অরিগ্যামিঃ লাজুক খ্যাঁক তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৭শে পৌষ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ,। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jpg

o19.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বিভিন্নভাবে ভাজ করে যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় তাই কাগজের ভাঁজ বেশ সাবধানে দিতে হয়। কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নস্ট হয়ে যেতে পারে। তাই অরিগ্যামি তৈরিতে ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ। তবে আজ লাজুক খ্যাঁক এর অরিগ্যামি সহজ কিছু ভাঁজের মাধ্যমেই তৈরি করেছি। তাই যে কেউ ইচ্ছে করলে সহজেই এই লাজুক খ্যাঁক এর অরিগ্যামিটি বানিয়ে নিতে পারবেন। লাজুক খ্যাঁক এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও কালো রং এর সাইন পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,লাজুক খ্যাঁক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o17.jpg

১।রঙ্গিন কাগজ
২।কালো রং এর সাইন পেন

লাজুক খ্যাঁক তৈরির বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

o16.jpg

o15.jpg

প্রথমে ১৪ সেঃমিঃX ১৪সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি লাজুক খ্যাঁক এর অরিগ্যামি বানানোর জন্য।কাগজের টুকরোটি উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

o14.jpg

o13.jpg

এবার দু'পাশের কোনা অংশ মাঝ কোনা বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-৩

o11.jpg

o10.jpg

এরপর কাগজটিকে উল্টিয়ে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o8.jpg

এবার তিন ভাঁজের কাগজের এক ভাঁজ পুনরায় কোনা করে ভাঁজ করে নিয়ে লাজুক খ্যাঁক এর এক কান বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

o7.jpg

o6.jpg

এবং মাঝখানের কাগজটি ভাঁজ করে লাজুক খ্যাঁক এর মুখ বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

o5.jpg

এবার কাগজেকে অন্য কোনা ভাঁজ করে লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o4.jpg

এবার কালো রং এর সাইন পেন দিয়ে লাজুক খ্যাঁক এর নাক,মুখ,চোখ এঁকে নিয়েছি। সেই সাথে কানের কিছু অংশ কালো করে নিয়েছি।

উপস্থাপনা

o3.jpg

o18.jpg

o19.jpg

আশাকরি আমার আজকের বানানো লাজুক খ্যাঁক এর অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১১ই জানুয়ারি, ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago (edited)

Daily Task

dt1.png

dt2.png

sup(11 jan).jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

লাজুক খ্যাঁক তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আপু আপনার প্রত্যেকটা পোস্ট আমার ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে আজকের পোস্ট।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আপনি অরজিনাল অরিগামি করেছেন দেখছি আপু লাজুক খ্যাকের।অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের তৈরি অরিগ্যানিটি।খুবই সাবধানতার সাথে ধৈর্য সহকারে বানাতে হয়েছে এই লাজুক খ্যাকের অরিগ্যামিটি।ধন্যবাদ আপনাকে লাজুক খ্যাঁক তৈরি পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

আমি সব সময় চেস্টা করি অরিগ্যামি সঠিকভাবে করার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজের ভাজে খুব সুন্দর লাজুক খ্যাঁক তৈরি করেছেন। রঙিন কাগজের ভাজে ভাজে খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। খুব কিউট লাগছে এটা দেখতে। আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বানানো লাজুখ খ্যাঁক এর অরিগ্যামিটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনিতো রঙিন কাগজ দিয়ে দারুন একটি জিনিস তৈরি করেছেন। লাজুক খ্যাঁকের দারুন একটি অরিগামি তৈরি করেছেন আপু। দেখতে তো দারুন লাগছে। এটা তৈরি করতে আপনার অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ধৈর্য এবং সময় দিয়ে নিখুঁতভাবে অরিগামিটি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি চেস্টা করেছি অরিগ্যামিটি নিখুঁতভাবে করার। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে লাজুক খ্যাকের অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অরিগামি তৈরিতে রঙ্গিন কাগজটি ভাঁজ করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অরিগ্যামি বানানোর সময় কাগজের ভাঁজ ভুল হলে তা আর বানানো সম্ভব হয় না। যাই হোক আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি লাজুক খ্যাঁক এর অরিগ্যামি তৈরি করেছেন। লাজুক খ্যাঁক কে দেখতে বেশ কিউট দেখাচ্ছে। রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু বিভিন্নভাবে ভাঁজ করে অরিগ্যামি তৈরি করা হয় তাই ভাঁজ সাবধানে দিতে হয়। যাইহোক পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।