গভীর রাতে পিজ্জা খাওয়ার গল্প

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, অনেক মাস পর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে নানা কারণ এর কারনে নিয়ম করে আর ব্লগ লেখা হচ্ছিল না । একটা সময় ছিল একদিন ব্লগ না লিখতে পারলে আর ভালো লাগতো না । তবে জীবনের সব সময় সমান থাকে না। একটা সময় পর গিয়ে শখের কাজগুলো সময়মতো আর করা যায় না। এই ব্লগ করার কাজ ছিল শখের কিন্তু সব বিসর্জন দিতে হয় জীবনের অনেক কঠিন বাস্তবতায়। সময়ের সাথে সাথে অনেক দায়িত্ব জীবনে চলে আসে। সেই দায়িত্বগুলো কাধে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। যাই হোক, এবার পিজ্জা খাওয়ার গল্পে আসি।

20260415_022750.jpg

কেনো জানি না বেশ কিছুদিন ধরেই গভীর রাতে খিদের খুব অনুভব হচ্ছে। রাতের বেলার খিদেটা বড়ই অদ্ভুত হয়, প্রচন্ড ধরনের একটা খিদে লাগা কাজ করে নিজের মধ্যে তখন। যাইহোক,আমাদের এখানে গভীর রাতেও খাবার অর্ডার করে পাওয়া যায়, এই বিশেষ সুবিধা রয়েছে যায়। এদিকে আমি নিজে পিজ্জা খেয়ে অনেক ভালবাসি। তাই সেই গভীর রাতেই ডোমিনোজ এর অ্যাপএ ঢুকে লোভনীয় পিজ্জা গুলো দেখে আর লাভ সামলাতে পারি না । অতঃপর সেই রাতেই অর্ডার করি দুটো পিজ্জা। যখন অর্ডার করেছিলাম রাত তখন মোটামুটি তিনটা বাজবে। আসলে ভোর ৪ টা পর্যন্ত এই পিজ্জার হোম ডেলিভারি চলে। যাই হোক, ৩০ মিনিট পরে আমার অর্ডার করা পিজ্জা দুটো চলে আসে। সেগুলো আমি পেট ভরেই খাই। গভীর রাতে পিজ্জা গুলো বেশ গরম গরমই এসেছিল। গভীর রাতে গরম পিজ্জা ডেলিভারি পাওয়ার এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে দেবো। এটাই ছিল আমার আজ গভীর রাতে পিজ্জা খাওয়ার গল্প।

20260415_022000.jpg

20260415_021950.jpg

20260415_021941.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীলাইফস্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

First_Memecoin_From_Steemit_Platform.png