লাইফ স্টাইল পোস্ট - "ঢাকা থেকে আজ বিদায় নিলাম।"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।
ঢাকা থেকে আজ বিদায় নিলামঃ
আজ খুব সকালে ঘুম থেকে উঠি।কারন ঢাকা থেকে আজ বিদায় নিতে হবে।পরিচিত শহরটা ধীরে ধীরে আমার কাছে অচেনা হতে শুরু করবে।ডাক্তার দেখানো আপাতত শেষ।তবে আবার ঢাকা যেতে হবে কিছু দিনের মধ্যে অন্য কোন একটি কাজে।আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেবো আশাকরি।কারন আপনাদের কাছে শেয়ার না করলে আসলে ভালো লাগে না।এবার একাই এলাম বাড়িতে।আম্মু আমাদের সাথে আসেনি।কারন আম্মু নিজেও চেক আপে যাবে ডাক্তারের কাছে।তাই মনটা ভীষণ খারাপ লাগছে।ছেলেটা তো বাসে বসে কান্না ই করে দিল।বাড়িতে একদম একা।তাই ভালো লাগে না আমার আর আমার ছেলের।
সকাল ৯.৩০ টায় বাস ছাড়ার কথা।তাই আমরা ৯ টার মধ্যে বাস কাউন্টারে এসে বসি।সকালে আমি হালকা নাস্তা করে এসেছি বাসা থেকে।কিন্তু ছেলে কিছুই খায়নি।তাই ওর মামী ওর জন্য চিকেন ফ্রাই ও নান রুটি পথে খাওয়ার জন্য দিয়েছিল।ওর বাবা কেক ও নিয়ে এল।ওর মন খারাপ তাই বাসে বসে কিছু সময় কান্নাকাটি করে ঘুমিয়ে গিয়েছিল।এরপর বেলা ১২ টার সময় উঠে কেক খেয়েছিল।ছোট মানুষ এতো আনন্দ রেখে কি করে যাবে,আমার ই তো ভালো লাগছিল না।
আমরা বাসায় পৌঁছে গেলাম দুপুর ২ টায়।ভাবী আমার সাথে সবজি,মাংস আর ডাল ভুনা রান্না করে দিয়েছিল।আমি বলেছিলাম বাসায় গিয়ে রান্না করে নিতে পারবো।তবুও শোনেনি।জোর করে প্যাকেট করে হাতে ধরিয়ে দিয়েছিল।পরিবারের মানুষ গুলোর আন্তরিকতা থাকলে অনেক কাজ ই সহজ হয়ে যায়।তাই বাসায় এসে আর ঝামেলা হয়নি।বাসায় এসে এমনিতে আমার মনটা ও খারাপ লাগছিল।এই কয়টা দিন সবার সাথে কত আনন্দে সময় গুলো কেটেছে।কতো মানুষের শোরগোল ছিল ঘরে।লোকজন নিয়ে থাকার অভ্যাস আমাদের।একা থাকা খুব কষ্টের।এখানে নীরবতা দেখলে মন এমনিতেও ভালো থাকার কথা নয়।
এরপর আমরা ফ্রেস হয়ে খাবার খেয়ে নিলাম।দুপুরের খাবার শেষ করে আমি আর আমার ছেলে ঘুম দিলাম।গতকাল অনেক রাত পর্যন্ত সবাই বসে গল্প করেছিলাম।তাই আজকের এই ঘুমটা দুজনের জন্য ই দরকার ছিল।এখন ফ্রেস লাগছে।তাই পোস্ট লিখতে বসে গেলাম।আশাকরি আমার অনুভূতি গুলো পড়ে আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |






