প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন; আমিও বেশ ভালো আছি। আমি
@green015, ভারত থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে "পাতাবাহার গাছের ফটোগ্রাফি" পোস্ট নিয়ে হাজির হয়েছি।তাহলে চলুন, গাছগুলো একবার দেখে নেওয়া যাক...
পাতাবাহার গাছের ফটোগ্রাফি:

কয়েক দিন আগের কথা।যখন বর্ধমান জুলজিক্যাল পার্কে ৫ই জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে গাছ বিতরণ করা হচ্ছিলো।আর এই অনুষ্ঠানটি বর্ধমান বনবিভাগ থেকে অনুষ্ঠিত করা হয়েছিল।আর যেহেতু আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাই গাছ নিতে গিয়েছিলাম।আসলে বিভিন্ন রকম গাছের প্রতি আমার আলাদা আবেগ ও ভালোবাসা কাজ করে।তাই বর্ধমান জুলজিক্যাল পার্কে চলে গিয়েছিলাম কয়েকজন বান্ধবীদের নিয়ে।যাদের আমার মতই গাছ নেওয়ার ইচ্ছে রয়েছে এবং গাছের প্রতি ভালোবাসা রয়েছে।তো জুলজিক্যাল পার্ক যাওয়ার জন্য প্রথম একটি গেট দিয়ে প্রবেশ করতে হয়।যেখানে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল।আর গতবছরের মতো বাধ্যবাধতা ছিল না।মানুষ ফোন নাম্বার দিয়ে সিগনেচার করে কয়টি গাছ নেবে উল্লেখ করলেই গাছ নিজের পছন্দ অনুযায়ী নেওয়া যাবে।যাইহোক তো গাছের গায়ে বেলুন ঝোলানো হয়েছিলো।


তখনই দেখলাম বনবিভাগের পাশেই একটি বিভিন্ন গাছের গার্ডেন রয়েছে।কথা বলে জানতে পারলাম লোকটা অনেক কম দামে গাছ বিক্রি করে বিভিন্ন ধরনের।যেখানে বিভিন্ন ফুল,ফলের গাছ,সাকুলেন্ট,ইনডোর প্ল্যান্ট ও পাতাবাহার গাছ রয়েছে।যে গাছগুলো খুবই আকর্ষণীয় এবং এদের নান্দনিক রূপ রয়েছে এবং ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়।



| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |

আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি
@green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟