আর্ট পোস্টঃ- প্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে হঠাৎ রোজা অনেকগুলো চলে গেল। রমজানের দিনে নিশ্চয়ই সবার দিনকাল ভালো যাচ্ছে। এভাবে হঠাৎ দেখতে দেখতে ৩০ টি রমজান শেষ হয়ে যাবে আমরা তের ভাবনা রমজানের শেষ আমরা ঈদে ছুটি কাটাব ঈদের আনন্দ উপভোগ করবো সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে আপনাদের সাথে আর্ট পোস্ট শেয়ার করে নিতে। আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো ইউজার আছেন যাদের আর্ট গুলো দেখলে চোখ ফেরানো যায় না। তারা এত সুন্দর করে আর্ট গুলো করেন তাদের হাতের দক্ষতা এত বেশি সত্যি মুগ্ধ হয়ে যায়। তাই এদের আর্টগুলো দেখলে অনুপ্রাণিত হয়ে নিজেও করার চেষ্টা করে থাকি। তবে তাদের মতো করে কখনো করা সম্ভব নয়। কিন্তু তাদের মতো করে করতে পারব না বলে চুপ করে বসে থাকলে হবে না।

r16.jpg

প্রতিনিয়ত চেষ্টা করলে হয়তো একদিন ভালো কিছু করতে পারবো সে প্রত্যাশা নিয়ে প্রতিনিয়ত আর্ট গুলো করে থাকি। আজকে আমি আর্ট আপনাদের সাথে শেয়ার করেছি তা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট এঁকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ধরনের কালারফুল প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে চারপাশের সবুজ গাছপালা নদীর সাথে নৌকা এবং আকাশের সাথে মানুষের সুন্দর সুন্দর ঘর বাড়ি। আমি প্রথমেই পেন্সিল দিয়ে পুরো আর্ট করে নিয়েছি। এরপরে চক পেন্সিল দিয়ে বিভিন্ন দৃশ্য কালার করার চেষ্টা করেছি। কালার করার পরে দেখতে খুবই সুন্দর হয়েছে।

r15.jpg

এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমি কিভাবে করেছি সেই ধাপসমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে নিবো। বন্ধুরা আশা করি আপনাদের দেখতে সহজ লাগবে এবং ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করে নেওয়া যাক--

r14.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • চক পেন্সিল।

  • পেন্সিল।

  • রাবার।

  • জেল পেন।

r.jpg

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-


প্রথম ধাপঃ

আমি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে পেন্সিল দিয়ে পাতার একটি ঘর এঁকে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোগ্রাফির মাধ্যমে।

r1.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরো কিছুটা অংশ একে নিয়েছি পেন্সিল নিয়ে।

r2.jpg

r3.jpg


তৃতীয় ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছন বন্ধুরা আমি পুরো আর্ট কমপ্লিট করেছি পেন্সিলের সাহায্যে। যা আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিলাম।

r5.jpg

r6.jpg


চতুর্থ ধাপঃ


যেহেতু আগে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি এখন চক পেন্সিল দিয়ে কালার করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি ঘরের কিছু অংশ কালার করে নিয়েছি।

r7.jpg


পঞ্চম ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু অংশ কালার করে নিয়েছি। যা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

r8.jpg

r9.jpg


ষষ্ট ধাপঃ

এভাবে বিভিন্ন কালারের এডজাস্ট করে পুরো দৃশ্য কালার করে নিয়েছি।

r11.jpg

r12.jpg


সপ্তম ধাপঃ

বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যখন পুরো দৃশ্যের কালার করা শেষ তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে আজকের আর্ট কমপ্লিট হয়ে যায়।

r13.jpg

r14.jpg


আর্টের উপস্থাপনা

বন্ধুরা এভাবে ধাপে ধাপে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি। যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। যদি ধপা গুলো কোন ধরনের ঝামেলা ছাড়া কমপ্লিট করে ফেলা যায় তাহলে বেশ আনন্দ পাওয়া যায়। কারণ ক্রিয়েটিভ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও ভালো পারি না কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাই যেমনই হবে হোক আপনাদের সাথে ক্রিয়েটিভ বিষয়গুলো শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন অনেক অনুপ্রাণিত হবে। আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r14.jpg

r15.jpg

r16.jpg


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI- Redmi Note
মডেলRedmi Note- 14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপ্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রাকৃতিক দৃশ্যের বেশ চমৎকার কালারিং আর্ট করেছেন আপু আপনি।আপনি বেশ ভালো আর্ট করতে পারেন। আপনার আর্ট আমার বেশ পছন্দের।আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপু প্রশংসা করার জন্য খুবই ভালো লেগেছে।

 last year 

আপু প্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট বেশ চমৎকার হয়েছে। এটা ঠিক বলেছেন আপু, আমার বাংলা ব্লগের অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা এত দারুণ ছবি আঁকেন দেখে চোখ ফেরানো যায় না। আমিও তাদের দক্ষতা দেখে অবাক হই। আপনিও বেশ চমৎকারভাবে ছবিটা অংকন করেছেন। চেষ্টা করলে সব সম্ভব। আমিও মাঝে মাঝে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে ছবি আঁকার চেষ্টা করি। চমৎকার একটি ছবি অংকন করার ধাপ উল্লেখ করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

একদম সঠিক বলছেন আপু চেষ্টা করলে অবশ্যই সফলতা আনা যায় কিন্তু সময় ও ধৈর্য্যর প্রয়োজন।

 last year 

1000008543.jpg

 last year 

গ্রামীণ দৃশ্য গুলো যেন চোখ জুড়িয়ে যাওয়ার মত হয়। আর আমি কেন জানি না যে কেউ যখন নতুন আকাশে তারা প্রত্যেকেই এই ধরনের মিষ্টি গ্রামীণ দৃশ্য আঁকে। আপনি সেরকমই একটা চমৎকার দৃশ্য এঁকে আজ আমাদের জন্য উপস্থাপন করেছেন। খুব সুন্দর হয়েছে ছবিটা আপু।

 last year 

সময় দিয়ে দেখেছেন ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

@samhunnahar, পর পর ষষ্ঠ ধাপ দুইবার হয়ে গিয়েছে। লাস্টটা কেটে সপ্তম ধাপে লিখে দেবেন।

 last year 

ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন প্রাকৃতিক দৃশ্যগুলো ছোটবেলায় অনেক আকাঁ হতো। আপনি চমৎকারভাবে অঙ্কন করেছেন আপু। আপনারূ আকাঁ প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে ৃ

 last year 

প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দারুন আর্ট করেছেন খুবই সুন্দর লাগছে। প্রকৃতির দৃশ্যটা একেবারে সাজিয়ে তুলে ধরেছেন। নদীর দৃশ্য আবার আকাশ পথে পাখিগুলোর উড়ে যাওয়ার দৃশ্যটাও অসাধারণ সুন্দর লাগছে। চমৎকার আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই ধরনের দৃশ্যগুলো আঁকতে ভালো লাগে। যদিও সময়ের প্রয়োজন হয়।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্রগুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। পাখি উড়ে যাবার মুহূর্ত দেবার কারণে চিত্রটা দেখতে খুবই ভালো লাগছে।

 last year 

উৎসাহ প্রদান করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।