এসো করি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
এখন ষড়ঋতুর ( গ্রীষ্মকাল ) ।
এখন ষড়ঋতুর ( গ্রীষ্মকাল ) ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
ফুল বানানোর প্রস্তুত প্রণালী |
|---|
made by-@rahimakhatun
প্রতিদিনের মতো আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির
হয়েছি। অনেক দিন পর আজকে রঙিন কাগজ নিয়ে বসলাম।
আমি আজকে কাগজ দিয়ে কিভাবে ফুল তৈরি করা যায়, তা নিয়ে লিখবো এবং ছবি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি এই খানে অনেক গুণীজন আছে ,তারা অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারে ,যদিও আমি তেমন কিছু পারি না। তারপর সবার দেখাদেখি আমার এই চেষ্টা। আমি যদিও এক নাগাড়ে বসে থাকতে পারি না। তারপর শেষ করলাম করে।
|
|---|
made by-@rahimakhatun
আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।আমি ধাপে ধাপে দেখিয়েছি। কথা না বারিয়ে চলেন দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
উপকরণঃ
🔶
রঙিন কাগজ
🔶 কেচি
🔶 পেন্সিল
🔶 স্কেল
🔶আঠা
প্রস্তুত প্রণালী |
|---|
১ম ধাপ
প্রথমে রঙিন কাগজটাকে ১১ সেন্টিমিটার করে পেন্সিল দিয়ে দাগ টেনে নিবো।
২য় ধাপ
সমান করে দৈর্ঘ্য এবং প্রস্থ (১১*১১) করে কেটে নিয়েছি।
৩য় ধাপ
আড়াআড়ি ভাঁজ করে নিবো।
৪র্থ ধাপ
তারপর আরেকটি ভাঁজ দিবো ত্রিভুজের মতো । তারপর ত্রিভুজের মাঝ বরাবর একটি ভাঁজ দিবো।
৫ম ধাপ
পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নিবো।
৬ষ্ঠ ধাপ
কেচি দিয়ে কেটে নিয়েছি।
৭ম ধাপ
এক ভাঁজ খুলে আবার পেন্সিল দেয়া এঁকে নিবো।
৮ম ধাপ
কেচি দিয়ে কেটে নিয়েছি।
৯ম ধাপ
এই রকম একটা ফুল হলো।
১০ম ধাপ
তারপর মাঝ বরাবর আঠা লাগিয়ে ,এবাভে লাগিয়ে নিবো।

তারপর মাঝ বরাবর পুতি লাগিয়ে ,একটু কালার করে দিবো ।
ধন্যবাদ সবাইকে
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| photograpy | papers flower |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
















আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই আকর্ষণীয় একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের ফুলটিকে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলটির মাঝখানে পুথি বসিয়ে দেওয়াতে সৌন্দর্যটা আরো দ্বিগুন বেড়ে গেছে। কালার টা বেশ দারুন হয়েছে। এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল আপনি কিভাবে তৈরি করেছেন তাঁর প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে বাসায় কিছু পুতি ছিলো,তাই ভাবলাম একটু ডেকোরেশন করি।এই আর কি হা হা।ধন্যবাদ
আপনার রঙিন কাগজের তৈরি ফুল টি দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনার তৈরি ফুলের মাঝখানে পুঁথি ব্যবহার করাতে এর সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে। রঙিন কাগজের ফুল তৈরীর পদ্ধতি আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি তেমন কিছুই পারি না।তাই মাঝেমধ্যে একটু আকটু চেষ্টা করি।আসলেই পুতি দেওয়াতে ভালো লাগছে।ধন্যবাদ
অনেক দিন পরে আপনার হাতের কাজ দেখলাম,সব কাজেই দক্ষ মনে হচ্ছে ।দক্ষতা থাকা খুবই ভালো ,আজকের ডাই খুবই ভালো হইছে ।ধাপ গুলো খুবই সুন্দর করে প্রেজেন্ট করছেন ।ভালোবাসা রইল
আরে নারে ভাই, কি এমন দক্ষতা,এটা থাকলে কি আর বেকার থাকি😉।ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি করা দেখে আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। এমনকি ফুলের ডিজাইন টা অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর একটা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ফুলের ডিজাইন টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাকে ও অনেক ধন্যবাদ।ভালোবাসা রইলো।
বাহ! রঙিন কাগজের তৈরি করা ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক এমন একটি ফুল আমিও বানিয়েছিলাম, বানিয়ে রুম এর দেয়ালে লাগিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে। যাইহোক ভালো লাগলো রঙিন কাগজের তৈরি করা ফুলটি। ধন্যবাদ।
আপনি তো রঙিন কাগজের জিনিস বানানোর বস।আপনার অরিগামি গুলো ও ভালো লাগে। ধন্যবাদ
কাগজ দিয়ে তৈরি ফুলটি অনেক সুন্দর হয়েছে। হলুদ কাগজ দিয়ে বেশ চমৎকারভাবে ফুলটি বানিয়েছেন। ফুলটি বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।
আসলেই আপু হলুদ কালারটা বেশ ফুটছে ছবিতে।আমার কাছে ও ভালো লেগেছে।ধন্যবাদ আপু।পাশেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই,আপনাকে সব সময় আপনি মতামত দিয়ে পাশেই আসেন দেখছি।আপনার জন্য শুভেচ্ছা রইল।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই দারুন একটি ফুল বানিয়েছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে এবং গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
রঙিন কাগজের পোস্ট টা গুছিয়ে করেছি জেনে অনেক ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার প্রস্তুত করা ক্রাফট গুলা বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য
আসলে আমি তেমন ক্রাফট পোস্ট করিনা।যাই হোক আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। মনে হচ্ছে বেশ কয়েকদিন পর আপনার এই রকম পোস্ট দেখলাম। যাই হোক ফুলটি বেশ সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে হলুদ কাগজের উপর লাল রং করার কারণে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। সুন্দর একটি কাগজের ফুল তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যা,আপু অনেক দিন পর তৈরি করতে বসেছিলাম।আসলে আমি অনেক অলস, তাই সময় পাই না😉😉।ধন্যবাদ আপু।