গান কভার:)- আমার একটা নদী ছিলো। Song Cover By @limon88

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
গান কভার:)- আমার একটা নদী ছিলো।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম"
1000064685.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গান কভার:)- আমার একটা নদী ছিলো। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

  • গান:- আমার একটা নদী ছিলো।
  • শিল্পী:- পথিক নবী।
  • কথা ও সুর:- পথিক নবী।
  • কভার:- @limon88

প্রথমেই বিনোদন প্রেমিকদের কে স্বাগতম জানাচ্ছি। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। আজকে একটি আমার পছন্দের গান কভার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গানটির নাম হচ্ছে আমার একটা নদী ছিলো জানালো না তো কেউ। এক সময়ের জনপ্রিয় একটি গান। গানটি আগে অনেক শোনা হতো। তবে এখন আর আগের মতো গান শোনা হয় না। এধরনের পুরানো দিনের গান গুলোর কথা এবং সুর জাস্ট অসাধারন লাগে। গতকাল গানটি কভার করেছিলাম। গান গেয়ে আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে গান কভার করার আনন্দই অন্য রকম। আমি আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করার চেষ্টা করেছি। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই শুনবেন এবং আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ

আমার একটা,,,,
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা নদী ছিলো
জানালো নাতো কেউ

বাঁক ছিল তার শাখে শাখে
শাখায় শাখায় বাঁকে বাঁকে
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানালো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...
আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

"লিরিক্স লিংক"

পোস্টের বিবরণ:-
বিভাগগান।
ডিভাইসrealme 9
বিষয়আমার একটা নদী ছিলো।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkGmezcfkMzf7YZk2ezhsAasASMeUUfhzU87o8vQ1Jxtmfmdhn565aXDzs8EE26Qw8oYsxvmt5FLgNHXAb3TUYkZqKspJ4JpLBTn7oFwiCKVpHBjj7a8Er.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

দারুন একটা গান গেয়েছেন ভাই সত্যি ভালো লেগেছে আর অনেক দিন পরে আপনার গান শুনলাম যার কারণে আরো বেশি ভালো লেগেছে যাই হোক তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই 💞

 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর কিছু গান কভার করেন।যদিও এই গান গুলো শোনা হয় না।আপনার কণ্ঠে গান গুলো শুনে বেশ ভালোই লাগে। আপনি দারুণ ভাবে পুরো গানটি কভার করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

শিল্পী পথিক নবীর গান তেমন একটা শোনা হয়নি তবে আপনি তার একটি চমৎকার গান কভার করেছেন ভাইয়া। আসলে এরকম পুরনো দিনের গানগুলো একটু বেশিই ভালো লাগে। আপনি কিন্তু খুবই সুমিষ্ট ভাষায় এবং সুমিষ্ট কন্ঠে "আমার একটা নদী ছিল" নামের গানটি কভার করে শেয়ার করেছেন। অত্যন্ত সুন্দর হয়েছে আপনার কভার করা গানটি, মুগ্ধ হয়ে গেলাম, ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

এই গানটা অনেকদিন পর শুনলাম। আপনার কন্ঠে পুরো গানটা শুনে খুবই ভালো লাগলো। চমৎকারভাবে কভার করেছেন আপনি। মুগ্ধ হয়ে গেলাম গানটা শুনে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা গানের কভার করেছেন। আপনার খালি গলায় এই গানটা শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার গাওয়া গানগুলো আমার কাছে সব সময় শুনতে অনেক ভালো লাগে। এই গানটা আমি অনেকবার শুনেছি। বেশ ভালো লাগে গানটি শুনতে। তবে আপনার খালি গলায় শুনতে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার একটা নদী ছিল জানলো না তো কেউ।

দারুন গাইলেন ভাই গানটা। ভীষণ সুন্দর আপনার গলার স্বর। গানের জন্য একদম পারফেক্ট মনে হল। আপনার গান আমার ভালো লাগলো এবং ভবিষ্যতে আরো গান শুনবার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

দোয়া করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

এককালের এক অসাধারন গান। যে গানটি তরুন তরুনীদের বেশ প্রিয় ছিল। আপনি বেশ দারুন কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের গান কভারটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন দারুন একটি গান কভার করার জন্য।

 2 years ago 

এই গানটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনি যে শিল্পীর নাম উল্লেখ করেছেন এই শিল্পীর কন্ঠে কখনো শুনেছি বলে মনে হয় না। আমি মূলত শিল্পী নাসিরের কন্ঠে এই গানটা শুনেছি। যাইহোক এই গানের কথা সুর অনেক সুন্দর।