নাগ থিমে গড়া এক অনন্য দুর্গা প্যান্ডেল

20250930_031247.jpg

Original image no longer available

দুর্গাপূজা মানেই শুধু পূজা নয়, এ এক বিশাল শিল্পোৎসব। প্রতি বছর শিল্পীরা তাঁদের কল্পনা, সৃজনশীলতা ও ঐতিহ্যকে মিলিয়ে এমন কিছু সৃষ্টি করে, যা দর্শকদের মুগ্ধ করে তোলে। এবারের এই প্যান্ডেলের ডিজাইনে আমি দেখছিলাম এক অনন্য নাগ-থিম, যেখানে বিশাল সাপের ফণা ও প্রাচীন স্থাপত্যের সমন্বয়ে তৈরি হয়েছে এক রহস্যময় বা পৌরাণিক পরিবেশ। প্যান্ডেলের মূল আকর্ষণ হলো এই বিশালাকার বহুমুখী সাপের ফণা। ফণাগুলো এমনভাবে তৈরি করেছিলো, যেন মনে হচ্ছিলো তারা এক বিশাল শক্তির প্রতীক হয়ে উপরে ছায়া বিস্তার করেছিলো। প্রতিটি ফণার চোখে লাল আলোর ঝিলিক ছিল, যা রাতের অন্ধকারে এক রহস্যময় অনুভূতি তৈরি করেছিলো।

Original image no longer available

Original image no longer available

Original image no longer available

এই ডিজাইনে স্পষ্টভাবে মনে পড়ে যায় সেই পৌরাণিক শিষনাগ এর কথা। যিনি হিন্দু পুরাণে অসীম শক্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। প্যান্ডেলের পেছনের অংশে দেখা যায় প্রাচীন মন্দিরসদৃশ স্থাপত্য। গম্বুজ, খিলান ও সিঁড়ির নকশা যেন রাজস্থানি বা প্রাচীন ভারতীয় রাজপ্রাসাদের ছোঁয়া বহন করেছিলো। আলোকসজ্জার সূক্ষ্মতা, ছোট ছোট বাতির সারি যেনো পুরো প্যান্ডেলকে জীবন্ত করে তুলেছিল। ফণাগুলোর গায়ে ব্যবহৃত টেক্সচার অত্যন্ত বাস্তবসম্মত ছিল। কাছ থেকে দেখলে বোঝা যায়, শিল্পীরা কীভাবে নিখুঁতভাবে আঁশের মতো নকশা তৈরি করেছিলো। এই প্যান্ডেল শুধু একটি সাময়িক স্থাপনা নয়, এ এক শিল্পসৃষ্টি। এর প্রতিটি অংশে ছিল ভাবনা, প্রতীক ও নান্দনিকতার ছোঁয়া।