুলো সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝেই নিজের ভালো লাগার কিছু কাজ আপনাদের মাঝে উপস্থাপন করি। তেমনি আজকে আমি আমার কিছু হাতের কাজের ভালো লাগার কাজগুলো তুলে ধরবো।


ভালোলাগার কিছু কাজ:

IMG_20260623_142039.jpg
Device-OPPO-A15
Location


সময় গুলো মাঝে মাঝে বড্ড বেশি এলোমেলো হয়ে পড়ে। আর সেই এলোমেলো সময়ের মাঝে নিজেকে একটু গুছিয়ে নিতে কিংবা নিজের জন্য কিছুটা সময় ব্যয় করতে ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার। যাতে করে সেই নতুন কাজগুলোর মাধ্যমে নিজেকে আবার নতুন করে সাজাতে পারি। কিংবা নিজের ভালো লাগাগুলো আবার জাগিয়ে তুলতে পারি। যদিও বেশ কিছুদিন থেকে মন মানসিকতা খুব একটা ভালো নেই। তবুও নতুন ভাবে নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি।


IMG_20260623_114902.jpg
Device-OPPO-A15
Location


সুই সুতা দিয়ে হাতের কাজ করতে আমার অনেক ভালো লাগে। আর সেই ভালো লাগার কাজ মাঝে মাঝে করার চেষ্টা করি। তবে নিজের জন্য সেভাবে কোন কিছু করার সময় বা সুযোগ হয় না। তাই এবার ভাবলাম নিজের জন্য কিছু করি। আর এই ভাবনা থেকেই সুই সুতা নিয়ে বসে পরেছিলাম হাতের কাজ করার জন্য। সুন্দর ভাবে নিজের ভালোলাগা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে সুতো দিয়ে যখন কোন কাজ করি তখন অনেক বেশি ভালো লাগে।


IMG20260623114725.jpg
Device-OPPO-A15
Location


যদিও শরীর খুবই অসুস্থ। তবুও নিজের ভালোলাগার কাজ একটু একটু করে করার চেষ্টা করছি। আসলে এই কাজগুলো করতে যেমন সময় লাগে তেমনি অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আমরা যদি ধৈর্য ধারণ করে কোন কাজ করি তখন সেই কাজগুলো দেখতে যেমন ভালো লাগে এমনি সেই কাজগুলোর প্রতি অনেক বেশি মায়া জন্মায়। আসলে এই ধরনের কাজগুলোর প্রতি আমারও অনেক বেশি মায়া জন্মেছে।


IMG20260623114704.jpg
Device-OPPO-A15
Location


অনেক কষ্টের মাঝে যখন কোন কাজ সফলভাবে শেষ করতে পারি তখন অনেক বেশি ভালো লাগে। আসলে নিজের প্রচেষ্টা কিংবা ভালোলাগা সবকিছু মিলিয়ে যেন নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। সময়টাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। যাতে করে আবারো নিজের ভালোলাগার সময় গুলোকে ফেরত পাই। আসলে কিছু কিছু চেষ্টা হয়তো শুধুই ব্যর্থতায় ভরা। তবুও আমরা চেষ্টা করে যাই নিজের ভালো লাগাগুলো ধরে রাখার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।