স্মৃতিকথা - বিদেশ থেকে আনা উপহার।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতিকথা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বিদেশ থেকে আনা উপহার।


IMG_20260121_233644_160.jpg

আমার ছেলেকে দেয়া আত্মীয়ের উপহার

আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আমার শৈশব এবং কৈশোরের শুরুটা সেখানেই ছিলো। যাক সে কথা, আমাদের ঐ অঞ্চলে মানুষের পেশা যদি ধরা হয়, নিঃসন্দেহে প্রবাসী হওয়াটা সবার উপরে থাকবে। অবস্থাটা এমন যে এখনকার জেনারেশনের অর্ধেকের বেশি ছেলেরা স্বপ্ন দেখে প্রবাসী হওয়ার।

একারণে ছোটবেলা থেকেই বহু প্রবাসীর ছুটিতে দেশে আসার স্বাক্ষী আমি। আসলে, আমার বাবা-চাচারাও প্রবাসী ছিলেন। আমার বাবারা ৭ ভাইয়ের মধ্যে ৬ জনই প্রবাসী ছিলেন।এটাই চিত্র আমাদের অঞ্চলের।

একজন প্রবাসী ছুটিতে দেশে ফিরলে তার পরিবারের পাশাপাশি আমরা ছোটরাও খুব খুশি হতাম। কারন, তারা আসার সময় চকলেট নিয়ে আসতো। সবার মাঝে বিলি করতো। আমরাও আনন্দ করে খেতাম। বেশির ভাগই রাতে আসতো। আমরা সকাল বেলা মক্তব থেকে সোজা তার ঘরে চলে যেতাম। তখন আমাদের হাতে চকলেট দিতো, আমরা চলে আসতাম।

আমাদের বাড়িটা বড় ছিলো আর মানুষও বেশি ছিলো। প্রবাসীও বেশি ছিলো। এজন্য প্রতি মাসেই কেউ না কেউ আসতো। আমরাও চকলেট পেতাম।

সেসব আজ কেবল স্মৃতি। আমার বাবাও দেশে চলে এসেছে প্রায় দশ বছর হয়৷ দুইজন বাদে বাকি চাচারাও আগে - পরে দেশে এসে থিতু হয়েছে৷ আমিও আর ছোটটি নেই। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে।

কিছুদিন আগে এক নিকটআত্মীয় কুয়েত থেকে এসেছে। এরপর আমার ছেলেকে কিছু উপহার দিয়েছে। সেই ঘটনাও মনেপড়ে গেল।