অরিগ্যামিঃ টমেটো তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩০শে শ্রাবণ , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o27.jpg

o10.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি টমেটোর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই টমেটোর অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তাই বেশ সাবধানে ভাঁজগুলো দিতে হবে। তানা হলে কাজটি নস্ট হবার সম্ভাবনা আছে। তবে টমেটোর অরিগ্যামিটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। চোখ মুখ আকাঁর কারনে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল ও সবুজ রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,টমেটোর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o1.jpg

o26.jpg

১।লাল রং কাগজ
২।কালো,সবুজ ও সাদা রং পেন
৩।গাম
৪।কাঁচি

টমেটোর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o2.jpg

প্রথমে ১৪ সেঃমিঃ X ১৪ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি টমেটোর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o4.jpg

প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি । ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৩

o3.jpg

এবার কাগজটি আড়াআড়িভাবে ভাজঁ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৪

o7.jpg

o6.jpg

এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৫

o8.jpg

o9.jpg

দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o15.jpg

o11.jpg

o12.jpg

o13.jpg

ভাঁজ খুলে নিয়েছি দু;পাশের কোনার। এবার নিচের দিকের কোনা মাঝ বরাবর ভাজ় করে নিয়েছি। ভাঁজ করা অংশ ভিররের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৭

o16.jpg

এবার প্রতিটি কোনার কিছুটা অংশ পুনরায় ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে ভাঁজ করেছি।

ধাপ-৮

o17.jpg

o18.jpg

o20.jpg

নিজের দিকের কোনা অংশ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার উল্টিয়ে নিয়েছি।ব্যস তৈরি হয়ে গেলো টমেটোর অরিগ্যামি।

ধাপ-৯

o21.jpg

o22.jpg

সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি টমেটোর বৃন্ত ও ডাল বানানোর জন্য। কাটা কাগজগুলো গাম দিয়ে বানানো টমেটোর সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

o25.jpg

সবশেষে টমেটোটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য কালো ও সাদা পেন দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি।এবং সবুজ রং এর সাইন পেন দিয়ে ডালের দাগ দিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো টমেটোর অরিগ্যামি।

উপস্থাপন

o24.jpg

o25.jpg

o10.jpg

আশাকরি আজকে আমার বানানো টমেটোরর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ১৪ই আগস্ট, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xo3.png

xp.png

xp1.png

xp2.png

xp4.png

 last year 

cmc.png

 last year 

এরকম অরিগামি তৈরি করা সাধারণ মানুষের কর্ম নয়। খুবই নিখুঁতভাবে আপনি টমেটোর একটি অরিগামী তৈরি করেছেন। বিশেষ করে রঙ্গিন পেপার ব্যবহার করাতে আরো উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন দেখাচ্ছে। এরকম ক্রিয়েটিভ একটি শিল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

টমেটোর রং এর সাথে মিলিয়ে বানিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে টমেটো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই টমেটোর অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এক টুকরো কাগজ বিভিন্নভাবে ভাঁজ করে কোন কিছু বানাতে বেশ ভালো লাগে। তাই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা টমেটো দেখতে খুবই কিউট লাগছে। এইরকম তৈরি করা জিনিসগুলো তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। অনেক সুন্দর ও নিখুঁতভাবে ভাবে তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। ভালো লাগলো দেখে ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

চেস্টা করেছি নিখুঁতভাবে বানাতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 last year 

অরিগ্যামির উপস্থাপনা তুলে ধরা সব চেয়ে কঠিন বানানোর চেয়ে। তবুও চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।