প্রকৃতির নির্মল সতেজতা || Original Photography

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে প্রকৃতির উষ্ণতার যন্ত্রণা সেই সুস্থতাকে ধরে রাখতে দিচ্ছে না। অবশ্য আরো একটা কারণ রয়েছে, আড়ালে থাকা সেই কারণটা এখন আমাদের অনেক বেশী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও আমাদের দেশের নেতারা মানে রাজনৈতিক হর্তাকর্তাগণ কখনো এটাকে স্বীকার করবেন না। কারণ তাদের কাছে কোন সমস্যাই সমস্যা নয়, যা হয়ছে বা হচ্ছে খুবই চমৎকার হচ্ছে এবং দেশের মানুষ বেশ সুখী আছেন।

বিষয়টি হলো তেলের যোগান, যা ইতিমধ্যে আমাদের সবাইকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে। ইতিমধ্যে শহরের বাহিরে বিশেষ করে গ্রামীণ অঞ্চল সমূহে ব্যাপক হারে লোডশেডিং শুরু হয়েছে। কিছু সময় পর পর কারেন্ট চলে যাওয়াটা নিয়মিত কিংবা কিছু সময় পর পুনরায় ফিরে আসাটা ভীষণ অনিয়মিত হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন মুখে মুখে যাই বলুক না কেন, বাস্তবতা যে কতটা ভয়ানক সেটা বেশ আন্দাজ করা যাচ্ছে। আর এর মাঝেই মানুষ আরো একটা বিষয়ে বেশ উপলব্ধি করছে, সেটা হলো প্রকৃতির নির্মল ছায়া বা ঠান্ডা বাতাস।

IMG_20260207_114219.jpg

আমরা আধুনিক যুগের এই প্রযুক্তির নির্ভর সভ্যতায় এসে ভীষণভাবে প্রকৃতি হতে দূরে সরে গিয়েছিলাম, আমরা চিন্তা করেছিলাম কিংবা কল্পনা করেছি, প্রযুক্তি কল্যানে আমরা সব কিছুকে সম্ভব করে তুলবো, প্রযুক্তির চমৎকার ব্যবহারে সব কিছুই আমাদের হাতের মুঠে চলে আসবে। কোন সমস্যাই আর সমস্যা থাকবে না, সব কিছুই দারুণভাবে সমাধান হয়ে যাবে। কিন্তু ইরানের যুদ্ধ সেটাকে ভীষণভাবে মিথ্যা প্রমাণিত করেছে।

IMG_20260207_114248.jpg

IMG_20260207_114247.jpg

আমাদের আবার প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কিংবা প্রকৃতির আশ্রয়ে আশ্রয় গ্রহণ করার বিষয়টিকে নিদারুণভাবে স্মরণ করিয়ে দিয়েছে। এটা এভাবে না হলেও পারতো কারণ আমরা এমনভাবে এটাকে প্রত্যাশা করি নাই। মানুষ এখন বিদ্যুতের উপর নয় বরং প্রকৃতির উপর ভরসা করার চেষ্টা করছেন। একটু সুশীতল বাতাস কিংবা শীতল বৃষ্টির প্রত্যাশা করছেন। কারণ গরমে ঘন ঘন লোডশেডিং এর যন্ত্রণায় জীবন ভীষণ অস্থির হয়ে উঠেছে।

IMG_20260207_105404.jpg

সকল ক্ষেত্রে প্রযুক্তিই শেষ সমাধান নয় বরং কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি আমাদের সমস্যা বাড়িয়ে দেয়, আমাদের সময়গুলোকে অস্থির করে তোলে আর সেই ক্ষণে প্রকৃতিই কেবল আমাদের মাঝে প্রশান্তি এনে দিতে পারে, আমাদের সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে অস্থিরতাগুলোকে আড়াল করতে পারে। প্রকৃতি সত্যি আমাদের জন্য অধীক নিরাপদ, সর্বক্ষেত্রে প্রযুক্তি নয় অন্তত সেটা আমরা নিদারুণভাবে উপলব্ধি করতে পারছি এখন।

IMG_20260207_114228.jpg

তারিখঃ ফেব্রুয়ারী ০৭, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png