অরিগ্যামি পোস্ট || সাদা কাগজ দিয়ে একটি পেঁচার অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। আমি সাদা কাগজ ভাঁজ করে একটি পেঁচার অরিগ্যামি তৈরি করেছি। এই অরিগ্যামিটি তৈরি করতে আমি আঠা কিংবা কাঁচির ব্যবহার একেবারেই করিনি। শুধুমাত্র কাগজ বিভিন্নভাবে ভাঁজ করে পেঁচার অরিগ্যামিটি তৈরি করেছি। তারপর সাইন পেন দিয়ে ডিজাইন করে, পেঁচার সৌন্দর্য বৃদ্ধি করেছি। আসলে অরিগ্যামি হচ্ছে ভাঁজের খেলা। তাই আপনাদের বুঝার সুবিধার্থে আমি অনেকগুলো ধাপ শেয়ার করেছি। তাছাড়া রঙিন কাগজের মধ্যে গাছের ডালপালা এঁকে, ডালের উপর পেঁচাটি বসিয়ে দিয়েছি এবং বেশ কয়েকটি পাখিও এঁকে নিয়েছি। যাইহোক ধাপে ধাপে আমি পেঁচার অরিগ্যামি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন অরিগ্যামি তৈরি করতে পারেন।



সাদা কাগজ দিয়ে একটি পেঁচার অরিগ্যামি তৈরি

20240901_095617.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • সাদা কাগজ
  • হলুদ এবং কালো রঙের সাইন পেন
  • কালো জেল পেন
  • পেন্সিল
  • রাবার

20240901_095555.jpg



প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


20240901_103524.jpg

প্রথমে সাদা কাগজের একটি পেইজের তিন ভাগের দুই ভাগ নিয়ে নিলাম। তারপর ত্রিভুজের মতো ভাঁজ করে নিলাম।



দ্বিতীয় ধাপ


20240901_103544.jpg

তারপর ভাঁজ করা কাগজটি খুলে,নিচের এক কোণা ভাঁজ করলাম। এরপর কাগজটা উল্টিয়ে, এক পাশ এভাবে ভাঁজ করে নিলাম।



তৃতীয় ধাপ


20240901_103600.jpg

এক পাশ ভাঁজ করার পর,অপর পাশ ভাঁজ করে নিলাম। এরপর নিচের অংশটুকু ভাঁজ করে নিলাম।



চতুর্থ ধাপ


20240901_114333.jpg

তারপর নিচের ভাঁজ খুলে কাগজটি ঘুরিয়ে, উপর নিচে এবং দুই পাশে এভাবে ভাঁজ করে নিলাম।



পঞ্চম ধাপ


20240901_114309.jpg

এরপর কাগজটা উল্টিয়ে অপর পিঠের দুই পাশ ভাঁজ করলাম। তারপর নিচের দুই কোণা চিত্রের মতো হালকা ভাঁজ করে নিলাম। আর এভাবেই পেঁচার অরিগ্যামি তৈরি করে ফেললাম।



ষষ্ঠ ধাপ


20240901_095635.jpg

এরপর পেন্সিল দিয়ে পেঁচার মুখের আকৃতি এঁকে, সাইন পেন এবং কালো জেল পেন দিয়ে কালার করে নিলাম।



সর্বশেষ ধাপ


20240901_095617.jpg

পেঁচার অরিগ্যামি তৈরি করার পর, রঙিন কাগজের মধ্যে গাছের ডালপালা এঁকে, পেঁচাটি বসিয়ে দিলাম। পেঁচার অরিগ্যামি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅরিগ্যামি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১.৯.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 
 2 years ago 

শুধুমাত্র কাগজ ভাঁজ দিয়ে যে অরিগামীগুলো তৈরি করা হয় সেগুলো আমার কাছে বেশ জটিল লাগে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শেষে গিয়ে আর মেলানো যাচ্ছে না। আপনার আজকের পেঁচার অরিগামী কিন্তু খুব সুন্দর হয়েছে। হলুদ কালার এবং চোখ নাক মুখ আঁকার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, মাঝেমধ্যে শেষের দিকে একেবারে ঝামেলা হয়ে যায়। তখন আবার নতুন করে শুরু করতে হয়। যাইহোক অরিগ্যামিটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটা পেঁচার অরিগ্যামি তৈরি করেছেন আপনি, যেটা দেখতে খুবই কিউট লাগছে। এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের অরিগ্যামী তৈরি করলে বেশি ভালো লাগে দেখতে। কিউট দেখতে পেঁচাটার অরিগ্যামি দারুন ছিল এক কথায়। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা যেমন কষ্টকর, তেমনি তুলে ধরাও কষ্টকর। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আপনার এই সুন্দর হাতের কাজটা।

 2 years ago 

হ্যাঁ আপু অরিগ্যামি তৈরির ধাপগুলোর বর্ণনা করতে একটু ঝামেলা লাগে। যাইহোক অরিগ্যামিটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বিভিন্ন ধরনের অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের সাদা কাগজের পেঁচার অরিগ্যামি টি অসাধারণ হয়েছে ভাই। পেঁচা তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক অরিগ্যামিটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সাদা কাগজ দিয়ে খুব সুন্দর পেঁচা তৈরি করেছেন। পেঁচা হলেও বেশ কিউট লাগছে দেখতে। খুব সুন্দরভাবে এই অরিগামি টা তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের এই অরিগামিটা দেখে। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি প্রতিটি ধাপ দারুণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাইহোক অরিগ্যামিটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ কাগজ ব্যবহার করে চমৎকার একটি প্যাঁচার অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে প্যাঁচার অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক অরিগ্যামিটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার অরিগামি কাজের আমি ভক্ত। এর আগেও বিভিন্ন রকম জন্তু-জানোয়ার ও পশুর আকৃতি আপনি অরিগামি দিয়ে বানিয়ে শেয়ার করেছেন। আজ প্যাঁচার প্রতিকৃতি ভীষণ সুন্দর হয়েছে।। আপনার এই সৃজনশীলতা আমার সব সময় ভালো লাগে। আরো সৃজনশীল থাকুন এবং আমাদের উপহার দিতে থাকুন। শুভেচ্ছা অনেক।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। দাদা বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে। যাইহোক অরিগ্যামিটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর অরিগ্যামি সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

সামনেও চেষ্টা করবো সুন্দর সুন্দর অরিগ্যামি আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক অরিগ্যামিটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেঁচার অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। এই ধরনের কাজ গুলো করতে অনেক সময় লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে আসলেই খুব সুন্দর লাগে। যাইহোক অরিগ্যামিটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।