অরিগ্যামিঃকাপ তৈরি।

in আমার বাংলা ব্লগ7 hours ago

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ,বর্ষাকাল। ১৭ই জুন ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o11.jpg

o12.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।কাগজ দিয়ে কাপ তৈরির অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অরিগ্যামিটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।আজ খুব কিছু ভাঁজ দিয়ে অরিগ্যামিটি বানিয়েছি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।তার চেয়েও বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফির মাধ্যমে অরিগ্যামিটি বানানোর কৌশল দেখিয়েছি। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

o15.jpg

o14.jpg

১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল রং এর জেল পেন

কাপ এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o15.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের নীল রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি কাপ এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o16.jpg

o17.jpg

কাগজের টুকরোটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o1.jpg

o2.jpg

কাগজের ভাঁজটি খুলে উভয় পাশে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o4.jpg

এবার দু'পাশের কাগজ দু'পাশে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৫

o5.jpg

এবার ভাঁজ করা কাগজের কোনা অংশটি ১ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o6.jpg

o7.jpg

o8.jpg

এবার ভাঁজটি খুলে ছবির মতো পর পর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o9.jpg

বার্তি অংশটুকু ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। এবার ভাঁজ খুলে নিলেই তৈরি হয়ে গেলো সুন্দর একটি কাপ।

ধাপ-৮

o10.jpg

o11.jpg

এবার কাপের হাতল বানানোর জন্য চিকন করে এক টুকরো কাগজ কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে লাগিয়ে নিয়ে আমার কাপের অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপনা

o11.jpg

o12.jpg

o13.jpg

আশাকরি আজকে আমার বানানো কাপ এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5 A
তারিখ১৭ই জুন,২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png