রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-১৬ই সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

FunPic_20240915_223829567.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট গুলো ভীষণ ভালো লাগে । কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছিলাম। আমি আজকে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করি।



উপকরণ সমূহ :

Gallery_1726382014742.jpg

▪️ কাগজ
▪️ পেন্সিল
▪️ কাঁচি
▪️ স্কেল
▪️ কার্ডবোর্ড
▪️ আঠা



ধাপ-১

FunPic_20240915_224448937.jpg

প্রথমে কয়েকটি নীল এবং মিষ্টি রংয়ের পেপার কে পেঁচিয়ে শক্ত কাঠি তৈরি করে নিয়েছি। সবগুলো কাঠিকে একই পরিমাপ করে কেটে নিয়েছি।



ধাপ-২

FunPic_20240915_224536416.jpg

তারপর একটি নীল রঙের পেপার এর অর্ধেক অংশ কেটে নিয়েছি। তারপর সেই পেপারের অর্ধেক অংশের উপর পেন্সিলের সাহায্যে সমান দূরত্বে আড়াআড়ি করে করে করে দাগ টেনে নিয়েছি।



ধাপ-৩

FunPic_20240915_224610670.jpg

প্রত্যেকটি দাগের উপর দিয়ে কাচির সাহায্যে কেটে নিয়েছি। এক্ষেত্রে এন্টিকাটার দিয়ে কেটে নিলে ভালো হয়। কিন্তু আমার কাছে এন্টিকাটার না থাকায় কাঁচি দিয়ে কাটতে অনেক কষ্ট হয়েছে, অনেক সময়ও লেগেছে।



ধাপ-৪

FunPic_20240915_224706463.jpg

কাগজ কাটা শেষ হলে তার মধ্যে কাঠি গুলোকে ওপর নিচ করে সাজিয়ে প্রত্যেকটি কাঠি গেঁথে নিয়েছি। একটি করে মিষ্টি রংয়ের পেপারের তৈরি কাঠি এবং দুইটি করে কালো পেপার এর কাঠি দিয়ে গেঁথে নিয়েছি।



ধাপ-৫

FunPic_20240915_224806747.jpg

সম্পূর্ণ কাগজটিকে গেঁথে নেওয়ার পর কাগজের দুই মাথা আটার সাহায্যে একসাথে লাগিয়ে নিয়েছি। তারপর গোল করে কেটে রাখা একটি কার্ডবোর্ডের উপর আঠা লাগিয়ে নিয়েছি।



ধাপ-৬

FunPic_20240915_224847317.jpg

সর্বশেষে আঠা লাগিয়ে রাখা কার্ডবোটের উপর কাঠি দিয়ে গেথে রাখা কাগজটি বসিয়ে নিয়েছি। তারপর চারদিক থেকে কার্ডবোর্ডের বাড়তি অংশ কেটে নিয়েছি।



ধাপ-৭

FunPic_20240915_224914470.jpg

তৈরি হয়ে গেলো একটি সুন্দর কলমদানি। এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

সত্যি চমৎকার। রঙ্গীন কাগজ দিয়ে চমৎকার সুন্দর কলমদানি বানিয়েছেন। কলমদানি বানানো পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার কলমদানি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করলে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনার রঙিন কাগজের কলমদানিটি খুবই চমৎকার হয়েছে। বানানোর পদ্ধতিটা ইউনিক লেগেছে আমার কাছে। বেশ কঠিনও মনে হলো। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছেন যার কারণে এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেকটা সময় লেগেছে ঠিকই কিন্তু কলমদানিটি তৈরি করতে পেরে অনেক ভালো লাগছিলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর কলমদানি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি কলমদানি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো যদি টেবিলের উপরে রেখে কলম রাখা যায় দেখতে বেশ ভালো লাগবে। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস পত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর কলমদানি তৈরি করেছেন। আপনার তৈরি করা কলমদানি টি দেখে মনে হচ্ছে এটি হয়তো কোন মেশিনের সাহায্যে তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে এটি আপনি নিজের হাতে তৈরি করেছেন। সত্যি আপনার তৈরি করা কলমদানি টি অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন আপু। কলমদানির ডিজাইনটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। খুব সুন্দরভাবে পুরো কলমদানিটা তৈরি করেছেন আপনি। ভালো লাগলো এটা দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলমদানি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে দারুণ ভাবে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করছেন। কলমদানি তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়েছি। খুবই সুন্দর করে আপনি কলমদানি তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। এই ধরনের কলমদানি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো তৈরি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। দক্ষতাকে কাজে লাগিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক ভালো লাগে আমার কাছে দেখতে। এই কলমদানি টা অনেক সুন্দর হয়েছে। আপনি কলম দানির মধ্যে কলম গুলো ভালোভাবেই রাখতে পারবেন।

 2 years ago 

আমার তৈরি কলমদানিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর কলমদানি তৈরি অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করেছেন। ধাপে ধাপে শেয়ার করার কারণে আমিও শিখে নিলাম।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।