কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে একটি কাগজের ফুলের নকশা ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইন গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হতে হবে তবেই কাজ অনেক সুন্দর হবে। এই ফুলগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সিম্পল হলেও ডিজাইন গুলো বেশ আকর্ষণীয়। এই ডিজাইন গুলো সাধারণত যেকোনো অনুষ্ঠানে দেখা যায়। তাছাড়া এগুলো ঘরেও সাজিয়ে রাখা যায়। যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।
| আমি নিচে নকশা টি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
| কাগজের নকশাটির ফাইনাল লুক |



- প্রথমে আমি A4 সাইজের একটি কাগজ নিলাম তারপর নিচের ছবির মতো করে ভাঁজ দিয়ে দিলাম ও বর্গাকার করে কেটে নিলাম।
- এখন নিজের ছবির মতো করে ত্রিভুজ আকৃতির ভাঁজ দিয়ে দিলাম।
- আবার দুই পাশ থেকে আরো দুটো ভাঁজ দিয়ে দিলাম এবং নিচের অবশিষ্ট অংশটির কাছে দিয়ে কেটে নিলাম ।
- এখন কাগজটির মধ্যে আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে একটি ডিজাইন একে নিলাম। ডিজাইন একে নেওয়ার পর আস্তে আস্তে সতর্কতার সাথে কাজে দিয়ে ডিজাইন অনুযায়ী কেটে নিলাম।
- তারপর সুন্দর ভাবে ফুলের ডিজাইনটি কেটে নিলাম, কেটে নেওয়ার পর আস্তে আস্তে ভাঁজগুলো খুলে নিলাম।

| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
| সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
| ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ঠিক বলেছেন আপু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হলে এই ডিজাইন খুব ভালো লাগে। আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও পেপার কাটিং ডিজাইন করতে খুব পছন্দ করি। এই ধরনের ডিজাইন দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হলে এই ডিজাইন খুব ভালো লাগে। আপনার কাছে ভালো লাগলো শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।
কমিউনিটিতে জয়েন করার পর থেকেই দেখছি সবাই বেশ দারুন দারুন পোস্ট করে নিজেদের ক্রেয়েটিভিটি ধরে রেখেছে। যা দেখে আমি নিজেও বেশ উৎসাহ পাই। আজ কিন্তু আপনার কাগজের নকমা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য দেখতে সব সময় বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
নকশা ফুল গুলো আপনি অনেক সুন্দর ফুটিয়ে তুলতে পারেন আপু। এর আগে ও আপু আপনার পোস্ট এর মাধ্যমে বিভিন্ন ধরণের কাগজের নকশা দেখেছি। আজকে দেখতে অসাধারন লাগতেছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আমি আগেও অনেক নকশা ডিজাইন শেয়ার করেছিলাম। আমার বেশ ভালো লাগে এ জাতীয় পেপার কাটিং।ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হলে এই ডিজাইন খুব ভালো লাগে
আপনি ঠিক বলেছেন এই ধরনের কাগজ কেটে নকশা তৈরি করা খুবই সহজ এবং সময়ও কম লাগে। তবে একটু সময় নিয়ে যদি এগুলোকে পারফেক্ট ভাবে কাটা যায় তাহলে ডিজাইন টা দেখতে আরো বেশি সুন্দর লাগে যেমনটা আপনি করেছেন। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি নকশা তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
নকশা ডিজাইন তৈরি করার সময় কাগজ টি ঠিক মত কাটতে হবে।নাহলে নকশাটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
এই ধরনের ক্রিয়েটিভিটি দেখতে আসলেই অনেক ভালো লাগে, আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন । যেটা আমার মতে জাস্ট ওয়াও। আপনি কে অসংখ্য ধন্যবাদ আপু এমন চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলেই কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে।
কাগজের নকশাগুলো ভীষণ সুন্দর হয় দেখতে।যদিও খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হয়।আপনি খুব সুন্দর ভাবেই কাজটি শেষ করলেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কাগজের নকশাটি শেয়ার করার জন্য।
জি আপু অবশ্যই এগুলো তৈরি করতে সাবধানে অবলম্বন করতে হয় তা না হলে সব নষ্ট হয়ে যায়
রঙিন কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। কিছুদিন আগে আমিও একটি নকশা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই কাজগুলো করতে একটু সময় কম লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এ ধরনের নকশা ঘরের দেয়ালে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
হ্যাঁ হ্যাঁ এই নকশা গুলো তৈরি করতে অনেক সময় কম লাগে
কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা গুলো সবসময়ই অনেক বেশি ভালো লাগে। এ নকশাগুলো তৈরি করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ কাঁচি দিয়ে কাটার সময় এদিক ওদিক হয়ে গেলে পুরো নকশাটাই নষ্ট হয়ে যায়। কাগজের তৈরি অনেক সুন্দর একটি নকশা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভালো লাগলে আপনার এই সুন্দর মন্তব্যটি আপু