প্রকৃতির ভিন্ন রূপ || Original Photography

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির উষ্ণতার সাথে বৃষ্টির সতেজ শীতলতা দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। প্রকৃতি এক দারুণ বিষয়, কখনো এর শুভ্র ও সতেজ সবুজ আকাশ ভালো লাগে ঠিক তেমনি কখনো কখনো কালো অন্ধকারে ঢাকা পড়া পুরো সীমানার ভিন্ন রূপ দারুণ ব্যাকুলতা ছড়ায়। প্রকৃতির একেক সিজনের একেক রূপ শুধু মুগ্ধতা ছড়ায় না বরং তার প্রতি আকর্ষণবোধও তৈরী করে দেয়। অথচ অন্য কিছুর ক্ষেত্রে এমন ভিন্ন রূপ আমাদের একদমই পছন্দ নয়।

আসলে সিজন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের অবস্থান এবং চাহিদা দুটোর মাঝেই দারুণ পরিবর্তন আসতে শুরু করে। আমরা সিজনের সেই নতুন রূপ কিংবা পরিবর্তন জনিত বিষয়টিকে দারুণভাবে স্বাগত জানিয়ে থাকি। চলমান সিজনের প্রতি আমাদের একটা আকাংখা কিংবা প্রত্যাশা তৈরী হতে থাকে। এটা আবহমান কাল ধরে ধারাবাহিকভাবে চলে আসছে। কারণ এই অঞ্চলের বেশীর ভাগ মানুষ কৃষির সাথে জড়িত ছিলো, প্রকৃতির উপর নির্ভরশীল ছিলো, যার কারণে প্রকৃতির সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিলো।

প্রকৃতি (1).jpg

আর এই কারণেই সিজন পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষদের কাজের প্রকৃতি ও গতি দুটোই দারুণভাবে প্ররিবর্তন হয়ে যেতো। তবে হ্যা, ভিন্ন ভিন্ন কারণে মাঝে মধ্যে আমাদের মাঝে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন শীতকালে শুধুমাত্র ঠান্ডার প্রতি আগ্রহবোধ থাকে না, অন্ধকারাচ্ছন্ন কুয়াশাই একমাত্র প্রত্যাশীত থাকে না বরং তার সাথে সাথে রোদের উষ্ণতার প্রতিও তীব্র আকাংখা থাকে। শীতের প্রকৃতির সাথে একটু উষ্ণতা তখন অনেক বেশী প্রত্যাশীত হয়ে থাকে। তার মানে এই না যে শীতের প্রতি আমাদের কোন আগ্রহবোধ নেই।

আবার অন্য দিকে গরমের তীব্রতার মাঝেও আমরা একটু শীতল প্রকৃতির প্রত্যাশা করে থাকি, উষ্ণ প্রকৃতির মাঝেও আমরা একটু শীতল বৃষ্টির জন্য অধীর আগ্রহে বসে থাকি। আকাশে রং কিংবা প্রকৃতির মাঝে যখন বৃষ্টিপাতের একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দেয়, তখন আমরা ভিন্ন আগ্রহ নিয়ে কিংবা ভিন্ন আয়োজনের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করি, প্রকৃতির কাংখিত সেই শীতল পরশের জন্য। এই সময়ের প্রকৃতির মাঝে একটু ভিন্নতা দেখা যায়, সকালে রোদের উপস্থিতিতে উষ্ণতা বৃদ্ধি পাওয়া, আবার দুপুরে হঠাৎ কালো মেঘের উপস্থিতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হওয়া।

প্রকৃতি (2).jpg

সেদিন সকালে রোদের উপস্থিতি দেখেই অফিসের জন্য বাড়ি হতে বের হয়েছিলাম, কিন্তু দুপুরের দিকে হঠাৎ চারপাশ ভীষণ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আকাশে প্রচুর মেঘের উপস্থিতি এবং তার সাথে শীতল বাতাসের শো শো শব্দ দারুণ একটা আবহ তৈরী করেছিলো। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ভিন্ন প্রকৃতির একটু শীতলতা উপভোগ করার চেষ্টা করেছি, প্রকৃতির সতেজতা নিয়ে পুনরায় কাজে ফিরে গিয়েছিলাম।

লোকেশনঃ মহাখালী, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

আপনার পোস্টটি প্রকৃতির অদ্ভুত ও দারুণ দিকগুল