একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৩ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000124748.jpg

একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।

আমার কাছে পেন্সিল স্কেচ করতে অনেক বেশি ভালো লাগে। এর আগে আপনাদের সাথে সাধারণ আর্ট শেয়ার করা হলেও এখন পর্যন্ত মেন্ডেলা আর্ট শেয়ার করিনি। ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ম্যান্ডেলা আর্ট গুলো করার পরে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনাদের সাথে একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।



উপকরণ সমূহ :

1000124543.jpg

▪️ সাদা কাগজ
▪️ পেন্সিল
▪️ রাবার
▪️ স্কেল
▪️ কম্পাস
▪️জেল কলম



ধাপ-১

1000124545.jpg

প্রথমে একটি সাদা কাগজের উপর কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে কাগজের দুই কর্নারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনেকগুলো বৃত্তচাপ অংকন করে নিয়েছি।



ধাপ-২

Gallery_1727965016581.jpg

এখানে বৃত্তচাপের মধ্যে জেল পেনের সাহায্যে একটু নকশা করে নিয়েছি। প্রথমে কয়েকটি ফুল ফুলের পাপড়ি এঁকে নিয়েছি বাকি অংশ জেল পেন দিয়ে কালো করে নিয়েছি।



ধাপ-৩

1000124566.jpg

প্রত্যেকটি বৃত্তচাপের মধ্যে আলাদা আলাদা রকমের ফুল আর নকশা একে নিয়েছি। সর্বশেষ বৃত্ত চাপের বাইরে পাতার মতো একে নিয়েছি সেগুলোর মধ্যে ছোট ছোট ফোটা দিয়ে নিয়েছি।



ধাপ-৪

1000124575.jpg

একই রকম ভাবে অপর পাশের বৃত্ত চাপ গুলোর মধ্যে নকশা করে নিয়েছি।



ধাপ-৫

1000124581.jpg

বৃত্তচাপ গুলো ভরাট করার পর খাতার ফাঁকা অংশের চারপাশে পাতার অর্ধাংশ মতো দেখতে সেপ তৈরি করে নিয়েছি।



ধাপ-৬

1000124584.jpg

পাতার অর্ধাংশের মতো দেখতে সেপগুলো জেল কলমের সাহায্যে কালো রংয়ের ভরাট করে নিয়েছি।



শেষধাপ

1000124590.jpg

আমার ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ অংকন করার পরে সিগনেচার করেছি। এটাই ফাইনাল আউটপুট।

ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

খুব সুন্দর মেন্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই মেন্ডেলা আর্ট দেখে ভালো লাগল আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার দক্ষতা সম্পন্ন মেন্ডেল এটা।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

সিম্পল ম্যান্ডেলা আর্ট হলেও দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার সিম্পল মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট করতে আমিও খুব পছন্দ করি। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। যত বেশি সময় নিয়ে করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি লেভেল চার এ আছেন জেনে ভালো লাগলো। খুব দ্রুতই ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন আশা করি। পেন্সিল স্কেচগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে প্রথম ম্যান্ডেলার আর্ট শেয়ার করলেও খুব চমৎকারভাবে ম্যান্ডেলার আর্টটি করেছেন। আসলেই এই আর্টগুলো অনেক সময় লাগে। তারপরও দেখতে ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু পেন্সিল স্কেচ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমবার মেন্ডেলা আর্ট শেয়ার করেছি আপনাদের কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সিম্পল ম্যান্ডেলা আর্ট অঙ্কনটি আসলেই অনেক চমৎকার হয়েছে আপু ।আপনি যদি রং করেন তাহলে আরো দেখতে চমৎকার লাগবে মেন্ডেলাটি।। ধন্যবাদ আপু এত সুন্দর মেন্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু রং করলে দেখতে চমৎকার লাগবে। আমার কাছে রং ছিল না তাই সাদা কালো করেই আর্টটি করেছি। আপনার মন্তব্য প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো যত দেখি ততই আমার ভালো লাগে। সাদা কালো একটা ম্যান্ডেলা আর্ট হওয়ার কারণে এটা বেশি সুন্দর লাগছে। অনেক নিখুঁতভাবে এটা অংকন করেছেন আমার তো দেখে জাস্ট দারুন লাগছে। উপস্থাপনাটা সত্যি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

আজকে আপনি খুব চমৎকার একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। সিম্পল ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে। তবে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে ম্যান্ডেলা আর্ট আমার কাছে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সিম্পল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।