প্রকৃতির সতেজতার নির্মল রূপ || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে বাড়তে থাকা প্রকৃতির উষ্ণতার সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। সত্যি বলতে এই সময়টায় হঠাৎ করেই যেমন প্রকৃতি আগ্রাসী হয়ে উঠে ঠিক তেমনি হঠাৎ করেই প্রকৃতির উষ্ণতা বেড়ে যায়, আর আমাদের মতো জনবহুল শহরে সেটা নিদারুণ ও অসহ্যকর যন্ত্রণা হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহুর্তটাই মানিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি আমি, আর এই ক্ষেত্রে আমি খুবই নিরূপায়।

কারণ সারাদিন অফিসে শিতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় বসে কাজ করার পর যখন বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাহিরে আসি, তখন অন্য রকম উষ্ণময় এক প্রকৃতির সান্নিধ্য লাভ করি। এটাও কিছুটা মানিয়ে নেয়া যায়, কিন্তু সমস্যাটা তখনই বেশী খারাপ ও যন্ত্রণাদায়ক হয়ে উঠে যখন পাবলিক বাসে উঠি। সত্যি অনেকটা অসহায় আর নিরূপায় হয়ে এমন কঠিক এক পরিবেশের মাঝে বসে থাকতে বাধ্য হই। বাসের মাঝে উঠার সময় মনে হয় আগুনের চুলার মাঝে প্রবেশ করছি।

IMG_20260207_105205.jpg

কি আর করা! জীবনের তাগিদে, না না শুধু জীবনের তাগিদে নয় বরং বেঁচে থাকার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সবটা সহ্য করতে হয়, নীরবে এবং অসহায়ের মতো সবটা মেনে নিতে হয়। কিন্তু কথা হলো কত দিন আমরা এমনভাবে সবটা মেনে নিবো, কতদিন আমরা এভাবে নিজেদের টিকিয়ে রাখতে পারবো?

IMG_20260207_105155.jpg

IMG_20260207_105157.jpg

খুব বেশী সময় পারবো না এটা নিশ্চিতভাবে বলা যায়, তবে হ্যা, একটা পথ অবশ্যই আমাদের সম্মুখে আছে। আর সেটা হলো প্রকৃতির মাঝে সবুজের সেই চির চেনা রূপকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা, প্রকৃতির মাঝে সেই সতেজতার নির্মল পরিবেশকে ফিরিয়ে আনা। যদি অধিক পরিমাণে গাছ লাগাতে পারি এবং প্রকৃতির মাঝে সবুজের শীতলতা ফিরিয়ে দিতে পারি, তবে সম্ভাবনা টিকে থাকবে।

IMG_20260207_105211.jpg

IMG_20260207_105212.jpg

আমরা টিকে থাকতে পারবো যদি প্রকৃতির সতেজতা আমাদের সাথে থাকে, প্রকৃতির সান্নিধ্যের পরশ যদি আমাদের সাথে থাকে। কিন্তু যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে নিশ্চিত আগামীর দিনগুলো আরো বেশী উষ্ণময় হবে, প্রকৃতির এই উষ্ণতা আরো বেশী ভয়ংকর রূপ ধারণ করবে, যা হয়তো আমরা সহ্য করতে পারবো না, যেখানে হয়তো আমরা জীবনের গতিশীলতা ধরে রাখতে পারবো না, চিন্তা করে দেখুন একটু।

IMG_20260207_105153.jpg

তারিখঃ ফেব্রুয়ারী ০৭, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 7 days ago 

প্রচন্ড এই গরমে যারা বাইরে জীবনের তাগিদে বের হন,তারা অনেক কষ্ট করেন এটা সত্যি।তবে এই অসহ্য গরম যাতে কিছুটা স্বস্তি আমাদের এনে দেয় এজন্য আমাদের কে প্রকৃতির যত্ন নিতে হবে।বেশী করে গাছ লাগাতে হবে।তবেই কিছুটা হলেও মুক্তি মিলবে।ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।