সবুজের ছায়ায় কিছু নিরিবিলি মুহূর্ত

20250914_112127.jpg

শহরের কোলাহল, যানজট আর প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে একটু নিঃশ্বাস নিতে মাঝে মাঝেই এমন জায়গার প্রয়োজন হয়, যেখানে প্রকৃতি কথা বলে তার নিজস্ব শব্দহীন ভাষায়। এখানে সারি সারি গাছের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি লম্বা কংক্রিটের পথ, যেখানে দু’পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন পথচারীদের আগলে রেখেছে। গাছের গায়ে আঁকা লাল-সাদা দাগগুলো যেনো পথের ছন্দের সঙ্গে সঙ্গে একটা আলাদা ভিজ্যুয়াল ব্যালান্স তৈরি করেছে। এই পথে হাঁটার সময় মনে হচ্ছিল যেন আমি শুধু হাঁটছি না, বরং প্রকৃতির ভেতর দিয়ে ধীরে ধীরে নিজেকেও খুঁজে পাচ্ছিলাম। এটা একটা আলাদা অনুভূতির বিষয়।

Original image no longer available

এখানে আরো একটা পুরনো গাছ রয়েছে, যার কাণ্ডের মাঝখানটা ফাঁপা, কালো এক গভীর গহ্বরের মতো। যেনো মনে হয় কোনো এক প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাত হয়ে এইরকম অবস্থা হয়েছে। তবুও একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করেছে। দেখতে একটু রহস্যময় লাগলেও, কাছে গেলে বোঝা যায়, এটাই প্রকৃতির এক অপরূপ মায়া। সময়ের সাথে ক্ষয়, আঘাত, ঝড়—সবকিছু সহ্য করেও গাছটি এখনও প্রকৃতির দোয়ায় দাঁড়িয়ে আছে। ভেতরে ফাঁকা, তবুও বাইরে সবুজ পাতায় ভরা। এই সবকিছু মিলিয়ে যেনো জায়গাটা যেন এক নিঃশব্দ গল্প বলছে। এমন জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় প্রকৃতির মাঝে থমকে যায়, আর মনটাও হালকা হালকা লাগে।