প্যান্ডেলের ভেতরের কিছু আকর্ষণীয় দৃশ্য
দুর্গা পুজো মানেই শুধু প্রতিমা দর্শন নয়, বরং এক বিশাল শিল্পযজ্ঞ। এবারের পুজোতে প্যান্ডেলের ভেতরে ঘুরতে ঘুরতেই কিছু বিশেষ দৃশ্য দেখতে পেয়েছিলাম। প্যান্ডেলের ভেতরে একটি বড় গাছের ডালে লাল-হলুদ ফিতে বাঁধা ছিল। ছোট ছোট কাপড়ের টুকরো, সুতো আর ফিতে, এই সব মিলিয়ে যেন এক বিশ্বাসের চিত্রপট ফুটে উঠেছিলো। তবে এই ফিতেগুলো শুধু সাজসজ্জা নয়, অনেকের মানত, প্রার্থনা আর আশার প্রতীক এটা। আলোতে যখন ফিতেগুলো দুলছিল, মনে হচ্ছিল প্রতিটি ফিতের সঙ্গে জড়িয়ে আছে প্রতিটা মানুষের প্রার্থনা। এছাড়া এক কোণে ছিল ভগবান গণেশ এর মনোরম মূর্তি। গলায় লাল-সাদা ফুলের মালা, চারপাশে প্রদীপের আলো।
সবকিছুতেই যেনো একটা আলাদা সৌন্দর্য ছড়িয়ে পড়েছিলো। এরপর দেয়ালে ঝোলানো ত্রিশূল আর লাল কাপড়ের সাজসজ্জা চোখে পড়ার মতো ছিল, সবথেকে লাল কাপড়ের এই ডিজাইন এর সৌন্দর্য ছিল অসাধারণ। ত্রিশূল হলো দেবী শক্তির প্রতীক, যা অসুরবিনাশ ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পুরান কথিত অনুযায়ী। এছাড়া প্যান্ডেলের দেয়ালগুলো এমনভাবে সাজানো ছিল, যেন মনে হচ্ছিল পাহাড়ের গুহার মধ্যে দাঁড়িয়ে ছিলাম। আর আলোর এই সৌন্দর্য পুরো পরিবেশকে করে তুলেছিল এক রহস্যময়। এই প্যান্ডেল আসলে মানুষের সবদিক থেকে মন কেড়ে নিয়েছিলো। সবকিছুর ডিজাইন এত নিখুঁত ছিল যে, এখানে শিল্পী নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।


Good
very good